স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল গুলোর মধ্যে “চিরসখা” সিরিয়ালটি অন্যতম। আর এই সিরিয়ালে আজকের পর্বে ঘটে গেল এমন একটা ঘটনা, সত্যি বলতে কি যেটা দেখে জাস্ট ছিটকে গেছি। কারণ হচ্ছে, আমরা সাধারণত দেখে থাকি যে লীনা গাঙ্গুলীর যে কোন সিরিয়ালে সমস্ত কিছু একটু ধীরে ধীরেই এগোয়.! তাই আশা করেছিলাম যেহেতু ঐ সে*ক্স Raক্যাটের খবরটা গতকাল দেখানো হয়েছিল, তাই এই ব্যাপারে খোলাসা হতে হতে আরো অন্তত চার-পাঁচটা এপিসোড তো লাগবেই.? 🤔
Thank you for reading this post, don't forget to subscribe!
কিন্তু না, লীনা গাঙ্গুলী এক্কেবারে সারপ্রাইজ করে দিল আমাদেরকে। 👀 আজকের এপিসোডের প্রথমেই “অধরা মাধুরীতে” সিভিল ড্রেসে এসে হাজির হয় দুজন পুলিশ। 😱 তারপরে তারা চন্দ্র ও সোহিনীকে ডেকে পাঠায়। 👀 তারা দুজন অবশ্য এই বাড়ি থেকে পালিয়ে যাবে বলে আগেভাগেই এই বাড়ির প্রত্যেকের সমস্ত গয়নাগাটি চুরি করে ব্যাগে ঢুকিয়ে নেয়। 😱 কিন্তু মনে হচ্ছে শেষ রক্ষা তাদের আর হবে না.? 🤔
এর পরই সিভিল ড্রেসে থাকা পুলিশ চন্দ্র ও সোহিনীকে জিজ্ঞাসাবাদ করতে থাকে.! কিন্তু তারা উত্তর দিতে চায় না। তখনই মিটিল বাড়িতে আসে এবং সে বাইরে পুলিশ দেখে চমকে যায়। সে দেখতে পায় সারা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। এরপর সে ভেতরে এসে যখন এই কথাটা বলে, তখন সবাই বুঝতে পারে, যে সিভিল ড্রেসে ঢাকা এই দুজন লোকও আসলে পুলিশ। 😱

আর কি, এরপরে ওই দুজন অফিসার চন্দ্র ও সোহিনীর কুকীর্তি সবার সামনে খুলে বলে। তারা জানায় যে, তারা মেঘালয় থেকে এখানে এসেছে চন্দ্র ও সোহিনীকে গ্রেপ্তার করতে। তারা জানায় চন্দ্র অসামাজিক কাজের সাথে যুক্ত। সাথে তারা এটাও জানায়, চন্দ্র ও সোহিনী স্বামী-স্ত্রী নয়। তারা স্বামী-স্ত্রী পরিচয় থাকে মাত্র। সোহিনী যখন অন্তসত্ত্বা ছিল তখন তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। 👀 আর তখনই তার সাথে যোগ দিয়ে তাকে দলে টেনে নেয় চন্দ্র। এরা দুজন মিলে বিভিন্ন মহিলাদের চাকরির টোপ দিয়ে তাদের বিক্রি করে দেয়। 😱
কিন্তু এইসব কথা আবার চন্দ্রর মা লক্ষ্মী দেবী মানতে চায় না। কিন্তু পুলিশ তাদেরকে বলে, আমরা নিশ্চয়ই এত দূর থেকে এমনি এমনি এখানে চলে আসিনি.? 🤔 বুবলাই আবার সুযোগ বুঝে পুলিশকে জানায়, এনার সাথে আমাদের ২০ বছর তো কোন যোগাযোগই ছিল না.! 🤪 ওদিকে চন্দ্র আবার কোন কিছুই মানতে চায় না, নাটক করা শুরু করে.! কিন্তু অফিসার যখন তার মাথায় পিস্তল ঠেকায়, তখন তার সমস্ত ফুটানি বেরিয়ে যায়। 🤣🤣

So কি মনে হচ্ছে, এবার কি তাহলে বরাবরের মতো শেষ হতে চলেছে চন্দ্রর এই চ্যাপ্টারটা.? 🤔 নাকি এবারেও সে ঠিক কোন ভাবে ফাঁক কাটিয়ে বেরিয়েই যাবে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋




