তো বন্ধুগণ, অবশেষে আমরা দর্শকেরা এবং নিশা ও উজি যেটা চেয়েছিল, সেটাই কিন্তু হতে চলেছে। মানে জি বাংলার “জোয়ার ভাঁটা” সিরিয়ালের নতুন প্রোমোটা দেখে অন্তত তেমনটাই তো মনে হচ্ছে.! 👍
আসলে নিশা উজির সাথে মিলে প্ল্যান করেছিল, যে যেই ঋষির কারণে নিশার বিয়ের মন্ডপে অপমান সহ্য করতে না পেরে যেমন তার বাবা মারা গিয়েছিল.! ঠিক তেমনি নিশাও উজির সাথে মিলে এমন একটা কিছু করবে, এমনভাবে ঋষি ও তার ফ্যামিলিকে পটাবে যাতে তারা বিয়েতে রাজি হয়.! কিন্তু সেই বিয়ের মন্ডপেই তারা ঋষিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেবে। 😱
তো নতুন প্রোমোতে আমরা দেখতে পাচ্ছি, অবশেষে এসে হাজির হয় সেই মুহূর্তটি, যখন ঠিক হয়ে যায় ঋষি ও উজির বিয়ে। স্বাভাবিকভাবেই ধুমধাম করে সমস্ত কিছুর আয়োজন করা হয়। আর বিয়েটা নকল হওয়া সত্ত্বেও নিশা কিন্তু তার বোনকে সাজাতে একটুকু কার্পণ্য দেখায় না। 👍 কিন্তু সেই বিয়ের দিনে নিশা ভানুর সাথে মিলে অন্য আরও একটা প্ল্যান করে রাখে। যার ফলে তাকে বেরিয়ে যেতে হয় সেখান থেকে। কিন্তু সে তার বোন উজিকে কথা দেয় বিয়ের আগেই সে এসে হাজির হবে। 🥰
কিন্তু তারপরেই আমরা দেখতে পাচ্ছি, কেস পুরো ১৮০° ঘুরে গিয়েছে। মানে নিশা কিন্তু তার দেওয়া কথামতো উজির বিয়ের আগে মন্ডপে এসে হাজির হতে পারেনি। স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে যায় উজি। সে মনে মনে ভাবতে থাকে, তাহলে আমাকে কি শেষ পর্যন্ত এই বিয়েটা করতেই হবে.? 🤔 কারণ সে এবং ঋষি দুজনেই এসে হাজির হয়েছে বিয়ের মন্ডপে। আর শুরু হয়ে গেছে মালাবদলের অনুষ্ঠান। 😱
So প্রোমোতে এইটুকু দেখালেও আমরা যারা রেগুলার সিরিয়াল দেখি, তারা কিন্তু ভালো মতোই বুঝতে পারছি ঋষির সাথে উজির বিয়েটা কিন্তু হয়েই যাবে.! কারণ বিয়েটা না হলে কিন্তু আসল খেলাটা মোটেও জমবে না। 😜 তাই আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স অন্তত এটাই বলছে, যে বিয়েটা হয়ে যাবে। 😱 তবে এখন শুধু এটাই দেখার, যে এই বিয়েটা সত্যি সত্যিই নিশার সঠিক মুহূর্তে ফিরে না আসার কারণে উজিকে করতে হয়েছে, নাকি এটা পুরোটাই হচ্ছে নিশার জাস্ট একটা প্ল্যান মাত্র.? 🤔😱 দেখো আমি এখানে নিশার প্ল্যানের কথাটা এইজন্যেই বলছি, কারন আমরা ভালো করেই জানি নিশা অত্যন্ত ধুরন্ধরএকটা মেয়ে। আর সে কিন্তু চায় ঋষিকে একেবারে শেষ করে দিতে। কিন্তু অন্তিম মুহূর্তে বিয়ে ভেঙ্গে দিয়ে আর যাইহোক, অন্তত ঋষিকে বরাবরের মতো ধ্বংস করা যাবে না.! তাই ঋষিকে ধ্বংস করার একমাত্র উপায় হচ্ছে, তাকে ভেতর থেকে ধ্বংস করা। আর এটা করতে গেলে কিন্তু বাড়ির ভেতরে নিশার হয়ে কাজ করার জন্য একটা লোকের প্রয়োজন। আর অবশ্যই উজির থেকে বেটার অপশন নিশার কাছে আর কেই বা হতে পারে.? 😱
তাই আমার কেন জানি না মনে হচ্ছে, এই সময়ে ফিরে না আসাটা এটা নিশার একটা প্ল্যানের পার্ট হলেও হতে পারে.? 🤔 বাকি তোমাদের কি মনে হচ্ছে, নিশা কি সত্যি সত্যিই আটকে পড়েছে.? 🤔 নাকি এটা সম্পূর্ণটাই তার একটা মাস্টার প্ল্যানের অংশমাত্র.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
শেষ মুহূর্তে বদলে গেল সবকিছু। ঋষিকে বিয়ে করতে বাধ্য হল উজি.? 😱 কিন্তু নিশা কি সত্যিই আটকে গিয়েছিল, নাকি সবটাই তার মাস্টার প্ল্যান.? 🤔
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
May 25, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 23, 2026
No Comments

TRP Update
Amit Barik
May 21, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 19, 2026
No Comments
