জি বাংলার “ফুলকি” সিরিয়ালে আমরা দেখতে পাচ্ছি, হঠাৎ করে কেমন যেন এই হাসি খুশি সিরিয়াল একটি সাসপেন্স, ক্রাইম, থ্রিলারে পরিণত হয়েছে.! আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করেই রাজমহলের জঙ্গলের আশপাশ থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার হচ্ছে। আর ইন্টারেস্টিংলি প্রতিটা মৃতদেহ দেখে মনে হচ্ছে যেন কোন জংলি জন্তুর আক্রমণের ফলেই এমনটা ঘটেছে। 😱
Thank you for reading this post, don't forget to subscribe!ছোট রানী আবার এর সুযোগ নিয়ে বড় রাজা এবং ফুলকিকে রাজমহল থেকে বের করার চক্রান্ত করছে। ছোট রাণী সেখানকার প্রজাদের এটা বোঝানোর চেষ্টা করছে, যেহেতু বড় রাজা শ্মশানচারী এবং ওই সাধুবাবা এসে বলে গেছেন, যে বড় রাজা সিংহাসনে বসার কারণেই নৃসিংহদেব তুষ্ট হয়েছেন.! তাই এই খুন গুলোর পেছনে আসলে রয়েছে বড় রাজা ও ফুলকির রাজ্যাভিষেক। 😱 মানে ছোট রানী ছলে বলে কৌশলে প্রজাদের এটা বোঝানোর চেষ্টা করছে, যে বড় রাজা এবং ফুলকিকে যদি রাজমহল থেকে বের করে দেওয়া যায়, তাহলেই নৃসিংহদেব সন্তুষ্ট হবে এবং আবারও রাজমহলের শান্তি স্থাপিত হবে। 👀
যদিও ফুলকি ভালোভাবেই বুঝতে পারছে, এইসবের পেছনে ছোট রাণীরই হাত রয়েছে। যদিও তার কাছে কোন উপযুক্ত প্রমাণ না থাকায় সে কিছুই করে উঠতে পারছে না। তবে এত কিছুর পর সে আর ব্যাপারটাকে কিছুতে মেনে নিতে পারছে না। সে ভালোমতোই বুঝে গিয়েছে, যে এইরকমটা চলতে থাকলে তাদেরকে অচিরেই এই রাজমহল থেকে বেরিয়ে যেতে হবে। তাই সে এবার মনে মনে প্রতিজ্ঞা করে, এই হত্যাকান্ডের রহস্য সে উন্মোচন করবেই। তার সাথে সাথে সে ছোট রাণীর মুখোশটাকেও সবার সামনে টেনে খুলে দেবে। 😱
So এবার দেখাই যাক, ফুলকি আদৌ এই হত্যাকাণ্ড রহস্যের সমাধান করতে পারে কিনা..?? 🤔🤔




