জি বাংলার অন্যতম জনপ্রিয় “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালের গতকালের এপিসোডে অবশেষে আমরা জানতে পারলাম রাজনন্দিনী ও আর্যর প্রেম থেকে শুরু করে বিয়ে এবং মৃত্যু, এই পুরো জার্নির কিছুটা অংশ.! 👍 সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হল আর্যকে রাজনন্দিনীর বাবা অনিকেত সিংহ রায়ই কিন্তু লাগিয়েছিল তার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়াতে.! 😱
আর সেই কাজে কিন্তু প্রথম থেকেই আর্যর সাথে ছিল কিংকর। ইনফ্যাক্ট আর্য এবং কিংকর দুজন একসাথেই এসেছিল কাজের খোঁজে। আর কিংকরই অনিকেত সিংহ রায়ের সাথে আর্যর যোগাযোগ করিয়ে দিয়েছিল। 👀
কিন্তু পরবর্তীতে আর্য যখন রাজনন্দিনীকে দেখে, তখন সমস্ত কিছু ভুলে রাজনন্দিনীর প্রেমে পাগল হয়ে যায় এবং নিজের সমস্ত কিছু মিশন ভুলে গিয়ে সত্যি সত্যিই ভালোবেসে বিয়ে করে ফেলে রাজনন্দিনীকে। অবশ্য পরবর্তীকালে এই সমস্ত সত্যিটা আর্য জানায় রাজলক্ষ্মী দেবীকে। কিন্তু আর্য রাজনন্দিনীকে কিছু জানানোর আগেই আর্যর ব্যাপারে রাজনন্দিনীকে সমস্তটা জানিয়ে দেয় তার বাবা। ফলে রাজনন্দিনী সন্দেহ এবং ঘৃণা করা শুরু করে আর্যকে.! আর তারপরেই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনাটি। 💔
এখানে আরো একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এর পরেই অনিকেত সিংহ রায় একটা চিঠি পাঠায় রাজলক্ষ্মী দেবীকে.! সেখানে তিনি আত্মহত্যা করার কথা বলেন এবং পরবর্তীতে জানা যায় তিনি নাকি আত্মহত্যা করেছেন.! তারপর থেকেই রাজলক্ষ্মী দেবী বৈধব্য জীবন পালন করা শুরু করেন.! 😱
আর হ্যাঁ, ওই অনিকেত সিংহ রায় লোকটার প্রথম থেকেই ‘শ’-এর দোষ ছিল.! সেই কারণেই তার নিজের বাবা তাকে ত্যাজ্য পুত্র করেছিলেন এবং সমস্ত সম্পত্তি তুলে দিয়েছিলেন রাজলক্ষ্মী দেবীর হাতে.! সাথে তিনি একটা উইল বানিয়ে গিয়েছিলেন, যে এই কোম্পানি সামলাবে রাজনন্দিনী সিংহ রায়। 👍
আর আর্য যে শংকর থেকে আর্য হয়েছে, সেটাও কিন্তু রাজনন্দিনীর জন্যই.! কিন্তু আফসোস, রাজনন্দিনী আর্যকে ভুল বুঝেই কিন্তু চলে গিয়েছে.! 😥
তাহলে তোমরা জাস্ট একবার ভাবো….এতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটে গেল.! অথচ এই ঘটনাগুলো এইভাবে এক লাইনে ব্যাখ্যা করে বলার মত ঘটনা নয়.! এই সমস্ত ঘটনাগুলো প্রপার এপিসোড ডিজার্ব করত.! যেখানে সুন্দরভাবে রাজনন্দিনী এবং আর্যর লাইফের এই জার্নিটাকে দেখানোর দরকার ছিল.! কিন্তু কিছু করার নেই, মেকার্সরা এখানে পুরোটা নম নম করে মেরে দিল.! 💔
আর এটা যে শুধুমাত্র আমাদের নজরেই পড়েছে, তেমনটা কিন্তু নয়.! অধিকাংশ দর্শক যারা এই সিরিয়ালটা প্রথম থেকেই দেখে আসছে, তাদেরও কিন্তু এই একই বক্তব্য.! তারাও অত্যন্ত নিরাশ হয়েছে এই জিনিসটা দেখার পরে.! তারাও প্রশ্ন তুলে দিয়েছে, যে এত সুন্দর একটা ব্যাকস্টোরিকে এইভাবে দায়সারা ভাবে সেরে দেওয়া হল কেন.? 🤔




