জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল গুলোর মধ্যে “দাদামণি” সিরিয়ালটি অন্যতম। এই সিরিয়ালটির ইউনিক গল্প প্রথম থেকেই দর্শকের নজর কেড়েছে। আর তারই ফল দেখা গেছে সাম্প্রতিক TRP লিস্টে। হাড্ডাহাড্ডি টক্কর দেওয়ার পর অবশেষে দীর্ঘ ৮১ এপিসোড পর এই সপ্তাহেই এই সিরিয়ালটি স্লট লিড করেছে। 👍
আজকেই এই সিরিয়ালটির একটা নতুন প্রোমো ড্রপ করা হয়েছে। যেটি দেখার পরেই দর্শকমহলে শুরু হয়েছে তুমুল উত্তেজনার। 😱 আসলে সিদ্ধার্থ যে পার্বতীকে ঠকিয়ে ছিল, সেটা সোম কিন্তু পার্বতীকে জানতে দেয়নি। পার্বতীকে না জানিয়েই সে তাকে বিয়ে করে নিয়েছিল। স্বাভাবিকভাবেই এর ফলে পার্বতী ভুল বুঝে এসেছে সোমকে। কিন্তু ভাগ্যের চক্রে সে অনিচ্ছা সত্ত্বেও সংসার করতে বাধ্য হয়েছে সোমের সাথে। কিন্তু সে সোমকে ২১ দিনের একটা চ্যালেঞ্জ দিয়েছিল। 👍 তো আমরা এই নতুন প্রোমোতে দেখতে পাচ্ছি পার্বতীর সোমকে দেওয়া সেই ২১ দিনের মেয়াদ পূর্ণ হয়েছে। তাই পার্বতী আর থাকতে চায়না সোমের কাছে। সে ফিরে যেতে চায় তার ভালোবাসা সিদ্ধার্থের কাছে। 👀 সোমও তাকে আর বাধা দেয় না। সে নিজে গাড়ি করে পার্বতীকে পৌঁছে দেয় সিদ্ধার্তর কাছে। 😥
এরপর পার্বতী সোমকে বিদায় জানিয়ে হাজির হয় সিদ্ধার্থর বাড়িতে। কিন্তু সেখানে পার্বতী দেখতে পায় সিদ্ধার্থ তার স্ত্রীকে নিয়ে সুখে ঘর করছে। সিদ্ধার্থও পার্বতীকে জানিয়ে দেয়, সে বিয়ে করে সুখে সংসার করছে.! তাই পার্বতী যেন তাকে ভুলে যায় এবং ফিরে যায় তার বাড়িতে। 😱 স্বাভাবিকভাবেই এটা কিছুতেই মেনে নিতে পারেনা পার্বতী। সে দৌড়ে সিদ্ধার্থর বাড়ি থেকে বেরিয়ে আসে। কিন্তু তখনই সে হোঁচট খায় একটা পাথরে। এরপর সে যখনই পড়ে যেতে যাবে তখনই সোম এসে তাকে ধরে নেয়। 😱 সোম পার্বতীকে বলে নিজেকে সামলাও পার্বতী.! এই বন্ধু সারা জীবন তোমার পাশে থাকবে। 👍🥰
So অবশেষে পার্বতী তো এটা জানতে পেরে গেল, যে সিদ্ধার্থের জীবনে অন্য কোন নারী রয়েছে.! কিন্তু এবার পার্বতী কি এটা জানতে পারবে, যে সিদ্ধার্থের ওই মেয়েটির সাথে সম্পর্ক থাকার কারণেই সোম তাকে সেদিন মেরেছিল এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল.! আর তারপরেই লগ্নভ্রষ্ট হওয়া থেকে বাঁচাতে তাকে বিয়ে করেছিল.? 🤔 আর এটা যদি পার্বতী জানতে পারে, তাহলে সে কি ধীরে ধীরে স্বামী হিসেবে মেনে নেবে সোমকে.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
২১ দিনের চ্যালেঞ্জ শেষ। সিদ্ধার্থর জীবনে অন্য নারী.! এবার কি সোমকেই জীবনসঙ্গী মেনে নেবে পার্বতী.? 🤔
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
February 28, 2026
No Comments

TRP Update
Amit Barik
February 26, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
February 22, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
February 22, 2026
No Comments
