মেসো-শঙ্খের খেলা শেষ করেই ভয়ংকর বিপাকে উজি! বিভা–জ্যোতিই হরিপ্রসাদ বাবুর মেয়ে—প্রমাণ খুঁজতে ছবি হাতে আসানসোলের পথে দুর্জয় ও শঙ্খ.! 😱

জি বাংলায় সম্প্রচারিত হওয়া সিরিয়াল গুলির মধ্যে এই মুহূর্তে যেই সিরিয়াল গুলো সব থেকে বেশি উত্তেজনা দিচ্ছে দর্শকদের, তাদের মধ্যে “জোয়ার ভাঁটা” সিরিয়ালটির নামটা কিন্তু রাখতেই হবে। কেননা গত এক-দেড় সপ্তাহ ধরে এই সিরিয়ালটিতে যা কিছু হয়ে গেছে এবং যা কিছু আগামী দিনে হতে চলেছে সেটা সত্যিই এক আলাদা উত্তেজনার সৃষ্টি করেছে সমগ্র দর্শকমহলে। 😱

Thank you for reading this post, don't forget to subscribe!

এই তো কিছুদিন আগেই আমরা দেখলাম, যে দুর্জয় ও শঙ্খ যখন ফেঁসে যায়, তখন তারা ফাঁসিয়ে দেয় ঋষিকে। কিন্তু তখন ঋসিকে সবাই ভুল বুঝলেও উজি কিন্তু তার পাশে থাকে। 👍 এরপর উজি ও ঋষি মিলে ওই মেসো অর্থাৎ দুর্জয় এবং শঙ্খর বিরুদ্ধে প্রমাণ খুঁজে শুরু করে.! আর তারা খোঁজাখুঁজির পরে কিন্তু প্রমাণ হাতে পেয়েও যায়। ঋষি হদিস পায় তার টাকাতেই তৈরি দুর্জয় ও শঙ্খর গোপন বেনামী কোম্পানির.! অন্যদিকে উজি আবার ধরে ফেলে মেসো ও শঙ্খর প্রায় দু কোটি টাকা চুরির কারচুপি। স্বাভাবিকভাবেই এই সমস্ত কিছু সামনে আসায় একেবারে কোণঠাসা হয়ে পড়ে মেসো ও শঙ্খ। 👀

তাছাড়া নিশা আবার ঋষির ক্ষতি করতে গিয়ে উল্টে মেসো ও শঙ্খকেই বাঁশ দিয়ে তাদেরকে আরও বেশি করে গর্তে ঢুকিয়ে দেয়। একচুয়ালি নিশা তো চেয়েছিল বিল্ডিং ধ্বংস করে ঋষিকে ফাঁসাবে.! কিন্তু ঋষি খারাপ মাল মশালা কেনার অভিযোগে মেসো ও শঙ্খকেই ফাঁসিয়ে দেয়। 😜

তবে খেলা যে শেষ হয়ে যায়নি বরং শুরু হয়েছে, সেটা প্রিক্যাপ থেকেই কিন্তু পরিষ্কার। মেসো ও শঙ্খ এখন ভালোভাবেই বুঝতে পেরে গেছে, যে তাদের আসল শত্রু ঋষি নয়, তাদের আসল শত্রু অবশ্যই উজি। আর যেহেতু তারা বহুদিন আগে থেকেই উজি এবং নিশাকে সন্দেহ করেছিল, যে এরাই হরিপ্রসাদ বাবুর দুই মেয়ে হতে পারে.! তাই মেসো এবার নিশা ও উযির ছবি নিয়ে আসানসোলে খোঁজখবর করার সিদ্ধান্ত নিল। 😱 ওদিকে ঋষিও দেখছি প্রতিজ্ঞা করলো, যে এখন থেকে তার প্রধান কাজ হচ্ছে হরিপ্রসাদ বাবুর দুই মেয়েকে খুঁজে বের করা। 👀

So বুঝতেই তো পারছো, এখন একদিকে যেমন নিশা ও উজির পেছনে মেসো ও শঙ্খ পড়ে গিয়েছে.! ঠিক তেমনি অন্যদিকে কিন্তু ঋষিও পড়ে গিয়েছে.! তবে ভয় কিন্তু বেশি এখন মেসো ও শঙ্খকে নিয়ে.! কারণ তারা নিশা ও উজির ছবি নিয়েই কিন্তু তাদের খোঁজা শুরু করেছে। 😱 তাই এখন শুধু এটাই দেখার, কে আগে জানতে পারে যে বিভা ও জ্যোতি সেজে থাকা দুই বোনই হচ্ছে হরিপ্রসাদ বাবুর দুই মেয়ে নিশা ও উজি.? 🤔 বাকি তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates