বাংলার টেলিভিশন মানেই প্রতি সপ্তাহে এক নতুন TRP লড়াই। কোন সিরিয়াল এগিয়ে গেল, কোনটা পিছিয়ে পড়ল, সেই নিয়েই তৈরি হয় নতুন উত্তেজনা। দর্শকের ভালো লাগা আর পছন্দের ধারাতেই বদলে যায় এই তালিকা। চলুন দেখে নেওয়া যাক, Week 37-এর TRP রিপোর্টে কোন কোন বাংলা সিরিয়াল জায়গা করে নিল শীর্ষ পাঁচে। 👍
এই সপ্তাহের সবথেকে বড় চমক হল একই স্লটের যুগ্ম বেঙ্গল টপার। 👀 স্টার জলসার “পরশুরাম” আর জি বাংলার “পরিণীতা”, দুটোই 6.5 রেটিং নিয়ে একসাথে বেঙ্গল টপার হয়েছে। 😱 একে অপরকে টক্কর দিয়ে এই সিরিয়াল দুটি এখন প্রথম স্থানে। আর এটা কিন্তু বাংলা সিরিয়ালের ইতিহাসে একটা বিরল ঘটনা। কারণ এই দুটো সিরিয়ালই কিন্তু একই স্লটে, মানে রাত আটটার স্লটে সম্প্রচারিত হয়। আর ইন্টারেস্টিংলি দুটো সিরিয়ালই কিন্তু একই TRP নিয়ে প্রথম হয়েছে। তার মানে দুটো সিরিয়ালকে যে দর্শক খুবই পছন্দ করছে, এটা কিন্তু পরিষ্কার। 👍

দ্বিতীয় স্থানে 6.3 রেটিং নিয়ে রয়েছে জি বাংলার সব থেকে পুরনো এবং জনপ্রিয় সিরিয়াল “জগদ্ধাত্রী”। এই সিরিয়ালটা আবারও প্রমাণ করল যে থ্রিল আর টুইস্টের মিশ্রণ দর্শকদের কাছে সবসময় আকর্ষণীয়। আর যতই পুরনো হয়ে যাক না কেন, দর্শক এটাকে এখনো সমানভাবে ভালবেসে চলেছে। 🥰
তৃতীয় স্থানে রয়েছে দুটি সিরিয়াল। আর এই দুটো সিরিয়ালই হল জি বাংলার। একটি “চিরদিনই তুমি যে আমার” এবং অন্যটি হলো “ফুলকি”। দুটোই সমান 6.1 রেটিং নিয়ে এই স্থানে রয়েছে।
চতুর্থ স্থানে 6.0 রেটিং নিয়ে রয়েছে স্টার জলসার ঐতিহাসিক সিরিয়াল “রাজরাজেশ্বরী রাণী ভবানী”। তবে এই সপ্তাহের সব থেকে বড় চমকটা বোধহয় “দাদামণি” সিরিয়ালটাই দেখিয়েছে। প্রতিপক্ষ “রাজরাজেশ্বরী রানী ভবানী”র থেকে মাত্র 0.01 রেটিং এ পিছিয়ে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই সিরিয়ালটি 5.9 রেটি নিয়ে পঞ্চম স্থান অধিকার করেছে।

এই সপ্তাহে আরও ২ টো স্লটেও কিন্তু জোরদার লড়াই হয়েছে। প্রথমটা হচ্ছে রাত ৯ টার স্লট। যেখানে স্টার জলসার পুরনো সিরিয়াল “চিরসখা” 5.5 রেটিং নিয়ে ষষ্ট স্থান দখল করে রয়েছে। সেখানে সদ্য শুরু হওয়া জি বাংলার নতুন সিরিয়াল “জোয়ার ভাঁটা” কিন্তু খুব একটা পিছিয়ে নেই। 5.1 রেটিং নিয়ে প্রতিপক্ষের থেকে 0.4 এর গ্যাপে পিছিয়ে থেকে সপ্তম স্থান দখল করেছে। 😱
একই রকম ভাবে রাত সাড়ে নটার স্লটেও কিন্তু জোরদার টক্কর হয়েছে। যেখানে স্টার জলসা সিরিয়াল “অনুরাগের ছোঁয়া”র ৩০ মিনিট এই “গৃহপ্রবেশ” এর ১৫ মিনিটের মিলিত TRP 4.4, সেখানে জি বাংলার সদ্য শুরু হওয়া সিরিয়াল “কনে দেখা আলো” যেটা ৪৫ মিনিটের হয়, সেটাও কিন্তু 4.4 রেটিং পেয়েছে। 👍
★ দেখে নিন এই সপ্তাহের সম্পূর্ণ TRP তালিকাটি 👇
EsoSerialDekhiExclusive‼️
TRPUpdate🔸
FullList | Week 37
15+ Urban M+F
5:30 PM – Bhole Baba 2.9 | Kusum 4.0
6:00 PM – Compass 3.3 | Tui Amar Hero 4.9
6:30 PM – Lokkhi Jhapi 4.6 | Chirodini Tumi Je Amar 6.1
7:00 PM – Kotha 4.9 | Jagaddhatri 6.3
7:30 PM – Rangamati Teerondaj 5.8 | Phulki 6.1
8:00 PM – Poroshuram 6.5 👑 | Parineeta 6.5 👑
8:30 PM – Rajrajeshwari Rani Bhabani 6.0 | Amader Dadamoni 5.9
9:00 PM – Chirosokha 5.5 | Jowar Bhata 5.1
9:30 PM – Anurager Chhowa + Grihoprobesh (15m) 4.4
10:15 PM – Grihoprobesh (15m) + Shubho Bibaho 3.0
45 min – Kone Dekha Alo 4.4 | Anandi 2.6
11:00 PM – Kusum [R] 2.0 | Lokkhi Jhapi [R] 1.3

So এই সপ্তাহের TRP চার্টে দেখা গেলো প্রতিযোগিতা আরও জমে উঠেছে। ঐতিহাসিক, থ্রিলার বা পারিবারিক কুটকাচালি, সব ঘরানার সিরিয়ালই নিজেদের জায়গা পাকা করেছে। বিশেষ করে পরশুরাম আর পরিণীতা এবার সমান রেটিং নিয়ে প্রথম হওয়াটা দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করেছে। আর “দাদামণি”ও কিন্তু কাছাকাছি রেটিং নিয়ে “রাজরাজেশ্বরী রানী ভবানী”র ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। 👀😱




