“নিজের বেলায় আঁটিসাঁটি আর পরের বেলায় দাঁতকপাটি”— এই প্রচলিত প্রবাদটি ঋষি চরিত্রটির সাথে কিন্তু দারুন ভাবে ম্যাচ করছে.! অন্তত দর্শক মহল তো ঋষি চরিত্রটিকে নিয়ে এই কথাই বলছে.! 👀
Thank you for reading this post, don't forget to subscribe!আসলে জি বাংলার “জোয়ার ভাঁটা” সিরিয়ালের সাম্প্রতিক এপিসোডেই আমরা দেখতে পেয়েছি শত অপরাধ করার পরেও মেসো ও শঙ্খকে ক্ষমা করে দেয় ঋষি.! শুধু তাই নয়, সে তাদের উপর করা সমস্ত কেসও তুলে নেয় এবং তাদেরকে জেল থেকে বের করে নিয়ে আসে.! স্বাভাবিকভাবেই সেটা কোনমতেই মেনে নিতে পারে না নিশা.! 😱
এরপর ঋষি যখন হরিপ্রসাদ বাবুর দুই মেয়েকে খোরপোশ দিতে এবং তাদের সাথে দেখা করার উদ্দেশ্যে আসানসোলের মাটিতে হরিপ্রসাদ বাবুর স্মরণ সভার আয়োজন করার সিদ্ধান্ত নেয় এবং সেই খবরটা চারিদিকে ছড়িয়ে দেয়, তখন সেটা কিছুতেই মেনে নিতে পারেনা নিশা.! 👀 একেই তো মেসো ও শঙ্খকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়ায় নিশা ঋষির ওপর রেগে ছিল.! তার ওপর এই স্মরণসভা আয়োজন করার ফলে তাদের পরিচয় ফাঁস হওয়ার ভয়ে নিশা আরো বেশি রেগে যায়। 😱
যার ফলস্বরূপ নিশা ঋষিকে ফোন করে হুমকি দেয়, যে ঋষি যদি ভুল করেও আসানসোলে এসে তার বাবার স্মরণসভা আয়োজন করার চেষ্টা করে, তাহলে সে কিন্তু এবার তার পুরো পরিবারকে শেষ করে দেবে.! সাথে নিশা ঋষিকে এটাও বলে, মেসো ও শঙ্খ অপরাধী হওয়া সত্বেও সে কি করে তাকে ছেড়ে দিল.? 🤔 নিশার সেই প্রশ্নের উত্তরে ঋষি যেভাবে পরিবার-পরিবার করে বিষয়টাকে চাপা দিতে চেয়েছে, সেটা নিশা যেমন মেনে নিতে পারেনি, তেমনি কিন্তু মেনে নিতে পারছে না দর্শকেরাও। 😥
দর্শকেরা প্রশ্ন তোলা শুরু করে দিয়েছে, যে যাদের জন্য নিশা ও উজি তাদের বাবাকে হারালো, তাদেরকে কি করে এত সহজে ছেড়ে দিতে পারে ঋষি.? তাছাড়া অনিচ্ছাকৃত হলেও ঋষির হাতেই কিন্তু খুন হয়েছে হরিপ্রসাদ বাবুর ছেলে বিতান.! তাই সবদিক থেকে কিন্তু যা ক্ষতি হওয়ার হরিপ্রসাদবাবুর দুই মেয়েরই হয়েছে.! 💔 তাছাড়া দর্শকেরা ঋষিকে অত্যন্ত একজন ভালো মানুষ বলে ভেবে এসেছিল.! তাই তার মত এরকম একজন ভালো মানুষের এইরকম পক্ষপাতিত্ব কিছুতেই মেনে নিতে পারছে না তারা.!
দর্শকরা তাই এই প্রশ্নও তোলা শুরু করে দিয়েছে, যে আজ হরিপ্রসাদ বাবু এবং তার ছেলে-মেয়েরা না হয় পর বলে ঋষি অতি সহজেই মেসো ও শঙ্খকে ক্ষমা করে দিল.! কিন্তু ওই মেসো তার বোন খেয়ার সাথে যেটা করেছে সেটা যখন সামনে আসবে, তখন কি সে একইভাবে ক্ষমা করে দেবে মেসোকে.? 🤔




