সংযুক্তাকে বিষ খাইয়ে স্বীকারোক্তি আদায় পারুলের.! কিন্তু স্বীকারোক্তি তো আগেও ছিল, তবু শাস্তি হয়নি.! এবার কি শান্তি হবে.? পরিণীতার নতুন প্রোমো দেখে প্রশ্ন দর্শকদের.! 🤔

জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালের নতুন একটা খুবই ছোট্ট প্রোমো ড্রপ করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি পারুল ওই সংযুক্তার কাজের লোক সেজে বা হয়তো হোটেলের কোন কর্মচারী সেজে যখন তাকে চা-জল খাবার দিতে যায়, তখনই সে ঐ চায়ের সাথে কোন একটি বিষ মিশিয়ে সংযুক্তাকে সেটি খাইয়ে দেয়। 😱

আর তারপরেই পারুল তার পরিচয় সংযুক্তার সামনে রিভিল করে। এরপর পারুল জানায় সে এই চায়ে একটা বিষ মিশিয়ে দিয়েছে। আর এটি এমন একটি বিষ যার অ্যান্টি ডোট খুঁজতে খুঁজতে সংযুক্তা পরলোক গমন করবে। কিন্তু ইন্টারেস্টিংলি এই অ্যান্টি-ডোটটা তার কাছে রয়েছে। ✅ সুতরাং সংযুক্তা যদি চায় পারুল তাকে অ্যান্টি ডোটটা দিক, তাহলে তাকে তার করা সমস্ত অপরাধের স্বীকারোক্তি দিতে হবে। 👀

স্বাভাবিকভাবেই নিজের প্রাণ ভয়ে সে সমস্ত সত্যিটা স্বীকার করে এবং পারুল সেটার রেকর্ড করে নেয়। 👍

কিন্তু এখানে এই স্বীকারোক্তির পরে কিন্তু আবার একটা প্রশ্ন ঘুরেফিরে চলে আসছে। সেটা হচ্ছে, এর আগেও কিন্তু পারুল সংযুক্তার একটা স্বীকারোক্তি ভিডিও বানিয়েছিল.! কিন্তু তারপরেও কাজের কাজ আসলে কিছুই হয়নি। 👎

সেই কারণেই এই প্রোমোটা দেখার পরেই ওই প্রশ্নটাই কিন্তু ঘুরে ফিরে আসছে বারবার। দর্শকেরা কিন্তু ইতিমধ্যে এটা নিয়ে প্রশ্ন তোলা শুরু করে দিয়েছে। তাদের প্রশ্ন হচ্ছে এবারেও তো পারুল গতবারের মতোই সংযুক্তার স্বীকারোক্তি নিল.! কিন্তু আদৌ কি কোন কাজের কাজ হবে.? 🤔 পারুল কি পারবে এই স্বীকারোক্তির সঠিক ব্যবহার করে সংযুক্তা এবং শিরিনকে উপযুক্ত শাস্তি দেওয়াতে.? 🤔 নাকি গতবারের মতো এইবারেও কোন না কোন ভাবে সংযুক্তা এবং শিরিন জাল কেটে বেরিয়ে যাবে এবং পারুলের ওই স্বীকারোক্তি কোন কাজেই আসবেনা.? 🤔

তোমাদের কি মনে হচ্ছে, কি হতে চলেছে এবার.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
দোল পূর্ণিমায় বিশ্বাসঘাতকতা বনাম ন্যায়ের লড়াই? জেলে নিশার গর্জন—“কোন জেল আমায় আটকাতে পারবে না”, উজির শপথ—“তোর সামনে দাঁড়াব আমি”। এবার কি ন্যায় বনাম প্রতিশোধে ছিন্নভিন্ন হবে দুই বোনের সম্পর্ক?
Read More »
Bangla Serial
Amit Barik
“ডাকবে না আমায় অপর্ণা বলে”—ভবিষ্যৎবাণী সত্যি করে দোলের দিনই আত্মপ্রকাশ করল রাজনন্দিনী, স্তম্ভিত আর্যের সামনে ঘোষণা—ফিরেছি সব হিসেব মেলাতে, উত্তেজনায় কাঁপছে দর্শক মহল!
Read More »
TRP Update
Amit Barik
স্লট বদলের মাস্টার স্টোকেই উল্টে গেল খেলা! আবারও বেঙ্গল টপার পরিণীতা, মৃতপ্রায় দাদামণির কামব্যাক—নতুন সময়েই জোয়ার ভাঁটার ঝড়ে গুঁড়িয়ে গেল গতবারের বেঙ্গল টপার! 🔥
Read More »
Bangla Serial
Amit Barik
স্ত্রী কিংবা মা—একজনকে বেছে নাও! কাত্যায়নী দেবীর আলটিমেটামে চাপে গোরা! গান না ছাড়ার শপথ নিয়ে রাস্তায় নামল দিতি—শেষমেশ জিতবে কে, দিতির জেদ নাকি কাত্যায়নীর শর্ত?
Read More »
Bangla Serial
Amit Barik
ভাগ্যের চক্রে হাঁড়িকাঠে মাথা দেওয়া পারুলকে বাঁচাতে ভালোবাসার কথা স্বীকার করলো রায়ান! কিন্তু শিরিনের হাত থেকে সে কি বাঁচাতে পারবে পারুলকে? আর এই ভালোবাসার কথা পরে সে অস্বীকার করবে না তো?
Read More »