জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালে বেশ কদিন ধরেই আমরা দেখছি, যে রায়ান বিদেশে উগ্রপন্থীদের হাতে ফেঁসে যায়। আর সেটা যখন পরবর্তীকালে পারুল এবং বসু বাড়ির সবাই জানতে পারে, তখন তারা নিজেরাও সেখানে ছদ্দবেশে হাজির হয়ে যায়.! 😱
আর এর পরেই আমরা দেখতে পাই বলিউডের “টাইগার জিন্দা হ্যা” সিনেমার আদলে ওই হাসপাতলে (উগ্রপন্থীরা যেটাকে তাদের ডেরা বানিয়ে রেখেছে) রোগী সেজে হাজির হয় পারুল এবং তার টিম। তারপর তারা প্রথমে সেই হাসপাতালের নার্সদেরকে হাত করে এবং তাদের সাহায্যেই কিছু উগ্রপন্থীদের ঘুমের ওষুধ খাইয়ে বেহুঁশ করে দেয়। কিন্তু এরপর তারা যখন সেখান থেকে পালাতে যাবে, তখনই তাদের লিডার সেখানে চলে আসে এবং পারুলদেরকে আবার আটক করে নেয়। 👍
এই পর্যন্ত সবকিছু প্রায় ঠিকঠাকই ছিল এবং দর্শক এটাকে খুব ভালোভাবেই এনজয় করেছে। কিন্তু এরই মাঝে এমন একটা জিনিস দেখানো হয়েছে, যেটা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে দর্শকেরা.! আসলে এই সিরিয়ালে আমরা বরাবর দেখে এসেছি, এই সিরিয়ালের নায়ক রায়ানের প্রেম নিয়ে এক অদ্ভুত লজিক.! এই ছেলের কাছে প্রেমের মানে হচ্ছে, যার সাথে সে প্রেম করবে, সারা জীবন কাটাবে তার থেকে এই ছেলেকে যোগ্যতায় বড় হতে হবে.! কিন্তু সে কখনোই তার ভালোবাসা পারুলের থেকে কোন অংশে বড় হতে পারেনি.! ফলে নিজের ভালোবাসার কথা যেমন সে বলতেও পারেনি, তেমনি পারুলের প্রতি তার হিংসেটাকেও চেপে রাখতে পারেনি। একচুয়ালি এই কারণেই সে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল এবং তারপরেই এই বিপদে পড়েছে। 👍
গতকাল আমরা দেখতে পেলাম, যেখানে এমন একটা সিচুয়েশন.! মানে একটু এদিক ওদিক হলেই যেকোনো মুহূর্তে যেকোনো বড় অঘটন ঘটে যেতে পারে.! সেখানেও এই ছেলের কাছে অন্যের জীবন বা মিশনের থেকে ভালোবাসা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে.! সে যে পারুলকেই ভালোবাসে সেই কথাটা যাতে পারুল জানতেন না পারে, সেইজন্য রায়ান এমন একটা হোস্টেজ সিচুয়েশনেও তারই একজন সুস্থ সহপাঠীকে ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছে। মানে তোমরা জাস্ট একবার ভাবো, যেখানে সবাই চায়, যাতে তাদের দলের কেউ অসুস্থ হয়ে না পড়ে.! সেখানে রায়ান শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধির জন্য নিজের দলের লোকটিকে অসুস্থ করে দিতেও দ্বিতীয়বার ভাবছে না। 👀
রায়ানের এই অসভ্যতা আমি দেখে একজন দর্শক তার হতাশা ব্যক্ত করে লিখেছেন — “রায়ানের হাজানোটা একদম অবাস্তব লেগেছে, তুই বেটা উগ্রপন্থী ডেরায় আছিস যেখানে তোর প্রান বাঁচাতে এতোগুলো মানুষ প্রানের ঝুঁকি নিয়েছে তোদের তাড়াতাড়ি পালাতে হবে, সেখানে গবেটটার মাথায় খেলছে ওর ভালোবাসার কথা যেন ফাঁস না হয়ে যায়।জানি সিনেমা সিরিয়ালে কিছু অবাস্তবতা থাকে, গল্প অনুযায়ী রায়ান একেবারে পারুলের যোগ্য নয়”।
So এই বিষয়ে তোমাদের কি মতামত, তোমাদের কি মনে হয় রায়ান কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে না.? পারুলের মত মেয়ের জন্য এইরকম মানসিকতার ছেলে কি আদৌ যোগ্য.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋




