দুর্গা অষ্টমীর সন্ধ্যায় রাজনন্দিনীর আগমনে বিপাকে আর্য। চিরদিনই তুমি যে আমার-এ নতুন মোড়। 😱

এই SVF প্রোডাকশনের প্রত্যেকটা সিরিয়ালের প্রোমো রাত ১০-১১ টার সময়ই কেন আসে কে জানে.? 🤔😜 তো এবারেও তার অন্যথা হলো না। SVF তার চিরাচরিত প্রথা বা নিয়ম মেনেই রাতের বেলাতেই নিয়ে এলো তাদের জি বাংলায় সম্প্রচারিত হওয়া “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালের নতুন একটা প্রোমো। 👍

তবে সত্যি বলতে কি বুঝতে পারছি না, এই প্রোমোটা দেখে খুশি হব নাকি দুঃখী.? 🤔 মানে এটা এমন একটা প্রোমো, যেটা দেখে অ্যাকচুয়ালি আমাদের খুশি হওয়ারই কথা.! কিন্তু এখানে যেটা দেখানো হয়েছে, সেটা দেখে মোটেও পুরোপুরি কিন্তু খুশি হতে পারছি না.! 👀

তো “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালের নতুন প্রোমোতে আমরা দেখতে পাচ্ছি দূর্গা পূজার সময়। অষ্টমীর দিন সন্ধ্যেবেলায় পুজোর মন্ডপে অপর্ণা আর তার নিজের মধ্যে নেই। তার মধ্যে ঢুকে পড়েছে বা তাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে রাজনন্দিনী। ফলে সে এক্কেবারে উন্মাদের মতো ঢাক বাজিয়ে চলেছে। সেই মন্ডপে উপস্থিত রয়েছে আর্য এবং তার পরিবারের সবাই। সাথে সেখানে উপস্থিত রয়েছে অপুর বাবা-মা সতীনাথ বাবু এবং সুমি কাকিও। 👍

কিন্তু অপর্ণার ওই উন্মাদের মতো ঢাক বাজানো দেখে, সবাই জাস্ট চমকে যায়। আর্য তো অপর্ণার চারদিক ঘুরে ঘুরে তাকে ভালো করে দেখতে থাকে। সবার মতো সেও বুঝতে পারেনা অপর্ণা এটা করছেটা কি.? সে এমন করেই বা ঢাক বাজাচ্ছেটা কেন.? ঠিক তখনই হঠাৎ করে আমরা দেখতে পাই প্রদীপের শিখা থেকে অপর্নার শাড়ির আঁচলে আগুন লেগে যায়। স্বাভাবিকভাবেই সবাই তখন ভয় পেয়ে যায়। কিন্তু অপর্ণার সেদিকে কোন খেয়ালই নেই। 👀 সে দিগবিদিক শূন্য হয়ে হেঁটে চলেই যাচ্ছে.! কিন্তু তখনই আর্য কোন কিছু না ভেবে ছুটে এসে অপর্নার আঁচলে লাগা আগুনটাকে নিভিয়ে দেয়। 😱

কিন্তু অপর্না আর্যকে ধন্যবাদ দেওয়া বা অন্য কিছু বলার পরিবর্তে হঠাৎ করে তাকে হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর তারপরই বলে ওঠে আপনি তো আর্য সিংহ রায় নন.! 👀 স্বাভাবিকভাবেই চমকে যায় আর্য। চমকে যায় সেখানে উপস্থিত সবাইও। 😱

So বুঝতেই তো পারছো কেন বলেছি, যে প্রোমোটা দেখে খুশি হবো না দুঃখী হবো বুঝতে পারছি না.? 🤔 আসলে আমাদের খুশি হওয়া উচিত এই কারণে, যে ঐ হিন্দোলের সাথে অপর্ণার বিয়েটা অবশেষে ভেঙ্গেই গেছে। আর অপর্ণার বাবা-মা আর্যকে অবশেষে মেনে নিয়েছে। 👍 কিন্তু দুঃখী হতে হচ্ছে আবার এই কারণে, মানে এত যে ঝড়ঝাপটা পেরিয়ে এলো আর্য ও অপর্না.! তাহলে এখন তো তাদের একটা রোমান্টিক মুহূর্ত পাওয়াটা জরুরি নাকি.? 🤔 শুধু তাদের কেন, দর্শকেরও তো একটা পাওনা রয়েছে নাকি.? তাহলে সেটা কোথায়.? 🤔 এখানে তো একটা ঝামেলা যেতে না যেতেই আর একটা বড় ঝামেলা এসে হাজির হলো.! আর সেই জন্যেই এখন প্রশ্নটা হচ্ছে, এবার আর্য ও অপর্ণা, তাহলে প্রেমটা করবে কিভাবে.? 🤔 অপর্না যেভাবে আর্যর অতীত নিয়ে প্রশ্ন তুলে দিল, এরপর আর্য কি আদৌ খোলা মনে অপর্ণার সাথে প্রেমটা করতে পারবে.? 🤔

So এবার তোমরাই বলো, তোমাদের কি মনে হচ্ছে.? 🤔 এই রাজনন্দিনীর চক্করে আর্য ও অপর্নার সম্পর্কটা আবার ঘেঁটে যাবে না তো.? 🤔 আর্য আবার ঠিক এই কারণেই অপর্ণার থেকে দূরে চলে যাবে না তো.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Thank you for reading this post, don't forget to subscribe!

Leave a Comment

Latest Updates