জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালে এই মুহূর্তে চলছে ধুন্ধুমার কোর্টরুম ড্রামা। যেখানে আমরা দেখতে পাচ্ছি CEO ম্যাডাম তো এক্কেবারে কোমর বেঁধেই নেমে পড়েছে পারুলের বিরুদ্ধে। সে জানতো যে, পারুলকে যদি অন্যায় ভাবে এই কোম্পানি থেকে বের করে দেওয়া হয়, তাহলে চেয়ারম্যান স্যার পারুলের পক্ষেই থাকবে.! তাই সে সমস্ত বোর্ড মেম্বারদেরকে নিজের দলে টেনে চেয়ারম্যান স্যারকে পুরো ফাঁসিয়ে দিয়েছে। 👀 যদিও এটা দেখে ভালো লাগলো, যে চেয়ারম্যান স্যার নিজেও চায় যাতে পারুল জেতে। 👍
ওদিকে ঐ সংযুক্তা ম্যাডামের বিরুদ্ধে লড়তে কোর্টের নোটিশ তো তাকে ধরিয়ে দেয় পারুল-রায়ান.! কিন্তু উকিল খুঁজতে গিয়ে তার একদিনের রেট শুনে তো মাথায় বাজ পড়ে তাদের। ফলে তারা সিদ্ধান্ত নেয় যে পারুল নিজেই এই কেসটা লড়বে এবং তাকে সাহায্য করবে রায়ান। ফলে তারা আর দেরি না করে বাড়িতেই সবার সাথে মিলে প্রিপারেশন নেওয়া শুরু করে দেয়। আর পরদিন আমরা দেখতে পাই পারুল নিজেই এই কেসটাকে রিপ্রেজেন্ট করেছে। 😱
আর সত্যি বলতে কি, পারুল খুব ভালোই করছিল। বিপক্ষীয় উকিলের প্রত্যেকটা প্রশ্নের জবাব দুর্দান্তভাবে দিচ্ছিল। স্বাভাবিকভাবেই সেটা দেখেই ভয় পেয়ে যায় সংযুক্তা ও শিরিন। 👀 কিন্তু পারুল যখন তার সাথে CEO যে অন্যায় গুলো করেছে সেগুলো কোর্টে তুলে ধরে, তখন ঐ CEO সংযুক্তা পুরোটাই অস্বীকার করে যায়। 😱 আর সে উল্টে পারুলকে আনপ্রফেশনাল, আনফিট, যে নিজের মর্জি মতো কাজ করে, কারো কথা শুনেনা, এই বলে দাগিয়ে দেয়। 👀 শুধু তাই নয়, এরপর একে একে যখন অফিসের সমস্ত এমপ্লয়িকে কাঠগড়ায় ডাকা হয়, তখন তারা CEO-র পক্ষেই কথা বলে পারুলকে মিথ্যাবাদী প্রমাণ করে দেয়। স্বাভাবিকভাবেই পুরো বেকায়দায় পড়ে যায় পারুল। 🤔
So এবার শুধু এটাই দেখার, CEO যে মিথ্যে কথা বলছে এবং সাথে অবশ্যই অফিসের সমস্ত এমপ্লয়ীরা.! পারুল সেটা প্রমান করে কিভাবে.? 🤔 আর সাথে এটাও দেখার, অফিস থেকে কেউ তার পাশে দাঁড়ায় কিনা.? স্পেশালি চেয়ারম্যান স্যার এই অবস্থায় পারুলের পাশে এসে দাঁড়ায় কিনা.? 🤔 বাকি তোমাদের কি মনে হচ্ছে, কি হতে চলেছে .? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
CEO ম্যাডামের চালে কোণঠাসা হয়ে পড়লো পারুল। বিশ্বাসঘাতকতা করল তার অফিসের কলিগরাও.! পারুল কি তাহলে কেসটা হেরেই যাবে.? নাকি শেষ মুহূর্তে ঘটবে কোন মীরাকল.?
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
April 18, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 17, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 17, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 16, 2026
No Comments
