জি বাংলার সদ্য শুরু হওয়া “কনে দেখো আলো” সিরিয়ালের নতুন একটা প্রোমো ড্রপ করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি অনুভবের বৌদিকে মানে আমাদের “মিঠিঝোরা” সিরিয়ালের বৌমণিকে বাচ্চাদেরকে টিউশনি পড়াতে। আর লাজো লুকিয়ে লুকিয়ে সেই পড়াশোনা দেখছে। 👀 এরপর বৌদি যখন তার বাচ্চাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, তখন সেই বাচ্চারা ভুল উত্তর দিলেও লাজো কিন্তু সঠিক উত্তর দিয়ে দেয়। 😱 যেটা আবার দেখতে পেয়ে যায় অনুভব। কিন্তু সে যখন লাজোর কাছে আসে, লাজো তাকে দেখে ভয় পেয়ে যায়। তখন অনুভব তাকে বলে, আমাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে.? হিসেবে তো পাকা, শুধু আমার জীবনের হিসাবটাই গন্ডগোল করে দিলে.! 🥹
ওদিকে আবার দেখতে পাই বনলতা তার কথামতো গ্রামের বাচ্চাদের টিউশনি পড়ানো শুরু করে। ঠিক তখনই গ্রামের একটা বাচ্চা এসে বনলতাকে জানায়, তোমাদের বাড়িতে পুলিশ আসছে.! এই কথা শুনেই ভয় পেয়ে যায় বনলতা। 😱 তখন সুদেব তাকে জিজ্ঞাসা করে, ভয় পাচ্ছ কেন পুলিশ আসার কথা শুনে.? 🤔 তখন বনলতা আর কিছু বলে না, চুপ করে থাকে.! 👀
So এখন প্রশ্ন হচ্ছে, পুলিশ কি তাহলে বনলতার খোঁজ পেয়ে গেল.? আর এরফলে কি শেষ হতে চলেছে বনলতার এই লুকোচুরির খেলা.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋




