জি বাংলার সিরিয়াল গুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় সিরিয়াল হচ্ছে “তুই আমার হিরো”। কিন্তু সম্প্রতি এই সিরিয়ালে ঘটে গেল এমন একটি ঘটনা, যার ফলে আলোড়নের সৃষ্টি হয়েছে সমগ্র দর্শক মহলে। 👀
আসলে জেজে মধুবনিকে ব্ল্যাকমেইল করে বিয়ে করতে রাজি করিয়ে নেয়.! স্বাভাবিকভাবেই সেই খবরটা পেলে সেখানে পৌঁছে যায় আরশি-শাক্যরা। তাই দর্শকেরা আশা করেছিল আরশি গিয়ে অন্তত মধুবনি এবং জেজের বিয়েটা আটকে দেবে। 👍
কিন্তু অতি বড় দর্শকও এটা ভাবতে পারেনি, যে রাইটারের মাথায় আসলে অন্য প্ল্যান ঘুরছিল। মানে সিঁদুর দানের আগের মুহূর্তে সেখানে আরশিরা পৌঁছে যায় ঠিকই, কিন্তু জেজে আরশিকে কিছু বলার সুযোগ না দিয়েই মধুর সীঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। 😱 স্বাভাবিকভাবেই সেটা কিছুতেই মেনে নিতে পারেনা আরশি থেকে শুরু করে শাক্যজিৎ। পাপাই তো এই দৃশ্য দেখে এক্কেবারে ভেঙেই পড়ে। 🥺
আরশি এরপরও বারবার মধুকে এই বিয়ের কারন সম্বন্ধে জিজ্ঞাসা করলেও, সে কিছুই বলতে চায়নি। উল্টে সে তার বিষয়ে আরশিকে মাথা ঘামাতে বারন করে দেয়। এরপর পাপাই যখন মধুকে তাদের সম্পর্কের কথা জিজ্ঞাসা করে, তখন মধু তাকে বলে পাপাই শুধু তার বন্ধু ছিল মাত্র। 👀
তো মধু এবং জেজের বিয়েটা যেমন আরশি থেকে শুরু করে শাক্য, পাপাই কেউ মানতে পারেনি.! ঠিক তেমনি এই বিয়েটা কিছুতেই মানতে পারছে না দর্শক মহল। দর্শক মহল তো তাদের তীব্র ক্ষোভ উগরে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। আসলে এই একই লেখক এর আগে তার আরও একটি সিরিয়ালে এই একই কাণ্ড ঘটিয়েছিল.! যার ফলে সেই সিরিয়ালটা একটা হিট সিরিয়াল থেকে একটা ডিজাস্টার সিরিয়ালের রূপান্তরিত হয়ে শেষ হয়েছিল। হ্যাঁ, আমি এখানে কথা বলছি জি বাংলার কিছুদিন আগে শেষ হওয়া সিরিয়াল “কোন গোপনে মন ভেসেছে”-র কথা। শুরু হওয়ার পর থেকে এই সিরিয়ালটা কিন্তু দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। কিন্তু যখনই রাইটার সিরিয়ালের নায়ক অনিকেতের সাথে অনন্যার বিয়ে দিয়ে দেয়, তখন থেকেই এই সিরিয়ালটার TRP ধীরে ধীরে তলানিতে নামতে থাকে। আর শেষ পর্যন্ত সিরিয়ালটির হাল এমনই হয়, যে অন্তিম মুহূর্তে স্লট পরিবর্তন করেও আর শেষ রক্ষা হয় না। 😱 দর্শকেরা এই বিষয়টাকে পয়েন্ট করে তাদের ক্ষোভ উপরে দিয়েছে। তারা বলছে একটা কোন গোপনে ঐ-রকম ডিজাস্টার হওয়ার পরেও রাইটারের দেখছি শিক্ষা হয়নি। কেউ কেউ তো ইতিমধ্যে এই সিরিয়ালটিকে বয়কট করার ডাক দিয়েছেন। 👀
আসলে সবাই পাপাই ও মধুবনির মিষ্টি জুটিটাকে দারুন পছন্দ করছিল। সবাই চাইছিল মধু ও পাপাইয়ের এবার যেন অন্তত বিয়েটা হয়। কারণ এর আগে পাপাই আরশির দিদি কাকাইকে ভালোবেসে ঠকেছিল। 🥺 এটাই কিন্তু আরও একটা কারণ দর্শকের এই তীব্র ক্ষোভের। 👍
So এবার দেখাই যাক মধুবনির সাথে জেজের বিয়ে দিয়ে রাইটার এই সিরিয়ালটাকে আর একটা “কোন গোপনে মন ভেসেছে”-র মতো ডিজাস্টার বানালো, নাকি এই বিয়েটা দিয়েই “ফুলকি” কিংবা “পরিণীতা”-র মতো আরও একটা কালজয়ী ব্লকবাস্টার.? 🤔 বাকি তোমাদের কি মনে হচ্ছে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
কোন গোপনের তিক্ত স্মৃতি ফিরিয়ে মধুবনি ও জেজের বিয়ে দিল রাইটার। তুই আমার হিরোর নতুন ট্র্যাকে ক্ষুব্ধ দর্শক.! 😱
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
May 25, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 23, 2026
No Comments

TRP Update
Amit Barik
May 21, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 19, 2026
No Comments
