‼️😱 অসুস্থ মধুবনিই যে আসল মধুবনি, সেটা আদালতে প্রমান করে দিল আরশি.! 😱‼️

জি বাংলার “তুই আমার HERO” সিরিয়ালের নতুন একটা প্রোমো ড্রপ করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি, আরশি মধুবনির অসুস্থ যমজ বোনকে নিয়ে আদালতে হাজির হয়েছে। আসলে আরশি মনে করে হুইল চেয়ারে বসে থাকা অসুস্থ মেয়েটি আসলে মধুবনি.! আর যে মেয়েটি এতদিন ধরে মধুবনি সেজে রয়েছে, সেই মেয়েটি আসলে মধুবনির বোন সায়ন্তনী। তো এই মর্মেই আরশি অসুস্থ মধুবনির হয়ে আদালতে উপস্থিত হয়েছে। 😱

Thank you for reading this post, don't forget to subscribe!

তো এরপরে আমরা দেখতে পাই আরশি এই পুরো বিষয়টা আদালতের সামনে তুলে ধরে। কিন্তু মধুবনি, মানে যাকে এখন নকল বলা হচ্ছে, সে এর সবটাই অস্বীকার করে। সে আরশির কাছে জানতে চায় এর বিরুদ্ধে কি প্রমাণ রয়েছে তার কাছে.? তখন আরশি অসুস্থ মধুবনির কাছে যায় এবং তাকেই সবার সামনে সত্যিটা বলতে বলে। আর আমরা ইন্টারেস্টিংলি দেখতে পাই, সেই অসুস্থ মধুবনি নিজে আঙুল দিয়ে দেখিয়ে সুস্থ মধুবনিকে নকল বলে, মানে তার বোন সায়ন্তনী বলে সনাক্ত করে। 😱

So আমরা তো কিছুদিন আগে জানতে পেরেছিলাম, যে মধুবনির এই অসুস্থ জমজ বোনটি আর কোনদিনও নাকি সুস্থ সবল হতে পারবে না.? এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সে নিজে আদালতে সর্বসমক্ষে তার বোনের বিরুদ্ধে সাক্ষী দিল কি করে.? 🤔 তাহলে এই অসুস্থ মধুবনি কি সঠিক চিকিৎসা পেলে আবারও সুস্থ হয়ে উঠতে পারে.? 🤔 আর হ্যাঁ, এই অসুস্থ মধুবনি সুস্থ হয়ে ওঠে আবার আরশিরই প্রতিপক্ষ হয়ে উঠবে না তো.? 🤔 তোমাদের কি মনে হয়, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates