জি বাংলার জনপ্রিয় সিরিয়াল গুলির মধ্যে “তারে ধরি ধরি মনে করি” সিরিয়ালটি অবশ্যই ওপরের দিকেই থাকবে.! যখন থেকে সিরিয়ালটি সম্প্রচারিত হওয়া শুরু হয়েছে, তখন থেকেই সিরিয়ালটি তার ইউনিক কনসেপ্টের কারণে দর্শকের প্রিয় সিরিয়ালের পরিণত হয়েছে.! 👍
Thank you for reading this post, don't forget to subscribe!সম্প্রতি আমরা এই সিরিয়ালেই দেখতে পেয়েছি, যে বজ্রধামের বড় ছেলে বিশু যখনই সুযোগ পায় তখনই তাদের বাড়ির পুরনো পুঁথি বিক্রি করে দেয়। আর সেই রকমই একটি পুঁথি বিক্রি করার সময় সে ধরা পড়ে যায় দিতির কাছে। তারপরই সেই সত্যিটা বাড়ির সবার সামনে চলে আসে। ফলে দাদু কোন রেয়াত না করেই বিশু ও তার স্ত্রী সেজুতিকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আদেশ দেয়। কিন্তু শেষ পর্যন্ত দিতির মধ্যস্থতায় তাদেরকে একটা সুযোগ দেয় দাদু। দাদু জানায়, যদি সেই পুঁথি বিশু ফিরিয়ে আনতে পারে, তাহলেই তার এই বাড়িতে স্থান হবে। 👀
এই কথা শুনেই দিতি সবাইকে কথা দেয়, সে সেই পুঁথি উদ্ধার করে আনবে। কিন্তু ওই দালাল কোনমতেই সেই পুঁথি ফেরত দিতে চায় না। পরিবর্তে সে সেটা পুলস্ত্যের কাছে বিক্রি করে দেয়। এদিকে দিতি ঐ দালালের থেকে সেই পুঁথি ফেরত আনতে গোরাকে সাথে নিয়ে ছদ্মবেশে তাদের কাছে উপস্থিত হয়। কিন্তু সেই খবরটা আবার কুন্তলিনী জানিয়ে দেয় সেই দালালকে। 😱
সেই অনুযায়ী প্রিক্যাপে আমরা দেখতে পাচ্ছি, যে দালালের ওই ডেরাতে ছদ্দবেশে যখন হাজির হয় দিতি ও গোরা, তখন ওই দালাল বন্দুক নিয়ে তাদের সামনে দাঁড়ায়.! 👀
So এখন শুধু এটাই দেখার, দিতি ও গোরা কিভাবে ওই দালালের খপ্পর থেকে নিজেদেরকে বাঁচায় এবং সেই গুরুত্বপূর্ণ পুঁথির সম্পর্কে জানতে পারে.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, দিতি ও গোরা কি জানতে পারবে, যে ঐ পুঁথি এখন পুলস্ত্যের কাছে রয়েছে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋




