আগামীকাল ১৮ ই ফেব্রুয়ারি থেকে অন্যতম জনপ্রিয় “জোয়ার ভাঁটা” সিরিয়ালের স্লট পরিবর্তন হচ্ছে। এই সিরিয়ালটা চলে যাচ্ছে রাত ৮:৩০ এ, আর এটার জায়গায় মানে রাত ৯:০০ টায় আসছে নতুন সিরিয়াল “সাত পাকে বাঁধা”। মূলত সেই কারণেই এই সিরিয়ালটার একটা নতুন প্রোমো ড্রপ করা হয়েছে। 👍
Thank you for reading this post, don't forget to subscribe!সেখানে আমরা দেখতে পাচ্ছি, যে ব্যানার্জি বাড়ির সবাই যখন বাড়িতে বসে খাওয়া-দাওয়া করছিল ঠিক তখনই টিভিতে একটা খবর আসে.! খবরে দেখানো হয় যে হরিপ্রসাদবাবুর বড় মেয়ে নিশাকে পুলিশ এনকাউন্টার করে মেরে ফেলেছে। 👀 স্বাভাবিকভাবেই উজি আর নিজেকে ধরে রাখতে পারে না। সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং চিৎকার করে ওঠে। 🥲
এর পরেই আমরা দেখতে পাই নিশার মৃতদেহ যেখানে পড়ে রয়েছে সেখানে হাজির হয় উজি। কিন্তু এরপর সে যখন নিশার মুখটা দেখে, তখন বুঝতে পারে যে এটা নিশা নয় অন্য কেউ। তারপরে আমরা দেখতে পায় যে এটা নিশা নয়, অন্য একটি মেয়ে। তবে এই মেয়ে কিন্তু যেই সেই মেয়ে নয়, মেয়েটি হচ্ছে পুলিশের একজন অফিসার। স্বাভাবিকভাবেই উজিকে হাতের সামনে পেয়ে সে গ্রেপ্তার করে উজিকে। 👀 আর এই সমস্তটা দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল ঋষি। তাই সে যখন জানতে পারে, যে হরিপ্রসাদ বাবুর ছোট মেয়ে আর কেউ নয়, স্বয়ং তার স্ত্রী জ্যোতি.! তখন সে চমকে ওঠে। 😱
এরপর পুলিশ যখন উজিকে গ্রেপ্তার করে নিয়ে যেতে থাকে তখন তার সামনে আসে ঋষি। সে উজিকে বলে, তাহলে তুমি হরিপসাদ বাবুর ছোট মেয়ে উজি.! 👀 স্বাভাবিকভাবেই উজিও ঋষিকে দেখে এবং তার মুখে এই কথা শুনে চমকে যায়। 😱
অন্যদিকে আবার আমরা দেখতে পাই, নিশা যখন জানতে পারে, যে তার বোনকে এইভাবে ফাঁদে ফেলে ফাঁসানো হয়েছে.! তখন সে আরো রেগে আগুন হয়ে যায়। 🔥
So এই যে নতুন প্রোমোটা এসেছে, আমার কিন্তু এই প্রোমোটাকে পুরোপুরি বিশ্বাস করতে ইচ্ছে করছে না.! এর প্রধান কারণ হচ্ছে এই সিরিয়ালের ট্র্যাক রেকর্ড। এই সিরিয়ালটি বরাবর দর্শককে মিথ্যে প্রোমো এবং মিথ্যে প্রিক্যাপ দেখিয়ে বোকা বানিয়ে এসেছে। 👍 তাছাড়া এত সহজে এত সমস্ত কিছু সামনে চলে আসবে বলেও মনে হয় না.? বিশেষ করে উজির হরিপ্রসাদ বাবুর ছোট মেয়ে হওয়ার কথাটা ঋষির বাড়ির সকলের সামনে চলে আসবে, এটা মানতে আমার সমস্যা হচ্ছে.? যদিও উজির ব্যাপারটা ঋষি জানলেও জানতে পারে.? আর পুলিশ এনকাউন্টার করার পরে এইভাবে কারো দেহ ফেলে রেখে দেয় বলেও আমি কখনো শুনিনি.! 🤔
বাকি এবার তোমরা বলো, তোমাদের কি মনে হচ্ছে.? কি মনে হচ্ছে এবারও কি মেকার্সরা দর্শকদের বোকা বানাচ্ছে, নাকি এই প্রোমোর মধ্যে একটু হলেও সত্যি লুকিয়ে রয়েছে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰




