“আমি তোমার জন্য অপেক্ষা করবো নিশা”—জিতের মুখে ভালোবাসার কথা শুনে কেঁপে উঠল নিশা! জিৎকে ফাঁসাতে গিয়ে প্রেমের খেলায় কি এবার নিজেই ফেঁসে যাবে নিশা?

জি বাংলার অন্যতম জনপ্রিয় “জোয়ার ভাঁটা” সিরিয়ালে এই মুহূর্তে পুরোদমে জমে উঠেছে জিৎ বসু এবং নিশা মিত্রের প্রেমের কাহিনী। 😍

যারা সিরিয়ালটার প্রতিদিন দেখছে তারা ভালো করেই জানে, যে জিৎ বসু কিন্তু নিশাকে মনে মনে বেশ পছন্দই করে। যদিও নিশার কিন্তু জিতের প্রতি কেমন কোন ইন্টারেস্ট নেই। কারণ তার হচ্ছে একটাই লক্ষ্য, অনলাইন স্ক্যামের দুনিয়ায় মহারানীর নামকে দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়া।

কিন্তু এই মুহূর্তে গল্প এমন দিকে মোড় নিয়েছে, যে নিশা বাধ্য হয়েছে জিৎ বসুর সাথে প্রেমের খেলা খেলতে। আসলে সাম্প্রতিক এপিসোডে আমরা দেখেছি নিশার বোন উজি পুলিশ অফিসার হয়ে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে জয়েন করে। আর প্রথম দিনই উজি নিশা অর্থাৎ মহারানীর একটি সেন্টারে রেড করে সেটিকে বন্ধ করে দেয়। তাছাড়া নিশা ভালো করেই জানে, যে জিৎ বসু জানে সেই মহারানী। সুতরাং এই মুহূর্তে তার বাঁচার উপায় একটাই, জিৎ বসুর ফোকাস নষ্ট করে দেওয়া। 😱

সেই লক্ষ্যেই নিশা জিৎ বসুকে একটি ফুলের তোড়া ও একটি চিঠি লিখে পাঠায়। স্বাভাবিকভাবেই জিৎ সেই চিঠিটা পেয়েই খুব খুশি হয় এবং সোজা হাজির হয় নিশার কাছে। যদিও নিশা ভালোভাবেই জানে, যে সে যেমন জিতকে খেলাচ্ছে, তেমনি জিতও কিন্তু নিশাকে খেলাচ্ছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে জিৎ কিন্তু নিশাকে সত্যি সত্যিই পছন্দ করে। 👍

তাছাড়া প্রিক্যাপ কিন্তু সেই কথাটাই বলছে। প্রিক্যাপে আমরা দেখতে পাচ্ছি জিৎ নিশাকে বলছে, “আমি তোমার জন্য অপেক্ষা করবো.! তুমি ভালোভাবে ফিরে এসো, সুস্থভাবে আমরা লাইফ লিড করব.! তোমার পাশে আমি সবসময় থাকবো নিশা। তোমাকে শাস্তি দিয়ে দূরে সরিয়ে দিতে আমি চাইনা”। জিতের মুখ থেকে এই কথাগুলো শুনে একটু হলেও যে নিশার মনের মধ্যে সেই কথাগুলো দাগ কেটেছে, সেটা তো নিশার মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে.! 😱

So এখন শুধু এটাই দেখার, জিৎ বসুর এই কথাগুলোকে নিশা সত্যি সত্যি সিরিয়াসলি নেয় কিনা.? তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
প্রসাদে বিষ মিশিয়ে পাপ করল পুলস্ত্য, বিষের জ্বালায় নীল হয়ে গেল মহাপ্রভুর গলা! তবু তাঁরই কৃপায় প্রাণে বাঁচলো সবাই—শুধু তাই নয়, রক্ত বমি করিয়ে পুলস্ত্যকে পাপের শাস্তিও দিলো স্বয়ং মহাপ্রভু!
Read More »