অন্যায়কে হারিয়ে জয় হলো ন্যায়ের.! নিজেদের নির্দোষ প্রমাণ করে সংযুক্তা–শিরিনকে পুলিশের হাতে তুলে দিল পারুল–রায়ান.? 😱

‎জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালে  সাম্প্রতিক এপিসোডে হয়ে গেল ধুন্ধুমার কান্ড। অবশ্য এই ধন্ধুমার কাণ্ড দেখে বেজায় খুশি দর্শক মহল। 🥰

‎আসলে সাম্প্রতিক এপিসোডেই আমরা দেখেছিলাম সংযুক্তা এবং শিরিন পারুল ও রায়ানকে টাকা নিয়ে পিওর লাইফ ইন্ডাস্ট্রিজের সাথে বেইমানি করার অভিযোগে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেয়। 👀 অবশ্য চেয়ারম্যান স্যার সেটা মেনে নিতে পারে না। তাই তিনি নিজের ব্যক্তিগত বন্ডে পারুল ও রায়ানকে ছাড়িয়ে এনে তাদেরকে নিজেরকে নির্দোষ প্রমাণ করার একটা সুযোগ দেয়। পারুল-রায়ানও কোমর বেঁধে নেমে পড়ে নিজেদেরকে নির্দোষ প্রমান করতে.! 👍

‎এরপরই আমরা দেখতে পাই পারুল-রায়ান বসু বাড়ির সবাইকে নিয়ে ঐ সুপারি কিলার ম্যাকেনজীকে ধরার জন্য একটা ফাঁদ পাতে.! আর তারা শেষমেশ ঐ ম্যাকেনজীকে ধরেই নেয়। এরপর তারা তাকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের কাছে ম্যাকেনজী স্বীকার করে, যে তাকে এই সুপারি O&Y কোম্পানির CEO-ই দিয়েছিলো। এরপর প্রমান হয়ে যায় যে পারুল ও রায়ান সম্পূর্ণ নির্দোষ, তাদের ইচ্ছে করে ফাঁসানো হয়েছে। 😱

‎স্বাভাবিকভাবেই এই খবর শুনে ভয় পেয়ে যায় সংযুক্তা এবং শিরিন। তার ওপর চেয়ারম্যান স্যার জানিয়ে দেয়, উনি যদি কোন ভাবে জানতে পারেন, যে সংযুক্তা এই সমস্ত কাণ্ডের পেছনে রয়েছে, তাহলে তাকে টার্মিনেট করে দিতে দ্বিতীয়বার তিনি ভাববেন না। 😜 স্বাভাবিকভাবেই চেয়ারম্যানের মুখ থেকে এরকম একটা কথা শুনে সংযুক্তা আরো বেশি করে ভয় পেয়ে যায়। 👀

‎এদিকে প্রিক্যাপে আবার আমরা দেখতে পাচ্ছি পারুল পুলিশ নিয়ে হাজির হয় পিওর লাইফের অফিসে। আর সংযুক্তা এবং শিরিনকে তুলে দেয় পুলিশের হাতে। 😱

‎So এখন শুধু এটাই দেখার CEO সংযুক্তা এবং HR শিরিন, তারা দুজন এবার নিজেদেরকে বাঁচায় কি করে.? 🤔

Thank you for reading this post, don't forget to subscribe!

Leave a Comment

Latest Updates