বাংলার অন্যতম জনপ্রিয় “জোয়ার ভাঁটা” সিরিয়ালের গত পর্বে ঘটে গেল এমন একটি ইন্টারেস্টিং ঘটনা.! যেটি ঘেঁটে ‘ঘ’ করে দিল দর্শকের সমস্ত অনুমানকে। মানে প্রত্যেক বারের মতো এবারেও দর্শক আশা যেটা করেছিল, হলো তার ঠিক উল্টোটা.! তবে এবার শুধু উল্টোটা হয়নি, বরং উল্টোর উল্টোটা হয়ে গেছে। 😜👀
মানে ঋষি উজি-নিশার তার দাদার বাৎসরিক অনুষ্ঠানের পূজো করতে দেখল ঠিকই.! কিন্তু সে সেটাকে নিছক একটা পুজো বলেই জানতে পারলো.! আর হ্যাঁ, সে কিন্তু নিশা ও উজির দাদা বিতানের ছবি দেখতে পেলো না.! ফলে ঋষি আর নিজের নার্ভ ধরে রাখতে না পেরে সেখানে বিতানের নামে একটা পুজো দিতে বলে ফেললো.! 👀
যদিও সে নিশাদের জানালো, যে বলল পাঁচ বছর আগে আজকের দিনেই মারা যাওয়া একটা ছেলের নামে সে পুজো দিতে চায়। কিন্তু ছেলেটির ব্যাপারে সে কিছুই জানে না, শুধু জানে তার মৃত্যুর তারিখটা। 👀 স্বাভাবিকভাবেই মৃত্যুর তারিখটা যখন মিলে যায়, তখনই উজি ও নিশার তার দাদার কথাই মনে পড়ে। নিশা তো ধরেই ফেলে যে তার দাদার মৃত্যুর পিছনে হয়তো ঋষিই রয়েছে। কিন্তু পরবর্তীতে ঋষি যখন নাইট ক্লাবের কথা বলে, তখন উজি মনে মনে ভাবতে থাকে যে এটা তার দাদা হতে পারেনা.! কারণ তার দাদা নাইট ক্লাবে যাওয়ার ছেলেই না। 👍
যদিও পরবর্তীতে নিশা কি ভাবলো, সেটা কিন্তু আমরা দর্শকরা জানতে পারি না.! কিন্তু নিশা যেই রকম মেয়ে, আমার তো মনে হয় না, সে এই ব্যাপারটাকে এতো সহজে মাথা থেকে বের করে দেবে বলে.? 🤔
অবশ্য এই মুহূর্তে তার মাথা থেকে এটা বেরিয়ে গেলে যেতেও পারে.! কারণ এই মুহূর্তে অফিসার জিৎ বসু তার পেছনে হাত ধুয়ে পড়ে গেছে.! জিৎ বসু কিন্তু এসে উপস্থিত হয়েছে নিশার বাড়িতে। আর আজকে তার কথা শুনে বুঝলাম, সে কিন্তু নিশাকেই সন্দেহ করছে। আর তাই সে নিশার সম্বন্ধে সমস্ত কিছু জেনে তাকে ভেতর থেকে ভাঙতে চাইছে। 😱
আর হ্যাঁ, দাদু কিন্তু একটা দুর্দান্ত কাজ করল আজ। উনি কিন্তু আজকে উজি এবং ঋষিকে আরো শক্ত বন্ধনে বেঁধে দিলেন।😍 আর হ্যাঁ, আজকের অবশ্যই ঋষি এবং উজি, দুজনেরই অভিনয় দারুন ছিল.! আর সত্যি বলতে কি যত দিন যাচ্ছে ততই যেন ঋষি ও উজির কেমিস্ট্রিটা আরো বেশি করে স্ট্রং হচ্ছে.! 😱
এদিকে আবার প্রিক্যাপে দেখতে পাচ্ছি, যে নিশা ঋষির ডিজিটাল লকার ফাঁকা করে দেওয়ায় ঋষি এই মুহূর্তে প্রায় দেউলিয়া হয়ে গেছে.! সে তাদের ভ্যান্ডরদের টাকা পেমেন্ট করতে পারছে না, তাহলে ফ্যাক্টরিতে কাজ বন্ধ হয়ে গেছে। আর এই মুহূর্তে তাদের প্রায় ১৫ কোটি টাকার মতো ক্ষতি হয়ে গেছে.! যেটা ঋষি কোত্থেকে জোগাড় করবে বুঝতে না পেরে একেবারে ভেঙ্গে পড়েছে। 🥹 আর স্বাভাবিকভাবেই ঋষির এই অবস্থা দেখে ভেঙ্গে পড়েছে উজিও। সে এখন ভুগছে তার বিবেক দংশনের জ্বালায়.! সে বুঝতেই পারছে না সে যেটা করেছে সেটা ঠিক নাকি ভুল.? 🤔 অন্যদিকে আবার দেখতে পাচ্ছি নিশার কোমর ভাঙতে অফিসার জিৎ বসু আবার নিশার নকল বাবাকে তুলে নিয়ে গেছে। 😱
So এবার তাহলে দেখাই যাক, জিৎ বসু নিশার বাবাকে কাবু করে তার বিরুদ্ধে আদৌ কিছু প্রমাণ জোগাড় করতে পারে কিনা.? 🤔 আর নিশাই বা ঋষির আজকে বলা কথাটাকে ভিত্তি করে আবার তার দাদার মৃত্যুর খোঁজ করা শুরু করে কিনা.? 🤔 বাকি তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
ঋষির মুখে পাঁচ বছরের পুরনো মৃত্যুর তারিখ! নিশা কি শেষ পর্যন্ত সত্যিটা ধরতে চলেছে, নাকি অফিসার জিৎ বসুর হাতে ধরা পড়ে উল্টে যাবে পুরো খেলা? নিশার নকল বাবাকে তুলে নেওয়াতেই কি ফাঁস হবে আসল রহস্য?
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
April 17, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 16, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 15, 2026
No Comments

