জি বাংলার অন্যতম জনপ্রিয় “তুই আমার হিরো” সিরিয়ালে সাম্প্রতিক এপিসোডে আমরা দেখেছিলাম জেল থেকে ছাড়া পাওয়ার পরই আরশিকে মারার জন্য মরিয়া হয়ে ওঠে সায়ন্তনী.! কিন্তু প্রথম চেষ্টায় সে ব্যর্থ হয় এবং উল্টে শাক্য ও আরশির কাছে থাপ্পড় খায়। 👍 এর ফলে সায়ন্তনী আরও বেশি করে পাগল হয়ে ওঠে। সে তার ডাক্তার বান্ধবীর সাহায্যে আরশিকে শেষ করার আরো একটা প্ল্যান করে.! তার সেই ডাক্তার বান্ধবী সায়ন্তনীকে জানায়, যে তার নাকি কোন এক সিনিয়র ডাক্তার একটি ভাইরাস আবিষ্কার করেছে। সেই ভাইরাস দিয়েই তারা আরশিকে মারতে চায়। 👀
সেই মতোই আমরা দেখতে পাই যেহেতু আরশি প্রেগনেন্ট, তাই তাকে কিছু ইনজেকশন নিতেই হয়। তাই সেই ইনজেকশনকেই হাতিয়ার করে সেই ভাইরাসটা আরশির শরীরে ঢুকিয়ে দেয় সায়ন্তনীর ওই ডাক্তার বান্ধবীটি। ফলে সেই ইনজেকশনটি আরশির শরীরে যাওয়ার পরেই ভাইরাসটি শুরু করে দেয় তার কাজ। আরশির নাক দিয়ে রক্ত পড়তে থাকে.! আর বাড়ির লোক কিছু বুঝে ওঠার আগেই নিমেষেই লুটিয়ে পড়ে আরশি.! 🥹😱
এরপর আমরা দেখতে পাই সেই ভাইরাসের প্রকোপে আরশির হাত-পা ধীরে ধীরে অবশ হয়ে পড়েছে.! শুধু তাই নয়, তার ব্লাড প্রেসারও অতিরিক্ত বেড়ে গেছে। ফলে শাক্য আর দেরি করে না। সে তার বোনের পরামর্শ মত আরশির ডাক্তারকে ফোন করে এবং তার কথা মতোই আরশির কিছু টেস্ট করায়। 👍
এদিকে প্রিক্যাপে আবার আমরা দেখতে পাচ্ছি যে, যেই ডাক্তার ওই ভাইরাসটি আবিষ্কার করেছিলেন তার কাছেই শাক্য ও অরু উপস্থিত হয়। আর তিনি রিপোর্ট দেখে জানান, যে তারই আবিষ্কৃত ওই ভাইরাসটির ওভার ডোজ আরশিকে দেওয়া হয়েছে। আর সেই কারণেই আরশির এরকমটা হচ্ছে। সাথে তিনি এটাও বলেন, এই ভাইরাসের প্রকোপ থেকে আরশিকে সন্তানকে বাঁচানো তো দূর, আরশিকেও বাঁচানো সম্ভব নয়। 🥹 স্বাভাবিকভাবেই এটা শুনে একেবারে ভেঙ্গে পড়ে শাক্য। আর সেই সময়ই আমরা দেখতে পাই ভেতরে ঢুকে পড়ে আরশি এবং সে সমস্তটা শুনে নেয়। 😱 ফলে সেও চিৎকার করে কান্নায় ভেঙ্গে পড়ে.! 💔
So যিনি এই ভাইরাসটি আবিষ্কার করেছেন, এবার তিনিই তো বলে দিলেন যে এই ভাইরাসের প্রকোপ থেকে আরশি ও তার গর্ভের সন্তান কেউ বাঁচবে না.! 👀 তাহলে কি হতে চলেছে শেষ পর্যন্ত.? 🤔 আরশি কি সত্যি সত্যিই মারা যাবে.? তাহলে সায়ন্তনী কি শেষমেষ জিতেই যাবে.? নাকি ঐ ডাক্তারই মীরাকল করে বাঁচিয়ে নেবেন আরশি ও তার সন্তানকে.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
সব শেষ.! আরশি ও তার সন্তানের আর এক ফোঁটাও বাঁচার সম্ভাবনা নেই.! 💔 যেই ডাক্তার ভাইরাস আবিষ্কার করেছিল, সেই ডাক্তারই শাক্যকে জানিয়ে দিলো কঠিন সত্যটা.! 🥹
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
April 22, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 22, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 21, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 21, 2026
No Comments
