বাংলার টেলিভিশন দুনিয়ার TRP লিস্ট মানেই এক নতুন সূত্রপাত। প্রতি সপ্তাহেই বদলে যায় TRP-এর হিসেব-নিকেশ। এই সপ্তাহের TRP চার্ট প্রকাশিত হয়েছে কালীপুজো, দেওয়ালি আর ভাইফোঁটার ঠিক পরেই।
ছুটির ভিড়ে টেলিভিশনের সামনে দর্শক সংখ্যা কিছুটা কম থাকায় তার প্রভাব সরাসরি পড়েছে টিআরপি রেজাল্টে। প্রায় সব চ্যানেলের সিরিয়ালের রেটিং কিছুটা নিচে নেমেছে, তবে তাতেও উত্তেজনা একটুও কমেনি।
চলুন দেখে নেওয়া যাক, Week 42-এর TRP রিপোর্টে কোন কোন বাংলা সিরিয়াল জায়গা করে নিল শীর্ষ পাঁচে। 👍
👑 TRP Topper of the Week – “পরিণীতা” & “জগদ্ধাত্রী”
এই সপ্তাহে একসাথে দুটি সিরিয়াল টপার হয়েছে — “পরিণীতা” এবং “জগদ্ধাত্রী”, দুটোই 6.1 রেটিং নিয়ে সমান জায়গায়।
“পরিণীতা” তার আগের সপ্তাহের রাজত্ব বজায় রেখে আবারও শক্ত অবস্থানে, আর “জগদ্ধাত্রী” ১১৫৫ এপিসোড পর আবারও একবার টপার হয়ে সবাইকে অবাক করেছে। এই মুহূর্তে এটিই জি বাংলার সবচেয়ে পুরনো চলমান সিরিয়াল, আর তবুও এত বছর পরেও দর্শকের আগ্রহ একটুও কমেনি — সেটাই এই সাফল্যের প্রমাণ। 😱
🥈 2nd Position – “চিরদিনই তুমি যে আমার” & “পরশুরাম”
ধারাবাহিকভাবে টপ ৩-এ থাকা “চিরদিনই তুমি যে আমার” 5.9 রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে।
প্লটের আবেগ, মিউজিক আর চরিত্রের ইমোশন — সব মিলিয়ে এই সিরিয়ালটি কিন্তু এখন জি বাংলার অন্যতম শক্ত ভরসা। এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে আরও একটি সিরিয়াল.! স্টার জলসার “পরশুরাম” সিরিয়ালটি চতুর্থ স্থান থেকে এক লাফে দ্বিতীয় স্থানে এসে উপস্থিত হয়েছে। আর এই রেজাল্টই প্রমাণ করছে, ধীরে ধীরে এই সিরিয়ালটি কিন্তু আবারো তার পুরনো ছন্দে ফিরছে। 😍
🌸 3rd Position – “ফুলকি”
6.4 থেকে নেমে 5.6 রেটিং পেলেও “ফুলকি” তার জায়গা ধরে রেখেছে। গত সপ্তাহে চতুর্থ স্থানে থাকা এই সিরিয়ালটি এই সপ্তাহের তৃতীয় স্থানে উঠে এসেছে।
জি বাংলার এই সিরিয়াল এখনো সন্ধ্যার প্রাইম টাইমে স্থির ভিউয়ারশিপ ধরে রাখছে। 👍
🔥 4th Position – “আমাদের দাদামণি” / “রাঙামতি”
এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে দুটি সিরিয়াল। একটি জি বাংলার “দাদা মনি” এবং অন্যটি স্টার জলসার “রাঙামতি”। “দাদামণি” পঞ্চম স্থান থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে এবং গত সপ্তাহে প্রথম পাঁচের বাইরে থাকা “রাঙামতি” সবাইকে চমকে দিয়ে এই সপ্তাহে চতুর্থ স্থানে ঢুকে পড়েছে। 😱 দুটোই 5.5 রেটিং নিয়ে পাশাপাশি অবস্থান করছে।
🏵️ 5th Position – “রাণী ভবানী”
5.2 রেটিং নিয়ে পঞ্চম স্থানে “রাণী ভবানী”।
যদিও আগের সপ্তাহে তার স্কোর কিছুটা বেশি ছিল। কিন্তু তাসত্ত্বেও গত সপ্তাহে এটি প্রথম পাঁচের বাইরে ছিল। এই সপ্তাহে TRP কম হলেও এই সিরিয়ালটি কিন্তু পুনরায় প্রথম পাঁচে ফিরে এসেছে।
★ এবার দেখে নিন এই সপ্তাহের সম্পূর্ণ TRP তালিকাটি: 👇
#EsoSerialDekhiExclusive 👑
#TRPUpdate✨ #FullList
30th Oct | Thursday
•• 15+ Urban M+F WK 42
🕠 ভোলে বাবা — 2.2 | কুসুম — 3.9
🕕 কম্পাস — 3.9 | তুই আমার হিরো — 4.6
🕡 লক্ষ্মী ঝাঁপি — 4.9 | চিরদিনই তুমি যে আমার — 5.9
🕖 ও মোর দরদিয়া — 4.9 | জগদ্ধাত্রী — 6.1 👑
🕢 রাঙামতি তীরন্দাজ — 5.5 | ফুলকি — 5.6
🕗 পরশুরাম — 5.9 | পরিণীতা — 6.1 👑
🕣 রাজরাজেশ্বরী রাণী ভবানী — 5.2 | আমাদের দাদামণি — 5.5
🕘 চিরসখা — 4.9 | জোয়ার ভাঁটা — 4.8
9:30 — অনুরাগের ছোঁয়া + গৃহপ্রবেশ (15 min) — 4.1
10:15 — গৃহপ্রবেশ (15 min) + শুভ বিবাহ — 2.5
কনে দেখা আলো (45 min) — 3.9
আনন্দী (45 min) — 2.5
🕚 কুসুম [R] — 2.0 | লক্ষ্মী ঝাঁপি [R] — 1.5
#BengaliSerials #TRPList
#EsoSerialDekhi #BanglaEntertainment
So এই সপ্তাহের TRP লিস্ট আবারো প্রমাণ করছে, জি বাংলা কিন্তু তাদের আধিপত্য বজায় রেখেছে। স্টার জলসা অবশ্যই এই সপ্তাহে একটু ভালো ফল করেছে। গত সপ্তাহে যেখানে শুধুমাত্র তাদের দখলে একটি স্লটই ছিলো.! এই সপ্তাহে কিন্তু সেখানে তারা তিনটি স্লট হাসিল করেছে.! যদিও তার মধ্যে রয়েছে একটি যুগ্ম স্লট। 👍 গত সপ্তাহে যেখানে “অনুরাগের ছোঁয়া” এবং “গৃহপ্রবেশ”-কে হারিয়ে “কনে দেখা আলো” তার হারানো স্লট উদ্ধার করেছিল, এই সপ্তাহে কিন্তু তার উল্টোটা হয়েছে। 🥰 তাছাড়া “জোয়ার ভাঁটা”-র কাছে লাগাতার হারতে থাকার পর আবারও ঘুরে দাঁড়িয়েছে ” চিরসখা। 😱 দেওয়ালি আর ভাইফোঁটার সপ্তাহে দর্শক সংখ্যা কমে যাওয়ায় TRP চার্টে সাময়িক পতন দেখা গেছে।
তবে আগের সপ্তাহগুলোর ধারাবাহিকতা দেখলে বলা যায়, আগামী সপ্তাহে সব সিরিয়ালের রেটিং আবারও বাড়বে। এখন দেখার বিষয়, পরের সপ্তাহে কে এগিয়ে যায় আর কে পিছিয়ে পড়ে।
সব উত্তর পাবেন আগামী সপ্তাহে, শুধুমাত্র এসো সিরিয়াল দেখি-র TRP আপডেটে।
Week 42-তে আবারও চমকে দেখালো জি বাংলা.! যুগ্মভাবে শীর্ষ “পরিণীতা” ও “জগদ্ধাত্রী”। স্টার জলসা কি পারলো কাম ব্যাক করতে.? 🤔
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
April 17, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 16, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 15, 2026
No Comments

