কুন্তলিনীর ফাঁদে সাপের কামড়ে মৃত্যুর মুখে গোরা! নিজেই স্টিয়ারিং হাতে হাসপাতালে দিতি—কিন্তু রূপ তো গাড়ি চালাতে জানেই না, এবার কি ফাঁস হয়ে যাবে তার আসল পরিচয়?

জি বাংলার অন্যতম জনপ্রিয় “তারে ধরি ধরি মনে করি” সিরিয়ালের একটি ধামাকাধার প্রোমো ড্রপ করা হয়েছে। 🔥 স্বাভাবিকভাবেই যেটি দেখার পরেই তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে সমগ্র দর্শক মহলে। 😱

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলস্ত্যের সাথে মিলে কুন্তলিনী বারবার দিতিকে মারার চেষ্টা করে.! কিন্তু প্রত্যেকবারই মহাপ্রভুর কৃপায় বেঁচে ফিরে আসে দিতি। স্বাভাবিকভাবেই কুন্তলিনী এর ফলে আরো বেশি রেগে যায়.! সে আরও বেশি মরিয়া হয়ে ওঠে দিতিকে শেষ করে ফেলতে। 👀 তো এই নতুন প্রোমোতে আমরা দেখতে পাচ্ছি কুন্তলিনী দিতিকে শেষ করতে এবার একটা নতুন প্ল্যান করে। সে একটি বিষাক্ত সাপ জোগাড় করে নিয়ে আসে। এরপর দিতির ঘুমানোর সুযোগে সে ওই সাপটি দিতির ঘরে ছেড়ে দেয়। 😱

কিন্তু ভাগ্যের পরিহাসে বা মহাপ্রভুর কৃপায় ওই সাপটি দিতিকে কিছুই করেনা। কিন্তু হঠাৎ করেই সেই সাপের সামনে পড়ে যায় গোরা এবং সাপটি তাকে দংশন করে। 👀 স্বাভাবিকভাবেই রূপের পর গোরাকেও সাপে দংশন করায় বাড়ির সবাই খুবই চিন্তিত হয়ে পড়ে। তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সেও খবর দেওয়া হয়। কিন্তু তারা জানতে পারে অ্যাম্বুলেন্সের আসতে কিছুটা সময় লাগবে। কিন্তু সাপে দংশন করা রুগীর প্রত্যেকটা মুহূর্তই কিন্তু তারজন্য খুবই গুরুত্বপূর্ণ। সময়ের যত অপচয় হবে, সেই রোগীর কিন্তু বাঁচার চান্স ততটাই কম হতে থাকবে। 😥

স্বাভাবিকভাবেই দিতি আর চুপ করে থাকে না। সে অ্যাম্বুলেন্স আসার আগেই গোরাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতে চায়। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ঐ ব্রজধামে গোরা ছাড়া আর কেউ গাড়ি চালাতে পারে না.! 👀 তখন সবাইকে চমকে দিয়ে দিতি বলে আমি চালিয়ে নিয়ে যাব গাড়ি। 😱

এরপর আমরা দেখতে পাই দিতি নিজে গাড়ি চালিয়ে গোরাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এদিকে দিতির গাড়ি চালানো দেখে চমকে যায় সবাই। 😱 সেই সময় সেজুতি বলে ওঠে, আমাদের রূপ (দিতি কিন্তু এখানে রূপ হিসেবেই রয়েছে) তো গাড়ি চালাতে পারত না.! তাহলে কি এটা রূপ নয় দিতি.? 👀 সেজুতির মুখে এই কথা শুনে স্বাভাবিকভাবেই চমকে যায় গোরার মা.! 😱

So এখন শুধু এটাই দেখার, দিতি সময় মতো গোরাকে নিয়ে হাসপাতালে পৌঁছাতে পারে কিনা.? গোরা বিপদমুক্ত হয় কিনা.? 🤔 আর সত্যি সত্যিই ব্রজধামের সবার সামনে দিতির আসল পরিচয় ফাঁস হয়ে যায় কিনা.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates