জি বাংলার অন্যতম জনপ্রিয় “জোয়ার ভাঁটা” সিরিয়ালের নতুন একটি প্রোমো ড্রপ করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি উজি ও খেয়া মিলে যেই প্ল্যানটা করছিল, মানে ঋষির সেই ভয়ঙ্কর স্মৃতি যেই নাইটক্লাবে ঘটেছিল, সেখানেই তারা তাকে নিয়ে গিয়ে তার ভয়টা দূর করবে…সেটাই তারা করে। অবশ্য প্রোমোতে আমরা খেয়াকে দেখতে পাইনা, শুধু উজিকেই দেখতে পাই ঋষির সাথে। কিন্তু তাদের প্ল্যানটা এখানে পুরো উল্টো হয়ে গেল। মানে উজি ওই ক্লাবে নিয়ে গিয়ে ঋষির ভয় তো কাটাতেই পারলো না, উল্টে যেই অপরাধ সে করেনি সেই অপরাধের জন্য এরেস্ট হতে হলো ঋষিকে। 👀 আর সেটা করালো কে.? সেটা করালো নিশা। 😱
আর হ্যাঁ, অবশ্যই এখানে পুরো ক্রেডিটটাই নিশার। মানে পৃথিবীতে এমন কিছু নেই যেটা এই মহিলা পারে না। পুলিশ তো তাকে হাতের কাছে পেয়েও ধরতে পারেনা। মানে পুলিশের বন্দুকের ডগা থেকে নাচতে নাচতে পুলিশের চোখে পেপার স্প্রে মেরে বেরিয়ে যায় সে। পুলিশ তাকে গুলি মারলেও সে মেকআপ দিয়ে সেটাকে ঢেকে দেয়। চোখের সামনে থেকে দেখেও পুলিশ তাকে চিনতে পারেনা। আর এবার তো মনে হচ্ছে (প্রোমো অনুযায়ী) এতো পুরনো একটা ঘটনার সিসিটিভি ফুটেজটাও ওই নিশাই জোগাড় করেছে। শুধু তাই নয়, এক্কেবারে 4K কোয়ালিটির ফুটেজ জোগাড় করেছে সে। যেখানে তার দাদার সাথে ঘটে যাওয়া ঘটনাটার প্রত্যেকটা অ্যাঙ্গেল পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। কিন্তু ইন্টারেস্টিংলি এটা বোঝা যাচ্ছে না, যে ঋষি তার দাদাকে খুনটা করেনি। ওটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। 😭
তবে ওটা বুঝতে না পারলেও উজি কিন্তু আবার এটা বুঝে গেল যে তার দাদার খুন হয়েছে তার স্বামী ঋষির হাতেই। 👀
তবে হ্যাঁ, এখানে আর একটা কথা না বললেই নয়.! যেই মহিলা এত ইন্টেলিজেন্ট, যাকে রাইটার বুদ্ধিতে একদম সুপারওম্যান বানিয়ে দিয়েছে.! যে এমন ভাবে পুলিশকে বোকা বানায়, যেন সেটা তার বাঁ হাতের খেল.! সেই কিনা যখন ডাকাতি করতে যায় তখন তার পার্টনার অফ ক্রাইমের সাথে আসল নাম ধরে কথা বলে। 🤣🤣
আর এই সিরিয়ালের নায়ক ঋষিকে নিয়ে নতুন আর কি-বা বলি.! এই ছেলেটাকে মনে হচ্ছে একটাই কাজ এখানে দেওয়া হয়েছে.! সারা সিরিয়াল জুঠে শুধুমাত্র গোবেচারা হয়ে থাকো। মানে তাকে তো দেখছি যে কেউ যেভাবে খুশি মন্দিরের ঘন্টার মতো বাজিয়ে চলে যাচ্ছে। 🔔😂
আর কিছুদিন আগে উজির মুখে শুনছিলাম, সে নাকি আসল সত্যিটা খুঁজে বের করবে.! তো কোথায় সেই সত্যি, কবে খুঁজে বের করবে সে.? 🤔 এমনটা তো নয়, সে খুঁজে বের করতে করতে নিশা ঋষির বাড়ির প্রত্যেকের শ্রাদ্ধ করে রেখে দেবে.! 😝
So এবার তাহলে দেখাই যাক, আসল সত্যিটা খুঁজে বের করার আগে উজি এবার অন্তত এটা প্রমাণ করতে পারে কিনা বা এটা বুঝতে পারে কিনা, যে তার দাদাকে ঋষি খুনটা করেনি.? 🤔 আর দেখাই যাক এইভাবে কতদিন নিশার হাস্যকর সমস্ত কাজকর্ম আমাদেরকে সহ্য করে যেতে হয়.? 🤔 বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
‘সুপারওম্যান’ নিশা বনাম ‘গোবেচারা’ ঋষি—জোয়ার ভাঁটায় যুক্তি নেই, আছে শুধু নিশার মাস্টারপ্ল্যান ও উজির ভুল বোঝাবুঝি.! 😱
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
May 25, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 23, 2026
No Comments

TRP Update
Amit Barik
May 21, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 19, 2026
No Comments
