জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “চিরদিনই তুমি যে আমার” বিগত এক সপ্তাহে যা করেছে, তা বাংলা টেলিভিশনের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রধান নায়িকা দিতিপ্রিয়া রায় হঠাৎ করে সিরিয়াল ছেড়ে দেওয়ার পরই অনেকেই ভেবেছিল, এবার বোধহয় সিরিয়ালের কাহিনি ডগমগে হয়ে যাবে, TRP কমে যাবে, দর্শক গল্প থেকে মুখ ফিরিয়ে নেবে। কিন্তু যা হওয়ার কথা ছিল তার সম্পূর্ণ উলটোটাই ঘটলো। 👍
গত এক সপ্তাহ ধরে এই সিরিয়াল বাস্তবিক অর্থেই নায়িকাহীন ছিল। স্ক্রিপ্টে কিডন্যাপ ট্র্যাক এনে নায়িকার অনুপস্থিতিকে সামলাতে হয়েছে রাইটারদের। স্বাভাবিকভাবেই ভাবা হয়েছিল নায়িকা না থাকলে গল্পে ফাঁপা ভাব আসবে। কিন্তু সেই ফাঁকা জায়গাটা যেভাবে ধরে রেখেছেন জিতু কামাল, তা এককথায় অবিশ্বাস্য। 😱
নায়িকা না থাকলেও, সিরিয়ালের গল্পের মূল ভরকেন্দ্র হয়ে উঠেছেন আর্য সিংহ রায় অর্থাৎ জিতু। তার ডায়লগ ডেলিভারি, আবেগের তীব্রতা, হতাশা, ক্ষোভ, অসহায়তা—প্রতিটা অনুভূতিই তিনি এমনভাবে উপস্থাপন করেছেন যে দর্শক নায়িকার অনুপস্থিতি একবারও টের পায়নি। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই দর্শকরা লিখছেন শুধু একটাই কথা, “জিতু একাই পুরো সিরিয়াল টেনে নিচ্ছে”। 💪
আর শুধু প্রশংসা নয়, TRP-ও বলছে একই কথা। নায়িকা না থাকা সত্ত্বেও চিরদিনই তুমি যে আমার এই সপ্তাহেও টপ ফাইভে জায়গা ধরে রেখেছে। যেখানে অন্য সিরিয়ালগুলো নায়ক-নায়িকা কেমিস্ট্রি দিয়েও টিকে থাকতে হিমশিম খায়, সেখানে একা একজন অভিনেতার কাঁধে ভর করে এমন স্টেডি TRP—এটা কিন্তু চাট্টিখানি কথা নয়। 🔥
এই সাফল্য আর কিছুই নয়, বরং পরিষ্কার প্রমাণ যে এই ধারাবাহিকের আসল স্তম্ভ জিতু কামালই। নায়িকা যেই হোন, গল্প যেভাবেই ঘুরুক, দর্শকের আস্থা যে আর্য সিংহ রায়ের ওপরেই, সে বিষয়ে এখন আর কোনও সন্দেহ নেই।👍
তাই একটা কথা বললেই নয়, একটা সিরিয়ালকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা যার একার, তাকেই তো রাজা বলা হয়। আর এই সপ্তাহে জিতু কমল আবারও প্রমাণ করে দিলেন,
“চিরদিনই তুমি যে আমার”-এর আসল রাজা কিন্তু তিনিই! 👑




