জি বাংলার অন্যতম জনপ্রিয় “তুই আমার হিরো” সিরিয়ালে গতকাল ঘটে গেল দারুণ একটি ইন্টারেস্টিং ঘটনা। 👀 আসলে গতকাল হঠাৎ আমরা দেখলাম যে জেজে ও তার মা শাক্যজিতের কাকিকে ছেড়ে এবার শাক্যজিতকেই মেরে ফেলার প্ল্যান করে। 😱
সেই মতোই শাক্য যখন একটা শো করার জন্য বাড়ি থেকে বের হয়ে এবং রাস্তায় চা খাবার জন্য গাড়ি থেকে নামে, তখনই জেজের পাঠানো লোক গুলি করে দেয় তাকে। 👀 এর পরেই আমরা দেখতে পাই যে শাক্য সেই গুলিতে প্রাণ হারিয়েছে। 🥹 তার নিথর দেহ পড়ে রয়েছে। বাড়ির সবাই ভেঙ্গে পড়েছে। আর এই খবরে ভেঙে পড়েছে তার সমস্ত ফ্যানেরা। আর মিডিয়া এই নিয়ে লাগাতার খবর করছে.! শুধু তাই নয়, এরপরে আমরা দেখতে পাই শাক্যকে নিয়ে যাওয়া হয় শ্মশানে এবং তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। 💔
এরই মাঝে আমরা দেখতে পাই জেজে শাক্যর মৃত্যুর খবরে খুশি হয়ে জেলে তার সাথে থাকা কয়েদিদেরকে মিষ্টি খাওয়াচ্ছে.! শুধু তাই নয়, সে ওই কয়েদিদেরকে বলছে, যে আজ তার জীবনের সবথেকে খুশির দিন। কারণ আজ তার জীবনের সবথেকে বড় শত্রু শাক্যজিৎ মারা গেছে.! 👍 কিন্তু তখনই আমরা হঠাৎ দেখতে পাই পুলিশ জেজের এই সমস্ত কার্যকলাপ নোটিশ করছে এবং তারা শাক্যর কেসটা যেই অফিসার ইনভেস্টিগেট করছে, তাকে সবটা জানাচ্ছে। 👍
কিন্তু এর পরেই আবার আমরা দেখতে পাই সবথেকে বড় টুইস্টটা.! আমরা দেখতে পাই সমস্ত মিডিয়া এবং লোকজনকে পুলিশ যখন বাড়ি থেকে বাইরে বের করে দেয়, তখনই জীবিত হয়ে সামনে আসে স্বয়ং শাক্যজিৎ। 😱 আর আমরা বুঝতে পারি এটা পুরোটাই ছিল একটা প্ল্যান। শুধু তাই নয়, এই প্ল্যানে বাড়ির সবাই যেমন সামিল ছিল, তেমনি সামিল ছিল পুলিশও। 👀 তারা আসল অপরাধীকে ধরার জন্যই সমাজের চোখে শাক্যর এই মিথ্যে মৃত্যুর নাটকটা করেছে। 😱
এদিকে আজকের প্রিক্যাপে আবার দেখতে পাচ্ছি পুলিশ যখন জানায়, যে শাক্যর মৃত্যুর খবরে জেজে জেলের ভেতরেই পার্টি দিচ্ছে.! তখন আরশি প্রতিজ্ঞা করে, যে তার ভালোবাসাকে মেরে ফেলতে চেয়েছিল, তাকে সে কোনভাবেই ছেড়ে দেবে না.! 😱
So এবার তাহলে দেখাই যাক, আরশি এবং তার দলবল ঠিক কি ভাবে এটা প্রমাণ করে, যে এইসবের পেছনে জেজে এবং তার মায়েরই হাত ছিল.? 🤔 শুধু তাই নয়, তারা কি করে এটা জানতে পারে, যে শাক্য ও তার কাকিকে কেন মেরে ফেলতে চাইছে জেজে ও তার মা.? 🤔
গুলি করে খুন, মিডিয়ায় মৃত্যু ঘোষণা, শ্মশানে শেষকৃত্যও সম্পন্ন। কিন্তু হঠাৎ জীবিত হয়ে ফিরল শাক্যজিত.! এবার কি তাহলে শেষ হবে জেজে ও তার মায়ের খেলা.? 🤔
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
April 17, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 16, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 15, 2026
No Comments

