অবশেষে এবার জীবিত অবস্থায় পুলিশের জালে ধরা পড়ল লুকাস। আর ধরা পড়লো পামেলাও। কিন্তু দুর্ভাগ্যবশত সংযুক্তা কিন্তু এবারেও বেঁচে বেরিয়ে গেল। হ্যাঁ, জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালের সাম্প্রতিক এপিসোডে আমরা এমনটাই দেখতে পেলাম।
সংযুক্তা ও লুকাসের চক্রব্যূহকে ভেদ করে এবারেও নিজের পরিবারের প্রত্যেকের সাথে সাথে নিজেদেরকেও বাঁচিয়ে নেয় পারুল ও রায়ান। শুধু তাই নয় কায়দা করে পুলিশে খবর দিয়ে লুকাস এবং পামেলাকেও পুলিশের হাতে ধরিয়ে দেয়। কিন্তু সংযুক্তা আবারও অধরাই থেকে গেল। তারমানে আগামী দিনে সে যে আবারো ফিরে আসবে, সেটা বোধহয় আর না বললেও চলে.! 👀
তবে এইসবের মাঝে রায়ানের বাবা পরিতোষ বাবু ছেলেকে জব্দ করতে মাঠে নামিয়ে দিল তার ব্রহ্মাস্ত্রকে। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম রায়ানের বসু থিয়েটার পরাজিত হয় ঋকের থিয়েটারের কাছে। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ঋক আবার রায়ানের বাবা পরিতোষ বসুরই ছাত্র। 😱 পরিতোষ বাবু ঋককে রায়ান ও পারুলের সম্পর্কের ব্যাপারে সমস্তটা খুলে বলে। আর তারপর তাকে একটা মিশন দেয়। ঋকের মিশন হচ্ছে পারুলের সাথে প্রেমের নাটক করা। 👀
সেই মতোই আমরা প্রিক্যাপে দেখতে পাচ্ছি বসু বাড়িতে হাজির হয় ঋক। শুধু তাই নয়, এরপর সে সেখানে সবার সামনেই পারুলের প্রশংসার ওপর প্রশংসা করতে থাকে। আর স্বাভাবিকভাবেই ঋকের মুখে পারুলের এই প্রশংসা শুনে রেগে যেতে থাকে রায়ান। অবশ্য এই রাগের পেছনে আরো একটা কারণ রয়েছে। এর আগের দিন যেদিন থিয়েটারে কে সেরা হবে তার পুরস্কার দেওয়া হচ্ছিল, সেদিনই প্রথম দেখা হয় ঋকের সাথে পারুলের। পারুল সেই সময় পড়ে যেতে থাকলে ঋক পারুলকে ধরে নেয়.! সেই তখন থেকেই আমরা রায়ানের চোখে ঋকের নিয়ে একটা ইনসিকিউরিটি দেখেছিলাম।
আর এবার যখন সেই ঋক হাজির হয়েছে তাদের বাড়িতে এবং পারুলের সাথেই ভাব করার চেষ্টা করছে, তখন স্বাভাবিকভাবেই রায়ানের পৃথিবী নড়ে গিয়েছে.! 👀
So এবার শুধু এটাই দেখার, যে এই নাটকের ব্যাপারটা পারুল আদৌ বুঝতে পারে কিনা.? আর পরিতোষ বাবুর এই মাস্টার প্ল্যানে রায়ান আদৌ লাইনে আসে কিনা.? তোমাদের কি মনে হচ্ছে, রায়ান কি এবার লাইনে আসবে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋



