জি বাংলার অন্যতম জনপ্রিয় “চিরদিনই তুমি যে আমার” ধারাবাহিককে ঘিরে টলিপাড়ায় যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল, তার মাঝে এসে হাজির হলো এক বড় খবর। অবশেষে খুঁজে পাওয়া গেছে নতুন অপর্ণাকে। গত সাত দিন ধরে নায়িকা ছাড়া শুটিং চলছিল এই জনপ্রিয় সিরিয়ালের। দর্শক থেকে ইন্ডাস্ট্রির লোকজন, সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল—দিতিপ্রিয়ার জায়গায় এবার কে.? 🤔
Thank you for reading this post, don't forget to subscribe!ইতিমধ্যেই জানা গিয়েছে, প্রোডাকশন হাউস চারজন অভিনেত্রীর লুক টেস্ট নিয়েছিল। সেই তালিকায় পরিচিত নাম যেমন ছিল, তেমনি ছিল নতুন মুখও। শেষ পর্যন্ত সবার থেকে এগিয়ে গেলেন ঝাড়গ্রামের মঞ্চাভিনেত্রী শিরিন পাল। যদিও এখনো চ্যানেল বা প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিক ঘোষণা করেনি, তবে ভেতরের খবর বলছে, অপর্ণার চরিত্রে তাকেই পাকা করে ফেলা হয়েছে। শিরিন বেশ কিছুদিন ধরে থিয়েটারে অভিনয় করছেন, পড়াশোনা করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। অর্থাৎ অভিনয়ের ভিত তার মঞ্চেই তৈরি। 👍
দিতিপ্রিয়া রায় সিরিয়াল ছেড়ে দেওয়ার পর থেকেই গল্প আটকে গিয়েছিল অদ্ভুত জায়গায়। অপর্ণাকে হঠাৎ করে ‘কিডন্যাপ’ দেখানো হয়, আর সেই কাহিনি ঘিরেই চলছিল পুরো ধারাবাহিক। নায়িকা না থাকায় আর্যর চরিত্রেও তৈরি হয়েছিল অস্বস্তিকর পরিস্থিতি। দর্শকেরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলছিলেন—নায়িকা ছাড়া গল্প কোথায় যাবে.? 🤔
ঠিক সেই সময়েই এলো এই নতুন নাম। শিরিনই যদি সত্যিই অপর্ণার চরিত্রে আসেন, তাহলে এই ধারাবাহিকে আবার নতুন গতি আসবে। তবে সত্যি কথা বলতে কী, দিতিপ্রিয়া যেভাবে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন, সেই জায়গা দখল করা যে সহজ হবে না, তা বলাই যায়। তার অভিনয় ও উপস্থিতি দুটোই ছিল সিরিয়ালের অন্যতম বড় আকর্ষণ। 🥰
এখন দেখার বিষয়, নতুন অপর্ণাকে দর্শক কতটা সহজে মেনে নেয়। চরিত্রের প্রতি মানুষের আবেগ এতটাই বেড়ে গিয়েছিল যে নতুন মুখের পরীক্ষাটা কঠিন হবেই। তবে সুযোগ তো সবারই প্রাপ্য। শিরিন সেই সুযোগটাকে কতটা কাজে লাগাতে পারেন, সেটাই সময় বলবে। 😍
সিরিয়ালের গল্প আবার গতি পাক, দর্শক আবার পর্দার সামনে বসুক—প্রস্তুতি চলছে সেদিকেই। আর সত্যিই যদি শিরিন পাল হন নতুন অপু, তাহলে আগামী সপ্তাহ থেকেই শুরু হতে পারে ‘চিরদিনই তুমি যে আমার’-এর নতুন অধ্যায়। 💞
এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। তারপরই বোঝা যাবে, এই সিদ্ধান্ত সিরিয়ালটাকে বাঁচাবে, নাকি আরও বড় ঝড় ডেকে আনবে। 👍
So তোমাদের কি মনে হচ্ছে, এই নতুন নায়িকা শিরিন পাল কি পারবে দিতিপ্রিয়া রায়ের চটিতে পা গলিয়ে দর্শকের মন জয় করতে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋




