গতকাল ৭ ই ডিসেম্বর সন্ধ্যা ৭:৩০ এ শেষ বারের মতো সম্প্রচারিত হয়ে শেষ হলো জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল “ফুলকি”। প্রায় আড়াই বছর সফলতার সাথে চলার পর টোটাল ৯০১ পর্বে গিয়ে থামলো সিরিয়ালটির পথচলা। 💔 কিন্তু সিরিয়ালটি শেষ হয়েও যেন শেষ হলো না.! হয়তো সিরিয়ালটি খাতায়-কলমে শেষ হয়ে গেল। কিন্তু সেটি পিছনে ছেড়ে গেল এমন বহু প্রশ্ন, যার উত্তর মেকার্সরা দিতে পারল না.! 👀
একচুয়ালি এই জিনিসটা এই মুহূর্তে বাংলা সিরিয়ালের যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। যখন একচুয়ালি সিরিয়ালটা শেষ করার দরকার, তখন তারা সময় থাকতেও কিন্তু শেষ করছে না.! কারণটা কি, কারণটা হচ্ছে TRP. TRP যদি ভালো থাকে, তাহলে গল্প শেষ হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু মেকার্সরা সেটিকে টেনেটেনে লম্বা করে যাচ্ছে। কিন্তু যখনই দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছে এবং হঠাৎ করেই ডাউন হয়ে যাচ্ছে TRP, তখনই হঠাৎ করেই শেষ করে দেওয়া হচ্ছে সিরিয়ালটিকে.! 👍
এই জি বাংলার এই দুটো জনপ্রিয় সিরিয়ালকেই কিন্তু এইভাবেই শেষ করা হলো। প্রথমটি অবশ্যই এই চ্যানেলের One of the best সিরিয়াল “নিম ফুলের মধু”। আর দ্বিতীয়টি অবশ্যই এই “ফুলকি”। 👀 স্টার জলসারও পুরনো সিরিয়াল “অনুরাগের ছোঁয়া”-র ক্ষেত্রেও কিন্তু এটাই হলো। 🥹 সব থেকে বড় কথা হচ্ছে সিরিয়ালগুলো যখন শুরু হয় তখন কিন্তু ঘর ভর্তি লোক নিয়ে শুরু হয়.! কিন্তু এরপর সিরিয়াল যতই আগে বাড়তে থাকে ততই একে একে কমতে থাকে পরিবারের সদস্য। কিন্তু কি কারনে কমছে, কেন কমছে তার কিন্তু কোন উত্তর পাওয়া যায় না.! হঠাৎ করেই একজন একজন করে কম হতে হতে শেষ পর্যন্ত হাতে গোনা কয়েকজনই থেকে যায়.! 👍 এই সিরিয়ালটির ক্ষেত্রেও কিন্তু তার অন্যথা হলো না। 🥹
সিরিয়ালটি যখন শুরু হয়েছিল তখন মাস্টারমশাই এই সিরিয়ালটির অন্যতম একটি প্রধান চরিত্র ছিল। কিন্তু হঠাৎ করেই ওনাকে গায়েব করে দেওয়া হল। এরপর একে একে গায়েব হলো সিরিয়ালটির কাকা এবং কাকিমা চরিত্র দুটি। তারপর গায়েব হলো তমালের স্ত্রী ঝিনুক। এরপর হঠাৎ করেই কোন কারণ ছাড়াই মেরে দেওয়া হলো সিরিয়ালের প্রধান নায়ক রোহিতকে। শুধু তাই নয়, এরপরে আবারো মেরে দেওয়া হল এই সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্র পারমিতাকেও। 👀 কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই দুটো চরিত্রকে না মারলেও কিন্তু কোন কিছু যায় আসতো না। উল্টে এই দুটো চরিত্রকে যদি না মারা হত, বিশেষ করে নায়ক রোহিতের চরিত্রকে যদি না মারা হতো, তাহলে কিন্তু সিরিয়ালটির হঠাৎ করে এই পরিনিতি হতো না। হঠাৎ করে কমে যেত না TRP. কারণ দর্শক অপেক্ষা করে বসে ছিল, যে রোহিত আসলে মারা যায়নি। একদিন না একদিন সে ফিরে আসবেই। কিন্তু সে গুড়ে বালি। 😜 তাছাড়া আরেকটি চরিত্র, যার নাম হচ্ছে লাবু। এতদিনে প্রায় পুরো সিরিয়াল জুড়েই উপস্থিত ছিল.! কিন্তু হঠাৎ করে সিরিয়াল শেষ হওয়ার আগেই তাকে গায়েব করে দেওয়া হলো। এমনকি সিরিয়ালের শেষ দিনের শুটিংয়েও তাকে ফিরিয়ে আনা হলো না। 👀
তাছাড়া এই সিরিয়ালের রাইটার-ডিরেক্টর সিরিয়ালের ভিলেন রুদ্রকে এমন ভাবে ট্রিট করেছিল, এমন ভাবে তার তোষামোদ হচ্ছিল, যেন সেই হচ্ছে এই সিরিয়ালের আসল হিরো কিংবা প্রডিউসারের জামাই। 👍 সিরিয়ালটা শেষ হয়ে গেল, তা সত্ত্বেও মেকার্স এটা বুঝতে পারল না, যে শুধুমাত্র রুদ্রকে অন্যায় ভাবে বারবার ফিরিয়ে আনার জন্যই কিন্তু দর্শক সিরিয়ালটা থেকে মুখ ফিরিয়ে নিল। আর এর সূত্রপাত হয়েছিল কিন্তু রূদ্রের হাতে রোহিতের মৃত্যুর পর থেকেই। কিন্তু তা সত্ত্বেও দর্শক এই অপেক্ষায় ছিল যে রোহিত একদিন না একদিন ফিরে আসবেই। কিন্তু রোহিতের পরিবর্তে হঠাৎ করে তারই মতোই দেখতে আর একজনকে নিয়ে আসা হলো। 👍
তারপরেও দর্শক তাকে ধীরে ধীরে মেনে নিচ্ছিল। কিন্তু হঠাৎ করে আবার দেখি সিরিয়ালের ভিলেন (যার যাবজ্জীবনের সাজা হয়েছিল) হঠাৎ করেই জেল থেকে ছাড়া পেয়ে গেল। আর আবারো উঠে পড়ে লাগল নায়িকার পেছনে। 😜 ব্যস এরপরই দর্শকের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেল এবং শুরু হয়ে গেল সিরিয়ালটির অধঃপতন। 👍
কিন্তু তা সত্ত্বেও রাইটার-ডিরেক্টর সেটা বুঝলো না। তারা তাদের জামাই রুদ্রকে সিরিয়াল থেকে তাড়ানোর পরিবর্তে সিরিয়ালটাকে তাকে নিয়েই শেষ করার পরিকল্পনা করলো। কিন্তু তাড়াতাড়ি শেষ করতে গিয়ে তাকে এমন ভাবে সাজা দিল, যেটা দর্শকের কাছে হাস্যকর মনে হলো। 😜 আর সেটা সোশ্যাল মিডিয়াতে দর্শকদের প্রতিক্রিয়া দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে। 👀 মানে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে, রুদ্রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তিওয়ারি বলে যেই লোকটা এত কিছু করে গেল, তাকে কেউ সনাক্ত করতেই পারলো না। 👀
So শেষে একটাই কথা বলব, Dear রাইটার, এইভাবে দর্শকদের ইমোশন নিয়ে খেলাটা বন্ধ করুন.! 🙏 আর অযথা লোক দেখাতে বা ভিড় বাড়াতে হাজার জনকে দিয়ে সিরিয়াল শুরু করার দরকার নেই.! একচুয়ালি যতজন প্রয়োজন, ততজনকে নিয়েই শুরু করুন। কেননা এইভাবে হঠাৎ করেই চরিত্রদেটকে গায়েব করে দেওয়াটা দর্শক ভালোভাবে নেয় না। আর হ্যাঁ, অন্তত সিরিয়াল শেষ করার আগে আপনার ডাইরেক্টরকে একমাস সময় দিন.! যাতে উনি ভালোভাবে গুছিয়ে শেষটা করতে পারেন। আর হ্যাঁ, এইভাবে শুধুমাত্র একটা মেইন ভিলেনকে নিয়ে সিরিয়াল লেখাটা বন্ধ করুন। দু-তিনটা আলাদা আলাদা অপশন রাখুন। কারণ তার ফলে যখন একজন ভিলেন ধরা পড়বে, তখন অন্যজন তার জায়গা নিবে.! তাতে দর্শকও খুশি থাকবে আর আপনাদের TRP-ও। কেননা একটা ভিলেনকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে সেটা কখনো দর্শক মেনে নিতে পারে না। 👍 বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋 আর হ্যাঁ, আমরা যদি কোন পয়েন্ট মিস করে গিয়ে থাকি, তাহলে তোমরা সেটা মেনশন করতে ভুলো না কিন্তু.! 😍
শেষদিনে ‘ফুলকি’ দর্শকদের চোখে জল নয়, রেখে গেল ক্ষোভ.! নায়ককে হঠাৎ মেরে ফেলা, রুদ্রের অযৌক্তিক প্রত্যাবর্তন, আর অপূর্ণ গল্প—চ্যানেলের প্ল্যানিং নিয়ে উঠে গেল তীব্র প্রশ্ন.?
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
February 28, 2026
No Comments

TRP Update
Amit Barik
February 26, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
February 22, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
February 22, 2026
No Comments
