বিয়ের লগ্নে চরম টুইস্ট.! গোপাল যখন অভিনন্দাকে সিঁদুর পরাতে যাবে, ঠিক তখনই ফিরে এলো রুকু। 😱

জি বাংলার “পরিণীতা” সিরিয়ালটা কিন্তু এক্কেবারে জমে উঠেছে। বিশেষ করে পারুল যখন থেকে গোপালের বিয়ের ব্যাপারটা জানতে পেরেছে, তখন থেকেই যেন আরও বেশি করে জমে উঠেছে। তারপর পারুলের নিজেই একা লন্ডনে চলে যাওয়া এবং রুকুকে সমস্ত ঘটনাটা খুলে বলার পর রুকুর সমস্ত কিছু ছেড়েছুড়ে পারুলের সাথে চলে আসাটা যেন একটা আলাদা মাত্রা যোগ করেছে সিরিয়ালটিতে। 😱

তো সম্প্রতি আমরা দেখতে পেয়েছি পারুল রুকুকে নিয়ে কলকাতায় ফিরে এসেছে জানতে পারার পরই রুকুর মা শিরিনের সাহায্যে আবারো আটকানোর চেষ্টা করে পারুলকে। কিন্তু এবার ঢাল হয়ে দাঁড়ায় রায়ান। সে এবং মল্লার পারুল ও রুকুকে নিয়ে রওনা দেয় চন্দননগরের পথে, যেখানে গোপাল ও বিডিও ম্যাডামের বিয়ের আসর বসেছে। 👍 কিন্তু রায়ানের মা আবার সেই খবরটা জানিয়ে দেয় গোপালের মাকে। ফলে গোপালের মা আবার সেটা জানিয়ে দেয় তার জা-কে। তার জা আবার সেটা জানিয়ে দেয় বিডিও ম্যাডাম অভিনন্দাকে। 👀

তো এরপরেই বিডিও ম্যাডাম তড়িঘড়ি করে বিয়ের লগ্ন এগিয়ে আসে। যেই খবরটা আবার জানতে পারে না পারুলেরা। কিন্তু পারুল আন্দাজ করতে পারে, যে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে.? 🤔 এরই মধ্যে আবার ধোকা দিয়ে দেয় তাদের গাড়িটা। পাংচার হয়ে যায় তাদের গাড়ির টায়ার। 😱 ওদিকে বিয়ের মন্ডপে চলে আসে পাত্র-পাত্রী। শুরু হয়ে যায় তাদের মালা বদল। 👀

কিন্তু গোপাল সুযোগ পাওয়ার পর আবারো অভিনন্দাকে বলে, যেটা হচ্ছে সেটা ভুল হচ্ছে। আর সে কিন্তু এই বিয়েটা মোটেও মন থেকে করছে না। তাকে বাধ্য করা হচ্ছে এই বিয়েটা করতে, সেই জন্য সে করছে। কিন্তু গোপালের এই কথায় কোন কর্ণপাত করে না অভিনন্দা। সে বলে আমি এই বিয়ে করতে রাজি। 😱

এরপর গোপাল যখন অভিনন্দাকে সিঁদুর পরাবে, তখনই সেখানে রুকুকে নিয়ে হাজির হয় পারুল। পারুল তার দাদাকে বলে দাদা, দাঁড়াও। দেখো আমি কাকে নিয়ে এসেছি.? এরপর সামনে যখন রুকু এসে দাঁড়ায়, তখন তাকে দেখেই চমকে যায় গোপাল। গোপালের মুখে একটা হাসি ফুটে ওঠে। কিন্তু উল্টো দিকে রুকুকে দেখেই ভয় পেয়ে যায় অভিনন্দা। 😜

So কি মনে হচ্ছে কি হবে এবার.? 🤔 রুকু ফিরে এসেছে দেখে অভিনন্দা কি নিজে দাঁড়িয়ে গোপাল ও রুকুর আবার বিয়ে দেবে.? 🤔 নাকি সে ছল করে গোপালের হাত থেকে জোর করে তার সীঁথি রাঙিয়ে নেবে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
দোল পূর্ণিমায় বিশ্বাসঘাতকতা বনাম ন্যায়ের লড়াই? জেলে নিশার গর্জন—“কোন জেল আমায় আটকাতে পারবে না”, উজির শপথ—“তোর সামনে দাঁড়াব আমি”। এবার কি ন্যায় বনাম প্রতিশোধে ছিন্নভিন্ন হবে দুই বোনের সম্পর্ক?
Read More »
Bangla Serial
Amit Barik
“ডাকবে না আমায় অপর্ণা বলে”—ভবিষ্যৎবাণী সত্যি করে দোলের দিনই আত্মপ্রকাশ করল রাজনন্দিনী, স্তম্ভিত আর্যের সামনে ঘোষণা—ফিরেছি সব হিসেব মেলাতে, উত্তেজনায় কাঁপছে দর্শক মহল!
Read More »
TRP Update
Amit Barik
স্লট বদলের মাস্টার স্টোকেই উল্টে গেল খেলা! আবারও বেঙ্গল টপার পরিণীতা, মৃতপ্রায় দাদামণির কামব্যাক—নতুন সময়েই জোয়ার ভাঁটার ঝড়ে গুঁড়িয়ে গেল গতবারের বেঙ্গল টপার! 🔥
Read More »
Bangla Serial
Amit Barik
স্ত্রী কিংবা মা—একজনকে বেছে নাও! কাত্যায়নী দেবীর আলটিমেটামে চাপে গোরা! গান না ছাড়ার শপথ নিয়ে রাস্তায় নামল দিতি—শেষমেশ জিতবে কে, দিতির জেদ নাকি কাত্যায়নীর শর্ত?
Read More »
Bangla Serial
Amit Barik
ভাগ্যের চক্রে হাঁড়িকাঠে মাথা দেওয়া পারুলকে বাঁচাতে ভালোবাসার কথা স্বীকার করলো রায়ান! কিন্তু শিরিনের হাত থেকে সে কি বাঁচাতে পারবে পারুলকে? আর এই ভালোবাসার কথা পরে সে অস্বীকার করবে না তো?
Read More »