আর্যই যে রাজনন্দিনীর খুনি, সেই ভয়ংকর সত্যিটা অপর্ণাকে জানিয়ে দিল মেঘরাজ। কিন্তু আদৌ কি আর্য খুনি.? উত্তর খুঁজছে দর্শক মহল 🤔

জি বাংলার অন্যতম জনপ্রিয় “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালের নতুন একটা ধামাকাদার প্রোমো ড্রপ করা হয়েছে। 💥 প্রোমোটার লেন্থ কিন্তু অত্যন্ত ছোট, মাত্র ২০ সেকেন্ডের মতো। 👍 কিন্তু দর্শকের মনে হাজারো প্রশ্ন তুলে দেওয়ার জন্য, দর্শকের মনে হাজারটা থিওরির জন্ম দেওয়ার জন্য এই ২০ সেকেন্ডটাই বোধহয় যথেষ্ট ছিল.! 😍

Thank you for reading this post, don't forget to subscribe!

তো এই নতুন প্রোমোতে আমরা দেখতে পাচ্ছি আর্যকে আবারও কিডনাপ করে নিয়ে চলে আসে মেঘরাজ। যদিও মেঘরাজের মত লোক কিভাবে বারবার অতি সহজেই আর্যর মতো এইরকম একজন লোককে বারবার কিডন্যাপ করে নেয় বা নিচ্ছে, সেটা ভাবলে সত্যিই মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খায়.? 👀 তো আমরা দেখতে পাই মেঘরাজ আর্যকে শুধু কিডন্যাপই করেনি, তাকে অত্যন্ত টর্চার করা শুরু করে। 😱

কিন্তু তখনই আমরা দেখতে পাই সেখানে এসে উপস্থিত হয় অপর্ণা। আর সে সুযোগ বুঝেই একটা লোহার রড দিয়ে মেঘরাজের মাথায় আঘাত করে। এরপর মেঘরাজ যখন পড়ে যায় তখন সে আর্যকে বলে, চলুন স্যার আমরা পালাই.! কিন্তু তখনই মেঘরাজ উঠে দাঁড়িয়ে তাকে বলে, তুমি কাকে নিয়ে পালাতে চাইছো অপর্ণা.? রাজনন্দিনীর খুনিকে.? হ্যাঁ অপর্ণা, রাজনন্দিনীকে আর্যই খুন করেছে। 😱

স্বাভাবিকভাবেই মেঘরাজের মুখ থেকে এই কথাটা শোনার সাথে সাথেই চমকে যায় অপর্না। চিৎকার করে ওঠে সে। 👀🥵

So এখানে কিন্তু এই মুহূর্তে অনেকগুলো প্রশ্ন উঠছে.! প্রথমত আমি তো এটা বুঝতে পারছি না, যে এত তাড়াতাড়ি এই রহস্যটাকে সামনে আনা হল কেন.? 🤔 আর দ্বিতীয়ত, এখানে যেভাবে আর্যকেই রাজনন্দিনীর হত্যাকারী হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে, সেই হিসেব অনুযায়ী দেখতে গেলে কিন্তু আর্যর নির্দোষ হওয়ার চান্সটাই সবথেকে বেশি থেকে যাচ্ছে.? 👍 কারণ এই সমস্ত রহস্যের মোড়া সিরিয়াল, সিরিজ বা সিনেমাগুলোতে কিন্তু সব সময় এই জিনিসটাই হয়, যাকে শুরু থেকেই ভিলেন বলে দেখানো হয়, শেষে কিন্তু সে ভিলেন হয় না.! শেষে গিয়ে দেখা যায়, ভিলেন কিন্তু অন্য কেউ। 😜 বাকি তোমাদের কি মনে হচ্ছে.? আর কেমন লাগল এই নতুন প্রোমোটা.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰

Leave a Comment

Latest Updates