জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা’ সিরিয়ালের নতুন একটি প্রোমো ড্রপ করা হয়েছে। যে প্রোমোটি দেখার পরেই স্বাভাবিকভাবেই তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে দর্শকমহলে। 😱
আসলে সাম্প্রতিক এপিসোডেই আমরা দেখেছিলাম, যে CEO সংযুক্তা ম্যাডাম পারুলকে অফিস থেকে তাড়াতে একটি নতুন পন্থা অবলম্বন করে.! সে পারুলকে ইচ্ছে করে একটি ক্লায়েন্ট এর কাছে পাঠায়। তবে পারুল ওইসবের তোয়াক্কা না করে সুন্দর ভাবে সেই ক্লায়েন্টকে তার প্রেজেন্টেশন দিয়ে আসে। 👍 কিন্তু সংযুক্তা ম্যাডাম ওই ক্লায়েন্টকে হাত করে ইচ্ছে করে পারুলের বিরুদ্ধে খারাপ ফিডব্যাক মেইল করায়। 👀 এরপরেই সংযুক্তা ম্যাডাম পারুলকে পাকাপাকি ভাবে তাড়াতে বোর্ড মেম্বারদেরকে ডেকে পারুলের বিরুদ্ধে রিভিউ মিটিং এর আয়োজন করে। 😱
কিন্তু পারুল ও রায়ান মিলিতভাবে প্রমাণ জোগাড় করে আনে। আর পারুল রিভিউ মিটিংয়ে প্রমাণ করে দেয়, যে তাকে ফাঁসানো হয়েছে। যদিও পারুল ডাইরেক্টলি সংযুক্তা ম্যাডামের নাম কাউকে বলেনি। কিন্তু চেয়ারম্যান স্যারের বুঝতে বাকি থাকে না কিছু.! 👍 ফলে সংযুক্তা ম্যাডামকে তিনি ওয়ার্নিং দেন। তিনি সংযুক্তাকে বুঝিয়ে দেন, যদি এরপরেও সে পারুলের পেছনে লাগে, তাহলে তিনি তার বিরুদ্ধেই কিন্তু ব্যাপারটা নিতে বাধ্য হবেন। 😱
স্বাভাবিকভাবেই এই অপমানটা মেনে নিতে পারে না সংযুক্তটা। সে পারুলকে ডেকে আরও জঘন্যভাবে অপমান করে। সে পারুলকে বলে তাকে এই অফিস থেকে সে ৭ দিনের মধ্যে তাড়িয়ে ছাড়বে। কিন্তু পারুল উল্টে সংযুক্ত ম্যাডামকে চ্যালেঞ্জ করে, যে তাকে ম্যাডাম ৭ দিনে কেন, ৭ জন্মেও তাড়াতে পারবেনা.! উল্টে পারুল একদিন তার এই CEO-র চেয়ারটাতে বসবে। 😱
এবার আজকে যে প্রোমোটা ড্রপ করা হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি CEO ম্যাডাম পারুলকে একটা প্রেজেন্টেশন রেডি করতে বলে। পারুলও মন প্রাণ দিয়ে সেটা রেডি করে। কিন্তু সেটি ভালো হওয়া সত্ত্বেও সংযুক্তা ম্যাডাম সেটিকে পারুলের মুখে ছুঁড়ে মারে। পারুল তখন সংযুক্তা ম্যাডামকে সরি বলতে বললে, উনি তখন তার টেবিলে রাখা জলের গ্লাস থেকে জল নিয়ে পারুলের মুখে ছুঁড়ে মারে। 👀 স্বাভাবিকভাবেই আর চুপ করে থাকে না পারুল। সেও আর এক মুহূর্তও দেরি না করে সংযুক্তা ম্যাডামকে বলে, আমাদের গ্রামে একটা কথা প্রচলিত আছে.! যেমন কুকুর তার তেমন মুগুর। এই বলেই পারুল সংযুক্ত ম্যাডামের টেবিলে রাখা চায়ের কাপটা হাতে নিয়ে গরম চা ওই সংযুক্তা ম্যাডামের গায়ে ছুঁড়ে মারে। 😱 স্বাভাবিকভাবেই পারুলের এই রূপ দেখে জাস্ট হাঁ হয়ে যায় সংযুক্তা ম্যাডাম.! 😜
So বুঝতেই তো পারছো, খেলা কিন্তু এক্কেবারে জমে উঠেছে। আর এবার এই লড়াই কিন্তু শুধুমাত্র মুখে মুখেই থেমে নেই.! এই লড়াই এখন হয়ে উঠেছে ফিজিক্যাল লড়াই.! 😱 বাকি তাহলে এবার দেখাই যাক, এই লড়াইয়ের ফলে আগামী দিনে ঠিক আর কি কি ধামাকা হতে চলেছে.? 🤔
“যেমন কুকুর তেমন মুগুর”! CEO ম্যাডামের ঠান্ডা জলের পাল্টা হিসেবে তার মুখে গরম চা ছুঁড়ে বদলা নিলো পারুল.! 😱
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
April 22, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 22, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 21, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 21, 2026
No Comments
