এই মুহূর্তে জি বাংলার অন্যতম একটি জনপ্রিয় সিরিয়াল হচ্ছে “জোয়ার ভাঁটা”। আর যবে থেকে এই সিরিয়ালটি রাত ৯ টার স্লট থেকে সাড়ে ৮ টার স্লটে এসেছে, তবে থেকে সিরিয়ালটি যেন সমস্ত কিছু তছনছ করে দিচ্ছে। 🔥 নতুন স্লটে এসেই কিন্তু এই সিরিয়ালটি পরপর দুই সপ্তাহেই স্লট লিড করেছে। অবশ্যই তার একটি অন্যতম বড় কারণ হচ্ছে এই সিরিয়ালটির ইউনিক প্রেজেন্টেশন, স্টোরি টেলিং এবং অভিনেতা-অভিনেত্রীদের পারফরম্যান্স। 😱
গতকালই এই সিরিয়ালের একটি নতুন প্রোমো ড্রপ করা হয়েছে এবং যেটি আজকে আমরা প্রিক্যাপেও দেখতে পাচ্ছি.! মানে আজকের এপিসোডেই যেটা কিন্তু সম্প্রচারিত হতে চলেছে.!আমরা দেখতে পাচ্ছি নিশা জেল থেকে পালিয়ে গেছে। 👀
আসলে সাম্প্রতিক এপিসোডেই আমরা দেখেছিলাম, যে জিৎ বসু নিসার বিরুদ্ধে মহারানী হওয়ার একটা সলিড প্রমাণ পেয়ে যায়। ফলে সে তার দলবল নিয়ে সেই মহারানীর আড্ডায় ছাপা মারার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, জিৎ বসু নিশাকে একটু বেশি আন্ডারস্টিমেট করে ফেলেছিল.! সেই কারণেই সে নিশার সামনেই তার প্ল্যানিংয়ের কথা নিশাকে শুনিয়ে শুনিয়ে বলেছিল। জিৎ বসু ভাবতেই পারেনি, যে নিশা তার জেল থেকে এইভাবে পালিয়ে যাবে। 👀 কিন্তু হয়েছে তো সেটাই। নিশা নিজের অস্তিত্ব বাঁচাতে মরিয়া হয়ে পড়ে এবং পালিয়ে যায় জেল থেকে। 😱
অন্যদিকে এটা যখন জানতে পারে ঋষি, তখন সে সেটা উজিকে জানায়। ঋষি এরপর উজিকে একটা পরামর্শ দেয়.! ঋষি বলে, যে উজির বাবা হরিপ্রসাদ বাবু তো সব সময় চাইতেন, উজি যেন পুলিশ অফিসার হয়.! তাই উজির এখন সেই দিকেই লক্ষ্য দেওয়া উচিত। কারণ সেটা না হলে কিন্তু উজি তার দিদিকে কখনোই লাইনে আনতে পারবে না। 👍
So সিরিয়ালটা যখন শুরু হয় তখন তো আমরা প্রথম এপিসোডই দেখেছিলাম, যে উজি UPSC পরীক্ষা দিচ্ছিল.! কিন্তু সেই সময়ও সে শুধুমাত্র নিশাকে বাঁচাতে গিয়ে নিজের পরীক্ষাকে মাঝপথে ছেড়ে আসতে বাধ্য হয়। তাই এখন শুধু এটাই দেখার, যে উজি সত্যি সত্যিই তার দিদিকে পথে আনতে আবারও UPSC পরীক্ষার জন্য তৈরি হয় কিনা.? 🤔 ওদিকে নিশা যে আবার পালিয়ে গেল, সে আবার কি নতুন প্ল্যান করে.? 🤔




