জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালের গতকালের এপিসোডে পুনরাবৃত্তি হল আবারও এমন একটি ঘটনার, যেটি দেখে ক্ষোভে ফুঁসছে সমগ্র দর্শক মহল। 😱
আসলে সাম্প্রতিক এপিসোডে আমরা দেখেছিলাম, যে বাড়ি থেকে পালিয়ে গিয়ে রায়ান উগ্রপন্থীদের পাল্লায় পড়ে যায়। এরপর পারুল যখন সেই খবরটা পায় সে তখন তার টিমের সাথে মিলে সেখানে গিয়ে রায়ানকে উদ্ধার করে। আর এর পরই রায়ানকে নিয়ে বসু বাড়িতে ফিরে আসে পারুল।
স্বাভাবিকভাবেই রায়ান আবার ফিরে আসায় খুশি হয় বসু বাড়ির সবাই। তাছাড়া রায়ানের এমন অবস্থায় পারুলই একমাত্র যে তার মাকে কথা দিয়েছিল, যে সে রায়ানকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনবে। ফলে রায়ানকে বাড়ি ফিরিয়ে রায়ানের মাকে সেই কথা মনে করিয়ে দেয় পারুল। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু এরপরে এমন একটি ঘটনা ঘটে, যার ফলে ক্ষোভে ফুঁসতে বাধ্য হয় সমগ্র দর্শকেরা।
মানে আমরা দেখতে পাই, যেই পারুল নিজের জীবনের ঝুঁকি নিয়ে রায়ানকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসলো.! সেই পারুলকেই রায়ানের মা বলছে, যে পারুল যেন এই বাড়ি থেকে বেরিয়ে যায়। মানে ওই মহিলার একবার সাহসটা জাস্ট দেখো.? যেই মহিলা এত বড় বড় কাণ্ড ঘটালো.! যার জন্য তার ননদের জীবনটা চলে যেতে বসেছিল.! সে কিনা সেই সমস্ত কিছু ভুলে গিয়ে আবারো হম্বিতম্বি করা শুরু করেছে। স্বাভাবিকভাবেই এটা দেখেই দর্শক প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে রাইটারের ওপর। তারা সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষোভ উগরে দিয়েছে.! তারা প্রশ্ন তুলেছে রাইটারের মানসিকতা নিয়ে.! তারা প্রশ্ন তুলে বলেছে, যেই অপরাধী মহিলার স্থান হওয়া উচিত পায়ের নিচে, তাকে রাইটার কিভাবে মাথায় তুলে নাচছে.?
অনেক দর্শক তো আবারো একবার ওই মহিলার “প্রিয় শাশুড়ি” অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। তাদের প্রত্যেকের বক্তব্য হচ্ছে, যেখানে অ্যাওয়ার্ডের নাম “প্রিয় শাশুড়ি”, যেখানে এইরকম একজন কুচুটে অপ্রিয় মহিলা ঐ অ্যাওয়ার্ড পায় কিভাবে.?




