পরকীয়া না ত্রিকোণ প্রেম.? কনে দেখা আলোয় গল্প ঘুরলো বিপজ্জনক পথে.! অনুভব–লাজো–সুদেব–বনলতার প্রেমের খেলায় তোলপাড় সোশ্যাল মিডিয়া.! 😱

জি বাংলার অন্যতম জনপ্রিয় “কনে দেখা আলো” সিরিয়ালটি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে দারুণ একটি ইন্টারেস্টিং জায়গায়। বিশেষ করে যখন থেকে অনুভব সুদেব ও লাজো জানতে পেরেছে, যে ময়ূরাক্ষী নামের মেয়েটি আসলে বনলতা। 👀 তার ওপর সদ্য একটি নতুন প্রোমো ড্রপ করা হয়েছে। যেটি দেখার পর দর্শক মহলে শুরু হয়েছে ট্রোলের বন্যা। 😱

নতুন প্রোমোতে আমরা দেখতে পাচ্ছি যে লাজো প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে অনুভবকে তার স্ত্রী বনলতার সাথে মিলিয়ে দিতে। কিন্তু অনুভব তো আবার নিজের বউকে ছেড়ে সুদেবের বৌ লাজোর প্রেমে পাগল হয়ে রয়েছে। 👀 স্বাভাবিকভাবেই সে কিছুতেই নিজের হঠাৎ করেই জীবিত হয়ে ওঠা বউ বনলতার দিকে নিজের মন দিতে পারছে না। একচুয়ালি এখানে অনুভবকে দোষ দেওয়া উচিতও না.! কারণ সে কিন্তু প্রথমে লাজোর প্রতি কোনোভাবেই দুর্বল হয়নি.! যখন সে জানতে পেরেছিল যে তার বউ মারা গেছে, তারপর থেকেই সে কিন্তু ধীরে ধীরে লাজোর প্রতি দুর্বল হয়েছে। 👍

কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে, অনুভব কিন্তু ভালো করেই জানতো লাজো বিবাহিতা এবং সে তার স্বামীর সাথেই ঘর করতে চায়.! আর সেই কারণে সে তার স্বামীর সাথেই ফোনে কথা বলতো.! এমনকি তার স্বামী সুদেবের সাথে সে দেখা পর্যন্ত করেছে। 😱 সুতরাং এখানে অনুভব যেটা করছে সেটাকে অন্যের বউয়ের প্রতি নজর দেওয়া বা শুদ্ধ বাংলা ভাষায় পরকীয়া করাই বলে.! কারণ তোমার ভালোবাসা যতই পবিত্র হোক না কেন, পর স্ত্রীর দিকে নজর দেওয়াটাকে কখনো মহান কিছু বলেনা। আর এই জিনিসটাকেই দর্শক এখানে পয়েন্ট করে ট্রোল করা শুরু করেছে.! 👍

তাছাড়া নতুন প্রোমো অনুযায়ী আমরা আবার এটাও দেখতে পাচ্ছি, যেই লাজো নিজের স্বামী ছাড়া কখনো অন্য পুরুষের কথা মাথাতে আনেনি.! তার মাথায় হঠাৎ করে এখন পরপুরুষ অনুভবের কথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে.! সাথে আবার আমরা এটাও দেখতে পাচ্ছি, বনলতাকেও আবার তার স্বামী অনুভবের প্রতি দুর্বল করে দেওয়া হচ্ছে.! 👀 মানে এখান থেকে তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, রাইটার এখানে জোর করে এই ত্রিকোণ প্রেমের ব্যাপারটা ঢোকাতে চাইছে। 👍 রাইটার যদি এখানে সুদেবের চরিত্রটাকে স্ট্রং দেখাতো, তাহলে এই ত্রিকোণ প্রেমের ব্যাপারটা দেখাতেই হতো না.! শুভবুদ্ধি সম্পন্ন দর্শকেরা এই কথাটাকেই কিন্তু হাইলাইট করছে। তাদের কথা হচ্ছে বনলতা যখন বেঁচে রয়েছে এবং সেটা অনুভব জানতে পেরেছে, তাই অনুভবের বউকে অনুভবের কাছেই ফিরিয়ে দাও.! আর সুদেবের সাথে লাজোকে সুখে সংসার করতে দাও। 👍 তবে নিতান্তই যদি অনুভব এবং বনলতা একসাথে থাকতে না চায়, সংসার করতে না চায়, তাহলে তাদের যেন আইন অনুযায়ী ডিভোর্সটা হয়ে যায়। 👍

কিন্তু রাইটার যে এটা করবে না, তিনি যে জোর করেই এখানে পরকীয়া পরকীয়া খেলাটাকে খেলে যাবেন, সেই জায়গাটাতেই সমস্যা হচ্ছে শুভ বুদ্ধি সম্পন্ন দর্শকদের। আর সেটা তারা কিন্তু বারবার সোশ্যাল মিডিয়াতে লিখে জানাচ্ছে। 👍

কিন্তু শুভ বুদ্ধি সম্পন্ন দর্শকদের কথা যে রাইটার ডিরেক্টরদের মাথায় ঢুকবে না, সেটা বোধহয় আর না বললেও চলে। 👀 তাই এখানে কিন্তু নতুন সম্পর্কের সমীকরণটা ঠিক এইরকম হতে চলেছে…..👇

দেখো লাজো একদিকে যেমন তার বর সুদেবকে চায়, তার সাথে সংসার করতে চায়.! তেমনি এবার থেকে সে কিন্তু অনুভবকেও চাইবে.! ফলে অফিসিয়ালিভাবে শুদ্ধ বাংলা ভাষায় এখানে কিন্তু একটা পরকীয়া ব্যাপার হয়েই গেল। মানে সুদেব, লাজো এবং অনুভব, এই তিনজনের একটা ত্রিকোণ প্রেমের খেলা চলবে। 👀

অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বনলতা যেহেতু আবার অনুভবের প্রতি একটা টান অনুভব করছে, তাহলে সেও এবার অনুভবকে চাইবে। তার চাওয়াটাই স্বাভাবিক, কারণ যেহেতু সে বেঁচে রয়েছে, তাই তাদের বিবাহটা এখনো বৈধ রয়েছে। 👍 সুতরাং এখানে ব্যাপারটা এরকম দাঁড়াবে, বনলতা অনুভবের পেছনে, কিন্তু অনুভব আবার লাজোর পেছনে, উল্টো দিকে লাজো আবার কিছুটা সুদেবের পেছনে, আর কিছুটা অনুভবের পেছনে। 😜 মানে বুঝতেই তো পারছো, ব্যাপারটা ঠিক কতটা কমপ্লিকেটেড.! 🤣🤣

So এই নতুন প্রোমো দেখার পর, সম্পর্কের এই নতুন সমীকরণগুলোকে জানার পর, এই বিষয়ে তোমাদের কি মতামত / বক্তব্য..?? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋


Thank you for reading this post, don't forget to subscribe!

Leave a Comment

Latest Updates