ভালোবাসার বদলে শিকল! পরিচয় ফাঁস হতেই নিশা–উজি লকআপে, যে স্ত্রী একদিন স্বামীকে বাঁচিয়েছিল আজ তাকেই জেলে পাঠাল ঋষি—কেন এই দ্বিচারিতা, প্রশ্ন ক্ষুব্ধ দর্শকের!

আজকের অবশেষে সমস্ত কিছু সামনে এসেই গেল। অবশেষে ধরা পড়েই গেল নিশা ও উজি। ঋষি ও জিৎ সামনে তারা স্বীকার করতে বাধ্য হল , যে তারাই হরিপ্রসাদ মিত্রের দুই মেয়ে। হ্যাঁ, জি বাংলার অন্যতম জনপ্রিয় “জোয়ার ভাঁটা” সিরিয়ালে গতকালের এপিসোডে আমরা এটাই দেখতে পেলাম। 😱

Thank you for reading this post, don't forget to subscribe!

স্বাভাবিকভাবেই এত বড় মিথ্যেটা সহ্য করতে পারল না ঋষি। সত্যি বলতে কি এটা সহ্য করতে না পারারই কথা। আর উজির ভালোবাসার কথা তো বিশ্বাস করার কথাই নয়। 👍 কিন্তু ঋষি আবারো ক্রোধের বশীভূত হয়ে মস্ত একটা ভুল করে বসলো। যেটাকে নিশার কথা অনুযায়ী “সমস্ত বড়লোকেরা যে একইরকম” সেটা ঋষিও কিন্তু প্রমাণ করল। 💔

ঋষি সমস্ত কিছু ভুলে গিয়ে অবলীলায় বলে দিল, জিৎ বসু যেন দুই বোনকে গ্রেফতার করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেয়। তার কারণ হচ্ছে, এরা দুই বোন তাদের পরিবারকে ঠকিয়েছে, তাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছে, তার বিশ্বাস নিয়ে খেলেছে ইত্যাদি ইত্যাদি। 👍 কিন্তু ঋষির মাথায় এই কথাটা একবারের জন্যেও এলোনা, যে উজি যদি সত্যিই তার খারাপ চাইত, তার পরিবারের খারাপ চাইত, তাহলে তাকে তার নিজেই দাদার মৃত্যুর কেস থেকে বাঁচালো কেন.? 🤔 কেন উজি আদালতের নির্দোষ প্রমাণিত করেছিল তাকে.? 🤔 তাছাড়া তার মেসো ও শঙ্খ যেভাবে তাদেরকে ভেতর থেকে খোকলা করছিল, সেটা উজিই সামনে এনেছে। এমনকি মেসো খেয়ার সাথে যে নোংরামি করতো, সেগুলোও কিন্তু উজিই সামনে এনেছে।

কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ঋষির কাছে তার মেসোর এবং তার জামাই বাবুর ওই অপরাধগুলো অপরাধ নয়। তার কাছে অপরাধী হচ্ছে নিশা ও উজি। আর এই জিনিসটাই কিছুতেই মেনে নিতে পারছে না দর্শক মহল। সেই জন্যেই তারা তাদের ক্ষোভ উগরে দিয়ে বলছে, নিশা ঠিকই বলেছে, সমস্ত বড়লোকরা একই রকমেরই হয়। তাদের কাছে নিজের পরিবারের লোকেরা অপরাধ করলে সেটা ভুল করা হয়.! আর বাইরের লোকেরা ভুল করলে সেটাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। 👍

প্রিক্যাপও কিন্তু সেই কথাই বলছে। আমরা দেখতে পাচ্ছি ঋষির কথা মতোই নিশা ও উজিকে গ্রেপ্তার করে লকআপে ঢুকিয়ে দেয় পুলিশ। 😱

So এবার তোমরা বলো, তোমাদের কি মনে হচ্ছে ঋষি যেটা করলো, সেটা কি ঠিক করলো.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates