জি বাংলার অন্যতম জনপ্রিয় “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালে ঘটে এমন একটি হৃদয়বিদারক ঘটনা, যেটা মেনে নিতে পারছেনা দর্শক সমাজ। 👀 আমরা দেখতে পাই সতু বাবু মানে অপুর বাবার অপারেশন সফল হওয়ার পরে অপু আর্য স্যারকে ধন্যবাদ দিতে ওনার সাথে হাসপাতালের বাইরে দেখা করতে যায়। 👍 কিন্তু সেই সময় আর্য ও অপু যখন নিজেদের ভালোবাসার কথা বলছিল, আর্যর এই দুঃসময়ে তাদের পাশে থাকার কথা বলছিল, তখন অপুর মা সেটা দেখতে পেয়ে যায়। 😱 এরপর আর্য চলে গেলে অপুর মা অপুকে থাপ্পড় মারে এবং তাদের জঘন্যভাবে নোংরা মেয়ে বলে অপমান করে। শুধু তাই নয়, অপুর মা অপুকে জানিয়ে দেয়, সে যেন আর আর্যর সাথে যোগাযোগ না রাখে। 👀
Thank you for reading this post, don't forget to subscribe!ওদিকে আবার দেখতে পাই অপুর বাবার জ্ঞান ফিরে এলে, সে যখন জানতে পারে যে তার চিকিৎসার টাকা আর্য দিয়েছে.! তখন সে তেজ দেখিয়ে অপুকে বলে, অপু যেন যেই করেই হোক সেই টাকা ফেরত দিয়ে দেয়। যদি দরকার হয় তাহলে তাদের বাড়ি যেন বন্ধক রেখে অপু সেই টাকা দেওয়ার ব্যবস্থা করে। 😜
ওদিকে রাজলক্ষ্মী দেবী আর্যর মুখ থেকে অপুর বাবার কথা জানতে পারলে হাসপাতালে ওনার সাথে দেখা করতে আসে। কিন্তু অপুর মা সরাসরি তাদের অপমান না করলেও কথাবার্তা ও হাবভাবে আর্য ও তার মাকে অপমান করে। 🥹 কিন্তু বেচারা আর্য কিংবা তার মা কেউ কিছু বুঝতেই পারেনা। 💔
অন্যদিকে অপু ঠিক করে তাকে যেইভাবেই হোক আগে তার বাবার সাথে কথা বলতে হবে এবং আর্য স্যারকে সবটা জানাতে হবে। তাই অপু যখন তার বাবার সাথে কথা বলতে যায়, তখন তার মা তাকে বাধা দেয়। অপুর মা অপুর হাত নিয়ে তার নিজের মাথায় রেখে বলে, অপু তোকে আমার মাথার দিব্যি.! তুই তোর বাবার সাথে কোন কথা বলবি না। আর যদি তুই আমার কথা অমান্য করে তোর বাবার সাথে কথা বলিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। 😱 স্বাভাবিকভাবেই মায়ের মুখ থেকে এমন কথা ও প্রতিজ্ঞা শুনেই চমকে যায় অপু.! কান্নায় এক্কেবারে ভেঙ্গে পড়ে সে। 🥹💔
So অপুর মা অপুকে এখন তো শুধুমাত্র তার বাবার থেকে তাকে আটকাতেই এই প্রতিজ্ঞা দিল। কিন্তু কি মনে হচ্ছে, এর পরে কি অপুর মা অপুকে আর্যর থেকে আটকাতেও এই প্রতিজ্ঞা দেবে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋




