রাজনন্দিনীকে ভালোবাসতো মেঘরাজ! অপুর সামনে ফাঁস রাজনন্দিনীর খুনের বিস্ফোরক সত্য—আর্যর নাম উঠতেই কি মুখ বন্ধ করতে মেঘরাজকে গুলি করল কিংকর? 😱

জি বাংলার অন্যতম জনপ্রিয় “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালের গতকালের এপিসোডে ঘটে গেল দুর্ধর্ষ এক ঘটনা। হ্যাঁ, অবশেষে অপুর সামনে এলো সেই লুকানো সত্যটা, যেটা কিংকর এবং আর্য এতদিন ধরে চাপা দিয়ে রেখেছিল.! 👀 অপু জানতে পেরে গেল রাজনন্দিনীর আসল খুনির নাম.! 😱

Thank you for reading this post, don't forget to subscribe!

সাম্প্রতিক এপিসোডই আমরা দেখতে পেয়েছিলাম অষ্টামঙ্গলায় অপুর সাথে শ্বশুর বাড়িতে যায় আর্য। আর সেখানে সমস্ত কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তাল কাটলো মেঘরাজের চালে.! মেঘরাজ কায়দা করে আর্যকে বাদাম খাইয়ে দেয়। কারণ সে জানত আর্যর বাদামে এলার্জি রয়েছে। 👀 স্বাভাবিকভাবেই বাদাম খাওয়ার সাথে সাথেই লুটিয়ে পড়ে আর্য। 😥

এরপর তড়িঘড়ি যখন তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখনই মেঘরাজ ওই অ্যাম্বুলেন্স থেকেই কিডন্যাপ করে নেয় আর্যকে। 😱 কিন্তু অপু সেই অ্যাম্বুলেন্সকে ফলো করে পৌঁছে যায় মেঘরাজের আড্ডায়। 👍

এরপর মেঘরাজ যখন আর্যকে টর্চার করতে থাকে, তখন অপু সহ্য করতে না পেরে একটি লোহার রড দিয়ে মেঘরাজের মাথায় মারে। এরপর সে আর্যকে উদ্ধার করে সেখান থেকে পালিয়ে আসতে থাকে.! কিন্তু তখনই মেঘরাজ অপুকে জানায় সব থেকে বড় সত্যটা। মেঘরাজ জানায় সে রাজনন্দিনীকে ভালোবাসতো। কিন্তু রাজনন্দিনী ভালবেসে বিয়ে করেছিল আর্যকে। কিন্তু আর্য ভাল মানুষ নয়, সে ঠকিয়েছে রাজনন্দিনীকে। আর্যই হচ্ছে রাজনন্দিনীর আসল খুনি। 😱 স্বাভাবিকভাবেই এটা শুনেই চমকে যায় অপু। কিন্তু সে সেই মুহূর্তে কোন রিয়্যাক্ট করে না। কারণ তার প্রধান উদ্দেশ্য ছিল আর্যকে সেফলি উদ্ধার করা। 👍

কিন্তু এদিকে আজকে আমরা প্রিক্যাপে দেখতে পাচ্ছি, সেখানে হঠাৎ করেই হাজির হয়ে যায় কিংকর.! আর সে মেঘরাজের মুখ বন্ধ করতে তার বুকে গুলি চালায়.! স্বাভাবিকভাবেই মেঘরাজের এই পরিণতি দেখে চমকে যায় অপু। 👀

So দেখে মনে তো হচ্ছে মেঘরাজের কথায় অপু যতটা না বিচলিত হয়েছে, তার থেকে বেশী বিচলিত হয়েছে কিংকরের মেঘরাজকে গুলি করায়.! মনে হচ্ছে এই কারণেই অপু এখন মেঘরাজের বলা কথাগুলো ভাবতে বাধ্য হবে.? কারণ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, কিংকর কিন্তু মেঘরাজের মুখ বন্ধ করতেই তাকে গুলিটা করেছে.! 😱 বাকি তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates