সত্যি সামনে আসতেই তোলপাড় ব্রজধাম! রূপমঞ্জুরীর মৃত্যুর রহস্য ফাঁস—সবটা জানার পরেও গোরার হাত থেকে নিজের সিঁথিতে সিঁদুর পরল দিতি, স্তম্ভিত হয়ে গেল সবাই।

জি বাংলার অন্যতম জনপ্রিয় “তারে ধরি ধরি মনে করি” সিরিয়ালে গতকালের এপিসোডে হয়ে গেল এই সিরিয়ালের অন্যতম একটি চমকপ্রদক ঘটনা। ব্রজধামের সকলের সাথে সাথে দিতিও যেমন জানতে পেরে গেল, যে সে রূপামঞ্জুরী নয়, সে আসলে অদ্বিতীয়া চ্যাটার্জি.! তেমনি দিতিও এইসবের তোয়াক্কা না করেই পরে নিলো গোরার হাত থেকে নিজের সীঁথিতে সিঁদুর। 😱

Thank you for reading this post, don't forget to subscribe!

আসলে সাম্প্রতিক এপিসোডই আমরা দেখেছিলাম, যে গোরার মা বুঝতে পেরে যায়, যে এই মেয়ে ওনার বৌমা রূপমঞ্জুরী নয়। ফলে গোরাও বাধ্য হয় তার মায়ের কাছে সমস্তটা স্বীকার করতে। কিন্তু তার মা এই সুযোগ কুন্তলের সাথে গোরার বিয়ে দেওয়ার বন্দোবস্ত করে ফেলে। যেটা আবার কায়দা করে তিনি লুকিয়ে যান দিতির কাছ থেকে। 👀

এরপর যখন বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। গোরাও অসহায়ের মত কুন্ততলের সীঁথিতে সিঁদুর পরাতে যায়.! কিন্তু অন্তিম মুহূর্তে তার রূপের কথা মনে পড়ে এবং তখনই গোরা তার মাকে পরিষ্কার জানিয়ে দেয়, সে এই বিয়েটা কোনমতেই করতে পারবে না। 😱

অন্যদিকে আমরা দেখতে পাই দিতি বুঝতে পারে, যে তার গোরার সাথে কিছু একটা খারাপ তো হচ্ছে.? সেটা ভেবেই সে আর থাকতে না পেরে গোরাকে খুঁজে খুঁজে মন্দিরে এসে হাজির হয়। সেখানে এসে সে দেখতে পায়। কুন্তল গোরার হাত থেকে জোর করে নিজের সীঁথিতে সিঁদুর পরতে চাইছে। 👀 দিতি তখন কুন্তলের সেই হাত ধরে নেয় এবং সে কুন্তলকে এক থাপ্পড় মারে।

এরপরই তার সমস্ত ক্ষোভ গোরার ওপর উগরে দেয় দিতি। গোরা তাকে তার ব্যাপারটা বোঝানোর চেষ্টা করে। কিন্তু তখনই গোরার মা সবার সামনেই দিতিকে জানিয়ে দেয় যে, সে রূপমঞ্জুরী নয়.! সে হচ্ছে অদ্বিতীয়া চ্যাটার্জি। তার প্রাণ বাঁচাতেই তার ছেলে তাকে এই বাড়িতে রূপমঞ্জুরী সাজিয়ে এনেছে। এটা শোনার পরেই পুলস্ত্যও গোরাকে চেপে ধরে। কিন্তু গোরা দিতিকে বলে, এইসবের মাঝেও আরো অনেক সত্যি রয়েছে.! দিতি যদি তাকে ভরসা করে, তাহলে সে তাকে সমস্তটা বলতে চায়।

এরপর দিতি তার ও গোরার মধ্যে ঘটে যাওয়া সমস্ত কিছু মনে করে। আর সে সিদ্ধান্ত নেয়, যেহেতু সে গোরাকে ভালোবাসে, তাই গোরা শুধু তারই স্বামী। এই বলেই দিতি সবাইকে স্পষ্ট ভাবে জানিয়ে দেয়, সে রূপমঞ্জুরী হোক বা অদ্বিতীয়া.! সে যেহেতু গোরাকে ভালোবাসে, তাই গোরা তারই স্বামী। এই বলেই দিতি গোরার হাত থেকে নিজের সীঁথিতে সিঁদুর পরে নেয়। 😱

স্বাভাবিকভাবেই দিতির এই রূপ দেখে চমকে যায় সবাই। গোরার মা তো নিজের চোখই বন্ধ করে নেয়। অন্যদিকে হাঁ হয়ে তাকিয়ে থাকে পুলস্ত্য, হিয়া ও কুন্তল। 😜

Leave a Comment

Latest Updates