পারিবারিক সিদ্ধান্তে অরণ্য-ফুলকির বিয়ে নিয়ে জল্পনা। রোহিতের স্মৃতি ভুলে আদৌ কি বিয়ে করতে রাজি হবে ফুলকি.? 🤔

জি বাংলার অন্যতম জনপ্রিয় এবং পুরনো সিরিয়ালগুলোর মধ্যে “ফুলকি” সিরিয়ালটি অন্যতম। সম্প্রতি এই সিরিয়ালেই আমরা দেখতে পেয়েছি বিজয়া দশমীর দিনে রুদ্রকে মা দুর্গার ত্রিশূল দিয়ে বধ করে ফুলকি। কিন্তু ভগবানের অশেষ কৃপায় এই যাত্রাতেও বেঁচে যায় রুদ্র। কিন্তু রুদ্রকে হত্যা করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয় ফুলকি এবং আদালতে কেসটা ওঠে। তারই ফলে ফুলকিকে পদত্যাগ করতে হয় ক্রীড়া মন্ত্রীর পদ থেকেও। 😱

কিন্তু ফুলকি সবাইকে চমকে দিয়ে আদালতে নিজেই নিজের হয়ে কেসটা লড়ে। এরপর সে আদালতে সমস্ত সত্যিটা তুলে ধরে। আদালতও ফুলকির কথায় কনভিন্স হয়ে এই রায় দেয়, যে ফুলকি রুদ্রকে আঘাত করেছে শুধুমাত্র আত্মরক্ষার্থে। তাই তাকে বেকসুর খালাস করা হচ্ছে। কিন্তু উল্টোদিকে রুদ্রকে আবারো নতুন করে যাবজ্জীবনের সাজা শোনায় আদালত। 😱 এরপর ফুলকি নিজে দাঁড়িয়ে থেকে রুদ্রকে পুলিশের হাতে তুলে দেয়। শুধু তাই নয় সে রুদ্রকে পরিষ্কারভাবে জানিয়ে দেয়, তাকে আর সে কোন ভাবেই জেল থেকে পালাতে দেবে না। সে এবার নিজে দেখবে রুদ্র যাতে কোনোভাবেই কোন কারসাজি না করতে পারে। 👍

এদিকে ফুলকি ছাড়া পাওয়ায় এবং রুদ্রের সাজা ঘোষণা হওয়ায় স্বাভাবিকভাবেই বাড়ির সবাই খুবই খুশি হয়। কিন্তু এরই মাঝেই আসল বোমটা ফাটায় ধানু ও লাবু। 👀 আসলে রোহিত মারা যাওয়ার পর যেভাবে অরণ্য সব সময় তাদের পাশে থেকেছে, বিশেষ করে ফুলকির পাশে থেকেছে, সেটা দেখেই তাদের মনে হয়েছে অরণ্যই হচ্ছে ফুলকির জন্য বেস্ট। একমাত্র অরণ্যই ফুলকিকে সারা জীবন আগলে আগলে রাখতে পারবে। সেই মতোই ধানু-লাবু তমাল, পিয়াল ও আদিত্যের সামনে প্রস্তাব রাখে, যদি অরণ্যের সাথে ফুলকির বিয়ে দেওয়া হয়, তাহলে ব্যাপারটা কেমন হবে.? 🤔

কিন্তু ঘটনাচক্রে সেই সমস্ত কথা শুনতে পেয়ে যায় ফুলকি। ধানু ও লাবুর মুখ থেকে এই কথা শুনেই চমকে যায় সে। 👀 কারণ আমরা সবাই জানি রোহিত মারা গেলেও ফুলকি কোন মতেই রোহিতকে ভুলতে পারেনি বা বলা ভালো ফুলকি রোহিতকে ভুলতে চায়নি। আর অরণ্য যতই রোহিতের মত দেখতে হোক না কেন, ফুলকি কিন্তু অরণ্যকে এখনো পর্যন্ত কোনদিনও সেই চোখে দেখেনি। 👍

So কি মনে হয়, যে ফুলকি অরণ্যকে রোহিতের মতো দেখতে হওয়া সত্ত্বেও কোনদিনও সেই চোখে দেখেনি.! সেই ফুলকি কি আদৌ অরণ্যকে বিয়ে করতে রাজি হবে.? 🤔 অবশ্য উল্টোদিকে অরণ্যও কোনদিনও ফুলকিকে অন্য চোখে দেখেনি.! তাহলে সেই কি এই প্রস্তাবে রাজি হবে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Thank you for reading this post, don't forget to subscribe!

Leave a Comment

Latest Updates