নতুন ইনিংস শুরু করতে চলেছেন দুই সেরা অভিনেত্রী। একজন পা দিতে চলেছেন বড় পর্দায়, অন্যজন ফিরছে আবার ঘরে।

পল্লবী শর্মা এবং অঙ্কিতা মল্লিক, এই দুটো নাম শুনলেই সবার প্রথমে একটাই কথা মাথায় আসে…দুর্দান্ত অভিনয়। 👍 অবশ্য শুধুমাত্র দুর্দান্ত অভিনয়ই নয়, এই দুই অভিনেত্রীর সিরিয়াল মানেই TRP থাকে সবসময় ঊর্ধ্বমুখী। এবার এই দুই অভিনেত্রীকে আবারো আমরা দুটো নতুন রূপে দেখতে পেতে চলেছি।

বহুদিন হলো শেষ হয়েছে অভিনেত্রী পল্লবী শর্মার সিরিয়াল “নিম ফুলের মধু”। স্বাভাবিকভাবেই দর্শকেরা বহুদিন ধরে অপেক্ষা করছিল তার প্রত্যাবর্তনের। অবশেষে অবসান হতে চলেছে দর্শকদের সেই অপেক্ষার। হ্যাঁ, কাম ব্যাক করতে চলেছেন অভিনেত্রী পল্লবী শর্মা। এক নতুন জুটির মাধ্যমে জি বাংলার পর্দায় আবারো আগুন লাগাতে আসছেন তিনি। 🎬🔥 অভিনেত্রী পল্লবী শর্মা ও অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে এবার দেখা যাবে আসন্ন সিরিয়াল “তারে ধরি ধরি মনে করি”-তে। 😱 পল্লবীকে শেষবার যেমন “নিম ফুলের মধু” সিরিয়ালে দেখা গিয়েছিল.! ঠিক তেমনি অভিনেতা বিশ্বরূপ ছিলেন “গৌরী এলো”-তে।

অপরদিকে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক অভিনীত সিরিয়াল “জগদ্ধাত্রী” হচ্ছে জি বাংলার এই মুহূর্তে সবথেকে পুরনো সিরিয়াল। কিন্তু পুরনো হওয়া সত্ত্বেও TRP তালিকায় একক ভাবে কিন্তু রাজ করে চলেছে এখনো এই সিরিয়ালটি । তবে এই নতুন খবরটি কিন্তু অঙ্কিতা মল্লিকের নতুন কোন সিরিয়াল সম্বন্ধে নয়। অঙ্কিতা মল্লিক এবার সিরিয়ালের গণ্ডি ছেড়ে পা দিতে চলেছেন বড় পর্দার দুনিয়ায়। নতুন একটি বাংলা সিনেমার লিড চরিত্রে দেখা যেতে চলেছে তাকে। 😱

হ্যাঁ, প্রযোজক রানা সরকার সম্প্রতি ঘোষণা করেছেন অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের। সেখানেই আমরা মহুয়া রায়চৌধুরীর চরিত্রে দেখতে পেতে চলেছি অঙ্কিতা মল্লিককে। 🥰 বাংলা সিনেমার ইতিহাসে এক অমর নাম 🌸 মহুয়া রায়চৌধুরী। স্বল্প সময়ের অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক অমর ছবি। রহস্যময় মৃত্যুতে তাঁর যাত্রা থেমে গেলেও, আজও তিনি বেঁচে আছেন দর্শকের মনে। পরিচালক সোহিনী ভৌমিকের পরিচালনায় খুব সম্প্রতি শুরু হতে চলেছে এই ছবির শুটিং। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় রোমাঞ্চিত পুরো টলিউড। 😱

So তোমরা খুশি তো, তোমাদের পছন্দের নায়িকা বড় পর্দায় এমন একটা চরিত্রে পা গলানোয়.? 🤔 আর অপরদিকে অভিনেত্রী পল্লবী শর্মার নতুন সিরিয়াল নিয়েই বা তোমরা কতটা এক্সাইটেড.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Thank you for reading this post, don't forget to subscribe!

Leave a Comment

Latest Updates