বাংলার টেলিভিশন দুনিয়ায় এই সপ্তাহের TRP লিস্ট আবারও নতুন উত্তেজনা তৈরি করল। আগের সপ্তাহের মতোই শীর্ষে নিজের রাজত্ব ধরে রাখল স্টার জলসার ‘পরশুরাম’। TRP 7.0 নিয়ে সিরিয়ালটি এখনও সব প্রতিদ্বন্দ্বীর অনেক উপরে। এটাকে টপকানো যে সহজ নয়, সেটা কিন্তু আবারও একবার পরিষ্কার হয়ে গেল। 👍
দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার নতুন হিট ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। গত সপ্তাহে 6.9 ছিল, এবার সামান্য কমে 6.8 হলেও জনপ্রিয়তায় কোনও ঘাটতি নেই। বরং দুই সপ্তাহের মধ্যেই স্টার জলসার প্রাইম টাইমকে যেভাবে শক্ত করেছে, সেটা জি বাংলার জন্য বড় চাপের কারণ। 🔥
তৃতীয় স্থানে এই সপ্তাহের বড় চমক। ‘পরিণীতা’ আরও ওপরে উঠে এসেছে। 6.5 থেকে এবার সরাসরি 6.7। ধারাবাহিকভাবে সিরিয়ালটা নিজের স্থিরতা প্রমাণ করেই যাচ্ছে। 😱
চতুর্থ স্থানে বড় লাফ দিয়েছে স্টার জলসার ‘চিরসখা’। TRP 6.5 নিয়ে তার প্রতিদ্বন্দ্বী ‘জোয়ার ভাঁটা’-কে কিন্তু পেছনে ফেলে দিয়েছে কয়েক যোজন দূরে। আর পঞ্চম স্থানে রয়েছে ‘রাঙামতি’ 6.2 রেটিং নিয়ে। 👌
অন্যদিকে, ‘চিরদিনই তুমি যে আমার’ এবার 6.1 পেয়ে টপ ফাইভের বাইরে থাকলেও খুব কাছাকাছি রয়েছে। এই সিরিয়ালটা এখনও জি বাংলার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য ভরসার জায়গা। 🥰
অবশ্যই এই সপ্তাহেও প্রাইম স্লটে জি বাংলা পিছিয়ে থাকলেও সন্ধ্যে এবং রাতের স্লটের লড়াই কিন্তু জিতে নিল জি বাংলা। ‘কনে দেখা আলো’ যেমন 5.4 রেকর্ড TRP পেয়ে নিজের স্লটে এগিয়ে গেল.! তেমনি ‘আনন্দী’ও এই সপ্তাহে ভালোই লড়ে নিজের স্লট ধরে রাখলো.! 👍
আর ‘কম্পাস’ বনাম ‘তুই আমার হিরো’-র লড়াই এবার আরও জমে উঠেছে। গত সপ্তাহে ‘কম্পাস’ এগিয়ে ছিল, এবার কিন্তু ‘তুই আমার হিরো’ 5.1 নিয়ে স্লটটা নিজের দিকে কেড়ে নিয়েছে। 😱
★ এবার দেখে নিন এই সপ্তাহের পুরো TRP তালিকাটি —
📊 FULL TRP LIST (Week 48)
— 15+ Urban Ratings —
📺 রাণী ভবানী — 1.9 | দিদি No.1 — 3.1
📺 ভোলে বাবা — 3.5 | কুসুম — 4.8
📺 কম্পাস — 5.0 | তুই আমার হিরো — 5.1
📺 লক্ষ্মী ঝাঁপি — 5.5 | চিরদিনই তুমি যে আমার — 6.1
📺 ও মোর দরদিয়া — 5.8 | জগদ্ধাত্রী — 6.0
📺 রাঙ্গামতি — 6.2 | ফুলকি — 5.8
📺 পরশুরাম — 7.0 👑 | পরিণীতা — 6.7
📺 প্রফেসর বিদ্যা ব্যানার্জি — 6.8 | আমাদের দাদামণি — 6.0
📺 চিরসখা — 6.5 | জোয়ার ভাঁটা — 5.6
9:30 — মিলন হবে কত দিনে + গৃহপ্রবেশ — 4.2
10:15 — গৃহপ্রবেশ + শুভ বিবাহ — 2.6
📺 কনে দেখা আলো — 5.4
📺 আনন্দী — 3.1
সব মিলিয়ে এই সপ্তাহ একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে। TRP লড়াই আর শুধু গল্পে নয়, এখন স্লট-দখলের লড়াই। যেখানে স্টার জলসা প্রাইম টাইমে এগিয়ে, সেখানে সন্ধ্যে ও রাতে জি বাংলা নিজের জায়গা শক্ত করছে। এই প্রতিযোগিতা আগামী সপ্তাহে আরও বড় মোড় নিতে পারে।
So তোমাদের কি মনে হচ্ছে, পরশুরামের রাজত্ব কি ভাঙবে শিগগিরই.? নাকি বিদ্যা ব্যানার্জি হবে নতুন স্লট কুইন.? অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰🔥




