শুধুমাত্র তাকে শায়েস্তা করার জন্যই যে টগরের সাথে হাত মিলিয়েছে রায়ানের মা, সেটা বুঝতে পেরে গেল পারুল.!

জি বাংলার সিরিয়াল গুলোর মধ্যে অন্যতম একটি জনপ্রিয় সিরিয়াল হলো “পরিণীতা”। প্রথম থেকেই এই সিরিয়ালের ইউনিক কনসেপ্ট দর্শককে মুগ্ধ করে এসেছে। 👍 সম্প্রতি এই সিরিয়ালে পারুলের বোন টগর ব্ল্যাকমেইল করে মল্লারকে তাকে বিয়ে করতে বাধ্য করে। এরপর সে বাধ্য করে মল্লারের বাড়ির লোককে তাকে মেনে বাড়িতে ঢোকাতেও। 😱 যেহেতু বিয়েটা হয়ে গেছে তাই বসু বাড়ির লোকেরাও (যদিও মল্লারের মা টগরকে মেনে নেয় নি) নিয়ম মতো মল্লার ও টগরের বৌভাতের অনুষ্ঠান করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ওদিকে বায়ানের মা আবার এই সুযোগটাকেই কাজে লাগাতে চায়। সে টগরকে দেখে বুঝতে পারে যে, টগরের সাথে তার দিদি পারুলের সম্পর্ক ভালো নয়। তাই সে টগরকে পটিয়ে নিজের দলে টেনে তার সাহায্যে পারুলকে বাড়ি থেকে বের করার প্ল্যান করে। তাই সে সমস্ত কিছু ভুলে গিয়ে টগরের সাথে ভালো ও মিষ্টি ব্যবহার করতে থাকে। যদিও টগর পড়াশোনার দিক থেকে মূর্খ হলেও, তার এটা বুঝতে বাকি থাকে না যে রায়ানের মা তার সাথে শুধুমাত্র ভালো ব্যবহার করেছে তার সাহায্যে তার দিদি পারুলকে জব্দ করতে। যদিও এর ফলে টগরেরই সুবিধা হয়। কারণ সেও মনে মনে চায় পারুলকে এই বাড়ি থেকে বের করে দিয়ে সে নিজে এই বাড়িতে রাজ করতে। 😱

অবশ্য পারুল রায়ানের মা ও টগরের এই অতি সখ্যতা দেখে বুঝতে পেরে যায় যে, নিশ্চয়ই এর পেছনে কোন রহস্য রয়েছে.? 🤔 কারণ যেই রায়ানের মা তার বোনকে সকালে বাড়িতে ঢুকতেই দিচ্ছিল না, তার হঠাৎ করেই এমন করে ভোল বদল কি করে হয়ে গেল.? 🤔 সে এই কথাটার রায়ানকে জানালে, রায়ান বলে তার মা শুধু ফর্মালিটি করছে। কিন্তু পারুল সেটাকে কিছুতেই ইগনোর করতে পারে না। উল্টে সে এটা বুঝতে পারে যে, রায়ানের মা নিশ্চয়ই টগরকে কাজে লাগাবে তার বিরুদ্ধে.! 😱

So পারুল তো বুঝতে পেরে গেল রায়ানের মায়ের প্ল্যানটা.! তাহলে সে কি এবার সময় থাকতেই রায়ানের মা ও টগরের করা সমস্ত প্ল্যান বানচাল করতে পারবে.? 🤔 তোমাদের কি মনে হয়, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates