অরণ্যের জীবনে ফের বিপর্যয়.! গান গাইতে গিয়ে মঞ্চেই বিদ্যুতের শক খেয়ে রোহিতের মতোই মা*রা গেল সে.? 💔🥺

জি বাংলার অন্যতম জনপ্রিয় “ফুলকি” সিরিয়ালে আবারও একবার ঘটে গেল এমন এক হৃদয়বিদারক দৃশ্য, যেটা দেখে চমকে গেল সমগ্র দর্শক মহল। 👀 সত্যি বলতে কি এই সিরিয়ালটি এমন একটি সিরিয়াল, যেটি কিন্তু শুরু হওয়ার পর থেকেই একের পর এক চমক আমাদেরকে দেখিয়েই চলেছে। যেই কারণে এই সিরিয়ালটি কিন্তু এই মুহূর্তে জি বাংলা দ্বিতীয় সব থেকে পুরনো এবং সফল সিরিয়াল। 👍

তো সাম্প্রতিক এপিসোডে আমরা দেখতে পেয়েছি রোহিতের কাছে, থুড়ি অরণ্যর কাছে “Battle of VOICE” বলে একটি রিয়েলিটি শো-এর ইনভিটেশন আসে। অবশ্য এই শো-তে অরণ্য এর আগেও অংশগ্রহণ করেছিল। যদিও সেবার তাকে খালি হাতেই ফিরতে হয়েছিল। 🥺 আর হ্যাঁ, তোমাদেরকে জানিয়ে রাখি, ঐ শো-তে অরণ্য যখন হেরে গিয়েছিল তখন তার হার্টে ফুটো থাকার কারণে স্বাভাবিকভাবেই তার সমস্যা হতো। সেটাই কিন্তু সব থেকে বড় কারণ ছিল, যার ফলে সে ওই প্রতিযোগিতায় হেরে গিয়েছিল। আর তার ফলে তার গার্লফ্রেন্ড অহনা তাকে জঘন্যভাবে অপমান করে তাকে ছেড়ে চলে গিয়েছিল। 💔

ফলে এবার যখন তার কাছে আবার ইনভিটেশন আসে, সে এই শো-তে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ফুলকি তাকে সাহস যোগানোর ফলে, অবশেষে অংশগ্রহণ করে সে। 👍 কিন্তু ইন্টারেস্টিংলি সেখানে তার পুরনো গার্লফ্রেন্ডও অংশগ্রহণ করে। 👀 যে আবার এই অরণ্যকে দেখে আবার তাকে পটানো প্ল্যান করে ফেলে। যদিও ফুলকি ওই মহিলাকে দেখে বুঝতে পেরে যায়, যে ওই মহিলা অরণ্যকে ফাঁদে ফেলার জন্য টানা একটা গন্ডগোল তো করবেই। 😜 এরপর যখন প্রতিযোগিতা আরম্ভ হয়, তখন অরণ্য গান গেয়ে জাস্ট তাক লাগিয়ে দেয়। 🥰 কিন্তু সেটা আবার সহ্য হয় না সেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দ্বীপ বলে এক প্রতিযোগীর। সে বুঝতে পারে যে এই ছেলেকে না সরাতে পারলে সে কখনো এই প্রতিযোগিতা জিততে পারবে না। 😱 তাই সে অরণ্যকে থেকে সরানোর প্ল্যান করে ফেলে। 👀

এরপরেই আমরা দেখতে পাই পরের দিন পরবর্তী রাউন্ডের প্রতিযোগিতা শুরু হয়। আর স্বাভাবিকভাবেই অরণ্য গান গাইতে ওঠে। কিন্তু সে বুঝতেই পারেনি ওই মাইক্রোফোনের সাথে বিদ্যুৎ সংযোগ করা রয়েছে। ফলে গান গাইতে গাইতে সেই যখন ওই মাইক্রোফোনে টাচ করে, তখনই তাকে বিদ্যুতের শক লাগে। স্বাভাবিকভাবেই বিদ্যুতের শক খেয়ে সে মঞ্চের ওপরেই লুটিয়ে পড়ে। 😱 দর্শকাসনে বসে থাকা সবাই এই দৃশ্য দেখে চমকে যায়। লাবু-পিয়াল থেকে শুরু করে তমাল, ফুলকি সবাই জাস্ট অবাক হয়ে যায়। তারা বুঝতেই পারেনা হঠাৎ করে কি থেকে কি হয়ে যায়.! 💔🥺

So কি হতে চলেছে তাহলে এবার.? কারেন্টের শক খেয়ে অরণ্যের বড় কোন ক্ষতি হয়ে যাবে না তো.? রোহিতের মতোই অরণ্য আবার মারা যাবে না তো.? 🤔 নাকি সঠিক সময়ে চিকিৎসা পাওয়ার ফলে কোনমতে বেঁচে যাবে অরণ্য.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
দোল পূর্ণিমায় বিশ্বাসঘাতকতা বনাম ন্যায়ের লড়াই? জেলে নিশার গর্জন—“কোন জেল আমায় আটকাতে পারবে না”, উজির শপথ—“তোর সামনে দাঁড়াব আমি”। এবার কি ন্যায় বনাম প্রতিশোধে ছিন্নভিন্ন হবে দুই বোনের সম্পর্ক?
Read More »
Bangla Serial
Amit Barik
“ডাকবে না আমায় অপর্ণা বলে”—ভবিষ্যৎবাণী সত্যি করে দোলের দিনই আত্মপ্রকাশ করল রাজনন্দিনী, স্তম্ভিত আর্যের সামনে ঘোষণা—ফিরেছি সব হিসেব মেলাতে, উত্তেজনায় কাঁপছে দর্শক মহল!
Read More »
TRP Update
Amit Barik
স্লট বদলের মাস্টার স্টোকেই উল্টে গেল খেলা! আবারও বেঙ্গল টপার পরিণীতা, মৃতপ্রায় দাদামণির কামব্যাক—নতুন সময়েই জোয়ার ভাঁটার ঝড়ে গুঁড়িয়ে গেল গতবারের বেঙ্গল টপার! 🔥
Read More »
Bangla Serial
Amit Barik
স্ত্রী কিংবা মা—একজনকে বেছে নাও! কাত্যায়নী দেবীর আলটিমেটামে চাপে গোরা! গান না ছাড়ার শপথ নিয়ে রাস্তায় নামল দিতি—শেষমেশ জিতবে কে, দিতির জেদ নাকি কাত্যায়নীর শর্ত?
Read More »
Bangla Serial
Amit Barik
ভাগ্যের চক্রে হাঁড়িকাঠে মাথা দেওয়া পারুলকে বাঁচাতে ভালোবাসার কথা স্বীকার করলো রায়ান! কিন্তু শিরিনের হাত থেকে সে কি বাঁচাতে পারবে পারুলকে? আর এই ভালোবাসার কথা পরে সে অস্বীকার করবে না তো?
Read More »