অবশেষে একতরফা প্রেম হলো দুতরফা! ছদ্মবেশে গ্রামে হাজির আয়ুষ্মান। এদিকে পাত্র হিসেবে কুসুমের বাবার কাছে পৌঁছাল সেই ছদ্মবেশী আয়ুষ্মানেরই ছবি—ইন্দ্রানী গাঙ্গুলী কি চিনতে পারবে তার ছেলেকে? আর আয়ুষ্মান কি কুসুমকে জানাতে পারবে তার মনের কথা?

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল “কুসুম”-এর ৭ এপ্রিলের নতুন প্রোমোতে এসেছে বড় টুইস্ট। আয়ুষ্মানের প্রেমে পড়া, ছদ্মবেশে গ্রামে ফেরা এবং পাত্র হিসেবে নিজের ছবিই পৌঁছে যাওয়া—সব মিলিয়ে গল্পে এসেছে চমকপ্রদ মোড়।

জি বাংলার অন্যতম জনপ্রিয় “কুসুম” সিরিয়ালের নতুন একটি দুর্দান্ত প্রোমো ড্রপ করা হয়েছে। আর যেটি দেখার পরে দর্শক মহলে সৃষ্টি হয়েছে তুমুল উত্তেজনার। কারণ বহুদিন পর আসতে চলেছে গল্পে নতুন মোড়। আর এতদিন ধরে আয়ুষের প্রতি কুসুমের যে একতরফা প্রেম ছিল, সেটা এবার দুতরফা হতে চলেছে.! হ্যাঁ, আয়ুষ্মানও এবার প্রেমে পড়েছে কুসুমের। 😱

আসলে সাম্প্রতিক পর্বগুলি দেখে দর্শকেরা স্পষ্টই বুঝতে পারছে, যে আয়ুষ্মান ধীরে ধীরে নিজের মনের কথা উপলব্ধি করতে শুরু করেছে। কুসুমের প্রতি তার টান আর শুধু দায়িত্ব বা অভ্যাসে সীমাবদ্ধ নেই, বরং তা এখন অনেক গভীর অনুভূতিতে পৌঁছে গেছে। অন্যদিকে কুসুমও নিজের জগতে ফিরে গিয়ে যেন নতুন করে ভাবতে শুরু করেছে সবকিছু। দূরত্বটা যত বাড়ছে, ততই দুজনের মধ্যেকার সম্পর্কের গভীরতাটা যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। এই আবেগের টানাপোড়েনই গল্পকে নিয়ে যাচ্ছে এক নতুন মোড়ের দিকে।

এই অবস্থাতেই গল্পে আসে বড় চমক। আয়ুষ্মান তার ভাই ঈশানের সঙ্গে আবারো সেই পুরনো ছদ্দবেশে কুসুমের গ্রামে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়েই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। গ্রামবাসীরা প্রথমে তাদের চিনতে না পারলেও, কুসুমের পরিবারের কাছে আয়ুষ্মান কিন্তু একেবারেই অচেনা নয়। কিন্তু গল্পে অপ্রত্যাশিত মোড় তখন আসে, যখন কুসুমের জন্য আয়ুষেরই ছবি কুসুমের বাবাকে পাঠিয়ে দেয় কুসুমের ঠাকুমা। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কুসুমের বাবা আয়ুষকে চিনতে পারেনা।

ফলে তিনি কুসুমের জন্য পাত্র হিসেবে আসা আয়ুষের ছবিটি আয়ুষের মা ইন্দ্রানী গাঙ্গুলীকে দেখিয়ে দেয়। আর ইন্দ্রানী গাঙ্গুলির রিঅ্যাকশন দেখে তো মনে হল, যে উনি নিজের ছেলেকে বোধহয় চিনতে পেরেছেন.? 🤔

So এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, ইন্দ্রানী গাঙ্গুলী কি সত্যি সত্যিই তার ছেলে আয়ুষ্মানকে চিনতে পেরেছে.? আর আয়ুষ্মান কি নিজের মনের কথা কুসুমকে জানাতে পারবে.? কুসুম কি তার সেই ভালোবাসাকে গ্রহণ করবে, নাকি সামনে আসবে আরও নতুন কোন টুইস্ট.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
ঘটি বাড়িতে বাঙাল বৌ—পরিণতি একে অপরের দিকে বন্দুক তাক শ্বশুর-বৌমার। প্রথম ঝলকেই জমে ক্ষীর “সংসারের সংকীর্তন”। সব্যসাচী, মানালি, পরান বন্দ্যোপাধ্যায় ও শুভাশিস মুখার্জিকে একসাথে পেয়ে উত্তেজনায় ফুটছে দর্শকমহল।
Read More »
Bangla Serial
Amit Barik
অবশেষে একতরফা প্রেম হলো দুতরফা! ছদ্মবেশে গ্রামে হাজির আয়ুষ্মান। এদিকে পাত্র হিসেবে কুসুমের বাবার কাছে পৌঁছাল সেই ছদ্মবেশী আয়ুষ্মানেরই ছবি—ইন্দ্রানী গাঙ্গুলী কি চিনতে পারবে তার ছেলেকে? আর আয়ুষ্মান কি কুসুমকে জানাতে পারবে তার মনের কথা?
Read More »