জি বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম একটি সিরিয়াল হলো “তুই আমার HERO”। সুপারস্টারের সাথে এক সাধারণ মেয়ের প্রেমের গল্প নিয়ে শুরু হওয়া এই সিরিয়ালটিকে দর্শকেরা প্রথম থেকেই আপন করে নিয়েছে। 🥰 তো সম্প্রতি এই সিরিয়ালে ঘটে গেছে এমন একটি ঘটনা, যার ফলে প্রায় পথে বসতে হয়েছে সুপারস্টার শাক্যজিতকে.! 😥 মানে তার অবস্থা এখন এমন জায়গায় পৌঁছেছে, যে দুবেলা দুমুঠো খাওয়ার জোগাড় করতে হিমশিম খাচ্ছে সে। যার ফলে আর কোন উপায় না দেখে আরশি শেষমেশ বাধ্য হয় একটি বারে গান গাওয়ার চাকরি করতে। যদিও সে এই বারে গান করার কথাটা বাড়ির সবার থেকে লুকিয়ে গেছে। 😱
তো আজকে দীপাবলি উপলক্ষে এই সিরিয়ালেরই একটি নতুন প্রোমো ড্রপ করা হয়েছে। 👍 যেখানে আমরা দেখতে পাচ্ছি দীপাবলি উপলক্ষে বাড়িতে সবাই যখন আনন্দ করছে, তখন আরশি ব্যস্ত রয়েছে সেই বারে গান গাইতে। 👀 আর আরশি যে বারে গান করে, সেই কথাটা কোন ভাবে জানতে পেরে যায় শাক্যর ভাই। আর সে সেটা জানিয়ে দেয় শাক্যর মাকে। 😱
এদিকে শাক্য যখন দীপাবলীর দিন আরশির খোঁজ করতে থাকে, তখনই শাক্যর মা শাক্যকে বলে, আরশি এখানে নেই.! সে তো এখন আমাদের সবার মুখ পোড়াতে ব্যস্ত। 👀 শাক্য তো এই কথা শুনেই চমকে যায়। সে তার মাকে বলে, মা তুমি এসব কি উল্টোপাল্টা বলছো.? 🤔 তখন শাক্যর ভাই ও মা শাক্যকে সেই বারে নিয়ে যায়, যেখানে আরশি গান গাইছে। 😱
এরপর শাক্য যখন তার মা ও ভাইয়ের সাথে সেই বারে পৌঁছায়, তখন সেখানে সে আরশিকে দেখেই চমকে যায়। 👀 অন্যদিকে আরশিও দেখে চমকে যায় শাক্যকে। সে নিজের গান থামিয়ে শাক্যর কাছে এলে, শাক্য তাকে বলে, শেষমেষ তুমি এখানে গান গাইতে এলে.? 🤔 তখন আরশি বলে, আমি যা করছি আমার পরিবারের জন্য করেছি। এবার আপনি যদি চান আমাকে শাস্তি দিতে, তাহলে দিন। আমি সেই শাস্তি মাথা পেতে নেবো। 😱
So শাক্য তো এতদিন ধরে জানতো, যে আরশি একটি ক্যাটারারে ম্যানেজারের চাকরি করে.! কিন্তু আজকে সে জানতে পারলো, যে আরশি কোন ক্যাটারারে নয় বরং একটি বারে গান গায়.! তো কি মনে হচ্ছে, শাক্য কি তাকে মিথ্যে বলে এইভাবে আরশির গান গাওয়াটাকে মেনে নিতে পারবে.? 🤔 সে কি সবটা মেনে নিয়ে আরশির পাশে দাঁড়াবে, নাকি তার মায়ের কথায় ইনফ্লুয়েন্স হয়ে ভুল বুঝবে আরশিকে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
দীপাবলীর দিনে চমক.! শাক্য জানতে পারলো আরশি আসলে বারে গান গায়। এবার কী করবে সে.? 😱
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
May 25, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 23, 2026
No Comments

TRP Update
Amit Barik
May 21, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 19, 2026
No Comments
