রহস্যময়ী রোহিণীর ফাঁদে পড়ে খুনের অভিযোগে গ্রেপ্তার অপর্ণা! আটক জামিন অযোগ্য ধারায় —আর্য কি পারবে তাকে বাঁচাতে?

জি বাংলার অন্যতম জনপ্রিয় “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালটিতে গতকালের এপিসোডে ঘটে গেল এক ধুন্ধুমার কান্ড। হ্যাঁ, আমরা দেখতে পেলাম এক বারের মালিককে খুনের অপরাধে পুলিশের হাতে গ্রেপ্তার হলো অপর্ণা। 😱

আসলে ওই রহস্যময়ী মহিলা রোহিণী যখন থেকেই আর্য এবং অপর্ণা জীবনে এসেছে, তখন থেকেই কিন্তু একটা না একটা গন্ডগোল তাদের সাথে লেগেই রয়েছে। প্রথমে সেই মহিলা অপর্ণাকে কিডন্যাপ করার চেষ্টা করল এবং তারপরে সে কিডন্যাপ করল আর্যকে। কিন্তু এইসবেও যখন কাজ হলো না, তখন সে অপর্ণাকে আর্যর বিরুদ্ধে বিষিয়ে দেওয়ার চেষ্টা করল। 👀 কিন্তু শেষ পর্যন্ত সেটাও যখন কাজে দিল না, তখন সে ব্যাপারটাকে আরও এক লেবেল উপরে নিয়ে গেল। 😱

কিছুদিন আগেই আমরা দেখেছিলাম ঐ রোহিণী আর্য এবং অপর্ণার সমস্ত খবর জানার জন্য তাদের বাড়ির কাজের লোক গোপীকে ভয় দেখিয়ে হাত করে.! আর এরপর যখন আর্য এবং অপর্ণা হানিমুন করতে যায়, তখন ওই মহিলাও ছদ্মবেশে সেখানে হাজির হয়ে যায়। এরপর সুযোগ বুঝেই সে প্রথমে আর্যকে অপর্ণার থেকে আলাদা করে এবং অপর্ণাকে তার প্ল্যান মত আর্যর বিরুদ্ধে ভড়কানোর জন্য একজনের সাথে দেখা করতে পাঠায়। 👍

কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেই ব্যক্তিটিকে দিয়ে রোহিণী অপর্ণাকে আর্যর বিরুদ্ধে ভড়কাতে চেয়েছিল, সেই ব্যক্তি অপর্ণাকে মিথ্যে তথ্য দেবেনা বলে রোহিণীকে স্পষ্ট জানিয়ে দেয়। যখন ওই ব্যক্তি জানায় যে, সে অপর্ণাকে রাজনন্দিনীর খুনের ব্যাপারে সমস্ত সত্যিটাই জানাবে, তখন রোহিণী ছদ্মবেশে ওই ব্যক্তির খুন করে দেয়.! এরপর অপর্ণা যখন তার সাথে দেখা করতে যায় তখন সে স্বাভাবিকভাবেই ওই ব্যক্তিটিকে মৃত অবস্থায় পায়। 😥 কিন্তু এরই মাঝে বোকামি করে বসে অপর্না। যেই ছুরি দিয়ে ওই ব্যক্তিটিকে খুন করেছিল রোহিনী, সেই ছুরিটি নিজের হাতে তুলে নেয় অপর্ণা এবং সেটি দেখতে পেয়ে যায় একজন স্টাফ। 👀 এরপর যখন পুলিশ সেখানে আসে স্বাভাবিকভাবেই তারা অপর্ণাকে খুন করার অভিযোগে গ্রেফতার করে। 😱

এদিকে আর্য যখন অপর্ণার ওই বাইরে যাওয়ার কথা জানতে পারে তখন সেও তড়িঘড়ি সেখানে উপস্থিত হয়। কিন্তু আর্য গিয়ে দেখতে পায় খুনের অভিযোগে অপর্ণাকে গ্রেফতার করেছে পুলিশ। 👀

এদিকে প্রিক্যাপে আবার দেখতে পাচ্ছি, আর্য উকিল নিয়ে থানায় হাজির হলেও পুলিশ স্পষ্ট জানিয়ে দেয় অপর্ণার জামিন হবে না। কারণ তাকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে। 😱

So বুঝতেই তো পারছো, অপর্ণাকে ওই রোহিণী এমনভাবে ফাঁসিয়েছে, যে সমস্ত প্রমাণ এখন অপর্ণার বিরুদ্ধে রয়েছে.! তার ওপর তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারাও যোগ করা হয়েছে। তো কি মনে হচ্ছে, অপর্ণাকে আর্য কিভাবে বাঁচাবে এই মিথ্যে খুনের কেস থেকে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
দোল পূর্ণিমায় বিশ্বাসঘাতকতা বনাম ন্যায়ের লড়াই? জেলে নিশার গর্জন—“কোন জেল আমায় আটকাতে পারবে না”, উজির শপথ—“তোর সামনে দাঁড়াব আমি”। এবার কি ন্যায় বনাম প্রতিশোধে ছিন্নভিন্ন হবে দুই বোনের সম্পর্ক?
Read More »
Bangla Serial
Amit Barik
“ডাকবে না আমায় অপর্ণা বলে”—ভবিষ্যৎবাণী সত্যি করে দোলের দিনই আত্মপ্রকাশ করল রাজনন্দিনী, স্তম্ভিত আর্যের সামনে ঘোষণা—ফিরেছি সব হিসেব মেলাতে, উত্তেজনায় কাঁপছে দর্শক মহল!
Read More »
TRP Update
Amit Barik
স্লট বদলের মাস্টার স্টোকেই উল্টে গেল খেলা! আবারও বেঙ্গল টপার পরিণীতা, মৃতপ্রায় দাদামণির কামব্যাক—নতুন সময়েই জোয়ার ভাঁটার ঝড়ে গুঁড়িয়ে গেল গতবারের বেঙ্গল টপার! 🔥
Read More »
Bangla Serial
Amit Barik
স্ত্রী কিংবা মা—একজনকে বেছে নাও! কাত্যায়নী দেবীর আলটিমেটামে চাপে গোরা! গান না ছাড়ার শপথ নিয়ে রাস্তায় নামল দিতি—শেষমেশ জিতবে কে, দিতির জেদ নাকি কাত্যায়নীর শর্ত?
Read More »
Bangla Serial
Amit Barik
ভাগ্যের চক্রে হাঁড়িকাঠে মাথা দেওয়া পারুলকে বাঁচাতে ভালোবাসার কথা স্বীকার করলো রায়ান! কিন্তু শিরিনের হাত থেকে সে কি বাঁচাতে পারবে পারুলকে? আর এই ভালোবাসার কথা পরে সে অস্বীকার করবে না তো?
Read More »