এ যেন শেষ হইয়াও শেষ হইতেছে না.! জি বাংলার জনপ্রিয় সিরিয়াল “চিরদিনই তুমি যে আমার”-এর অবস্থাটা হয়েছে ঠিক এখন এইরকমই.! আর যার ফলে বেচারা সব থেকে বেশি গ্যাঁড়াকলে পড়েছে চ্যানেল কর্তৃপক্ষ.! আরে এইতো পরশুদিন রাত্রে, মানে যেদিন রাজ্য সরকারের টেলি অ্যাকাডেমী আওয়ার্ডের অনুষ্ঠান ছিল, সেদিন রাতেই সমস্ত গুঞ্জন উড়িয়ে সিরিয়ালের নায়ক জিতু কমল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, যে তিনি আবারও আর্য চরিত্রে ফিরছেন। 👍
স্বাভাবিকভাবেই এটা জানা মাত্রই সমস্ত দর্শকমহল খুবই খুশি হয়.! আর আমরা শিওর প্রোডাকশন হাউস থেকে শুরু করে চ্যানেল কর্তৃপক্ষ, তারাও খুশি হবে.! 👍 তো পরদিনই জিতু কমল শুটিংয়ে যোগ দেন। আমরা দর্শকেরা তো ভেবে নিয়েছিলাম, যে এই বোধহয় সমস্ত সমস্যার আবার সমাধান হয়ে গেল.! মানে অন্ততপক্ষে আর কোনভাবে সিরিয়ালের এই ঝামেলার প্রভাব পড়বে না.! 👍
কিন্তু একদিনের মধ্যেই দেখছি খেলা আবার পুরো ১৮০° ঘুরে গেল। হঠাৎ আমরা জানতে পারলাম, যে সিরিয়ালের নায়িকা দিতিপ্রিয়া নাকি আবার জিতু কমলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বসেছেন.! 👀 হ্যাঁ, তিনি নাকি মহিলা কমিশন এবং আর্টিস্ট ফোরাম এই দুই জায়গাতেই জিতু কমলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন.! 😱 বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে, যে অভিযোগটা মূলত সোশ্যাল মিডিয়ায় জিতুর ফ্যানেরা যেভাবে তার বিষয়ে লাগাতার অপমানজনক মন্তব্য করছে সেই বিষয়ে.! আসলে এই সমস্ত কিছুর ফলে তিনি এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছেন, যে ওনার এখন কাজ করতেই সমস্যা হচ্ছে.! 🥹 তাই এবার দিতিপ্রিয়া নিজেই নাকি এই সিরিয়াল থেকে বেরিয়ে যেতে চাইছেন.! 😱
আর দিতিপ্রিয়া যে সত্যি সত্যিই অভিযোগ করেছেন, সেটা কিন্তু মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গাঙ্গুলী নিজেই স্বীকার করেছেন। তিনি বলেছেন দিতি নাকি ওনার কাছে কিছু পরামর্শ চেয়েছিল.! তাই উনি দিতিকে জানান, যে দিতি যদি চায় তাহলে আর্টিস্ট ফোরামে অভিযোগ করতেই পারে.! তবে দিতি কমিশনে কোন লিখিত অভিযোগ জানায়নি। 👍
অন্যদিকে আর্টিস ফোরাম থেকেও কনফার্ম করা হয়েছে যে দিতিপ্রিয়া সত্যিই মেইল মারফত একটা অভিযোগ করেছে.! 😱
So বুঝতেই তো পারছো আমি কেন আর্টিকেলের প্রথমেই লিখেছি, যে এ যেন শেষ হইয়াও শেষ হইতেছে না.! মানে এই জিনিস যে লম্বা চলবে, সেটা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না.! তাই এখন শুধু এটাই দেখার, দিতিপ্রিয়া যে অভিযোগ আর্টিস্ট ফোরাম ও কমিশনে জানিয়েছে, তার প্রভাব আবার এই সিরিয়ালে না এসে পড়ে.? 🤔 বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
সোশ্যাল মিডিয়ার ট্রোলে বিধ্বস্ত দিতিপ্রিয়া.! জিতু কমলের বিরুদ্ধে মহিলা কমিশন–আর্টিস্ট ফোরামে অভিযোগ.? আবারও বিপাকে ‘চিরদিনই তুমি যে আমার’। 😱
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
April 17, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 16, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 15, 2026
No Comments

