আরশিকে শেষ করতে সমস্ত সীমা পার করলো সায়ন্তনী.! ইনজেকশনের মাধ্যমে আরশির শরীরে ঢুকিয়ে দিল মারন ভাইরাস.! এবার কি তাহলে আরশির সাথে সাথে শেষ হয়ে যাবে তার গর্ভের সন্তানও.?

জি বাংলার অন্যতম জনপ্রিয় “তুই আমার হিরো” সিরিয়াল এই মুহূর্তে চলছে ভয়ংকর মৃত্যু মৃত্যু খেলা। 👀 সম্প্রতি আমরা দেখতে পেয়েছি, যখন চ্যাটার্জি বাড়িতে সমস্ত কিছু প্রায় ঠিকঠাক চলছিল.! তখনই জেল থেকে জামিনে বেরিয়ে আসে সায়ন্তনী। আর সে জেল থেকে বেরিয়ে সোজা হাজির হয়ে যায় শাক্যর কাছে। তারপর সে তাকে হুমকি দিয়ে আসে, যে তার স্ত্রী আরশি ও তার গর্ভের সন্তানকে সে শেষ করে দেবে। 😱

স্বাভাবিকভাবেই সেটা শুনেই ভয় পেয়ে যায় শাক্য। তাই সে আর কোনো প্রকার রিস্ক না নিয়ে আরশির জন্য দুজন সিকিউরিটির ব্যবস্থা করে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই দুজনের মধ্যে একজন আবার সায়ন্তনীর লোক। 👀 আর সেই লোকটি সুযোগ পেলেই আরশিকে একটি ঘরে বন্ধ করে এসির মধ্যে বিষ মিশিয়ে মারা চেষ্টা করে। 😱 যদিও শাক্য যেখানে উপস্থিত হয়ে যাওয়ায় কোনমতে প্রাণে বেঁচে যায় আরশি। 👍

যদিও তাদের এটা আর বুঝতে বাকি থাকে না, যে এই কাজটি কে করিয়েছে.! ফলে তারা দুজনেই হাজির হয়ে যায় সায়ন্তনীর বাড়িতে। যেখানে অবশ্য সায়ন্তনী আরশি মারা গেছে বলে আনন্দ করতে থাকে.! কিন্তু শাক্য ও আরশি তাকে বুঝিয়ে দেয়, যে তার সেই গুড়ে বালি। 😜 শুধু তাই নয়, আরশি ও শাক্য দুজনেই একটা একটা করে থাপ্পড় মেরে সায়ন্তনীকে এটা বুঝিয়ে দেয়, যে সে তাদের কিছুই করতে পারবে না.! 👍

কিন্তু সায়ন্তনী আরও বেশি করে পাগল হয়ে ওঠে। সে তার ডাক্তার বান্ধবীর সাহায্যে আরশিকে শেষ করার আরো একটা প্ল্যান করে.! তার সেই ডাক্তার বান্ধবী সায়ন্তনীকে জানায়, যে তার নাকি কোন এক সিনিয়র ডাক্তার একটি ভাইরাস আবিষ্কার করেছে। সেই ভাইরাস দিয়েই তারা আরশিকে মারতে চায়। 👀

এদিকে প্রিক্যাপে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আরশি প্রেগনেন্ট, তাই তাকে কিছু ইনজেকশন নিতেই হয়। কিন্তু ওই ইনজেকশনের ভেতরেই সেই ভাইরাসটা মিশিয়ে দেয় সায়ন্তনীর ওই ডাক্তার বান্ধবীটি। ফলে সেই ইনজেকশনটি আরশির শরীরে যাওয়ার পরেই ভাইরাসটি শুরু করে দেয় তার কাজ। আরশির নাক দিয়ে রক্ত পড়তে থাকে.! আর বাড়ির লোক কিছু বুঝে ওঠার আগেই নিমেষেই সে লুটিয়ে পড়ে.! 🥹😱

So এবার সব থেকে বড় প্রশ্নটা হচ্ছে, এতো খতরনাক একটা ভাইরাস যে আরশির শরীরে প্রবেশ করল.! এর ফলে আদৌ কি আরশি প্রাণে বাঁচবে.? 🤔 আর আরশি যদি বেঁচেও যায়, তার গর্ভের সন্তানটি কি ঠিক থাকবে.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
দোল পূর্ণিমায় বিশ্বাসঘাতকতা বনাম ন্যায়ের লড়াই? জেলে নিশার গর্জন—“কোন জেল আমায় আটকাতে পারবে না”, উজির শপথ—“তোর সামনে দাঁড়াব আমি”। এবার কি ন্যায় বনাম প্রতিশোধে ছিন্নভিন্ন হবে দুই বোনের সম্পর্ক?
Read More »
Bangla Serial
Amit Barik
“ডাকবে না আমায় অপর্ণা বলে”—ভবিষ্যৎবাণী সত্যি করে দোলের দিনই আত্মপ্রকাশ করল রাজনন্দিনী, স্তম্ভিত আর্যের সামনে ঘোষণা—ফিরেছি সব হিসেব মেলাতে, উত্তেজনায় কাঁপছে দর্শক মহল!
Read More »
TRP Update
Amit Barik
স্লট বদলের মাস্টার স্টোকেই উল্টে গেল খেলা! আবারও বেঙ্গল টপার পরিণীতা, মৃতপ্রায় দাদামণির কামব্যাক—নতুন সময়েই জোয়ার ভাঁটার ঝড়ে গুঁড়িয়ে গেল গতবারের বেঙ্গল টপার! 🔥
Read More »
Bangla Serial
Amit Barik
স্ত্রী কিংবা মা—একজনকে বেছে নাও! কাত্যায়নী দেবীর আলটিমেটামে চাপে গোরা! গান না ছাড়ার শপথ নিয়ে রাস্তায় নামল দিতি—শেষমেশ জিতবে কে, দিতির জেদ নাকি কাত্যায়নীর শর্ত?
Read More »
Bangla Serial
Amit Barik
ভাগ্যের চক্রে হাঁড়িকাঠে মাথা দেওয়া পারুলকে বাঁচাতে ভালোবাসার কথা স্বীকার করলো রায়ান! কিন্তু শিরিনের হাত থেকে সে কি বাঁচাতে পারবে পারুলকে? আর এই ভালোবাসার কথা পরে সে অস্বীকার করবে না তো?
Read More »