৬.৭ রেটিংয়ে একাই শীর্ষে ‘বিদ্যা ব্যানার্জি’, ২ নম্বরে পরিণীতা! কিন্তু দর্শকের প্রশংসা পেয়েও পুনরায় স্লট হারা ‘তারে ধরি ধরি মনে করি’—তবে জি বাংলার সবথেকে বড় চিন্তা এখন ‘বেশ করেছি প্রেম করেছি’।

Week 07-এর 15+ Urban TRP তালিকা দেখলে একটা জিনিস পরিষ্কার—গত সপ্তাহের তুলনায় সামান্য হলেও রেটিং বেড়েছে। যদিও বড় উত্থান নয়, তবু গ্রাফ একেবারে পড়ে যাচ্ছে না, এটা দুই চ্যানেলের জন্যই স্বস্তির খবর।

এই সপ্তাহে জি বাংলার বড় পাওনা হলো স্লট পারফরম্যান্স। দশটা সিরিয়ালের মধ্যে ৫টা স্লট লিড বা যুগ্ম লিড করেছে। তুই আমার হিরো, কুসুম, জোয়ার ভাঁটা (যুগ্মভাবে), এবং কনে দেখা আলো—এই ধারাবাহিকগুলো নিজেদের সময়ে শক্ত অবস্থান ধরে রেখেছে।

জি বাংলার সবচেয়ে বড় ভরসা আবারও পরিণীতা। এই সপ্তাহে বেঙ্গল টপার হতে না পারলেও ৬.৬ রেটিং নিয়ে ধারাবাহিকটি স্টেবল পারফরম্যান্স দেখিয়েছে এবং পরশুরামকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে রয়েছে। তবে এই সপ্তাহের একক বেঙ্গল টপার হলো স্টার জলসার বিদ্যা ব্যানার্জি (৬.৭)। গতবার যুগ্ম টপার থাকলেও এবার একাই শীর্ষে উঠে এসেছে।

স্টার জলসার নির্ভরযোগ্য তালিকায় এখন স্পষ্টভাবে আছে বিদ্যা ব্যানার্জি, পরশুরাম, ও মোর দরদিয়া, ও রাঙ্গামতি তীরন্দাজ

জি বাংলার দিক থেকে বড় প্রশ্ন তুলছে তারে ধরি ধরি মনে করি। কনটেন্ট শক্ত হলেও রেটিং প্রত্যাশামতো বাড়ছে না। একইভাবে চিরদিনই তুমি যে আমার টানা দ্বিতীয় সপ্তাহ স্লট হারল। আর বেশ করেছি প্রেম করেছি এখনও পর্যন্ত সবচেয়ে দুর্বল পারফরমার। ৭২ টি এপিসোড হয়ে গেলেও, এখনো পর্যন্ত কিন্তু এই সিরিয়ালটি স্লট লিডের মুখ দেখতে পারেনি। তেমনি একইভাবে দাদামণি সিরিয়ালটার অবস্থাও কিন্তু অত্যন্ত খারাপ।

📊 FULL TRP LIST (Week 07)

•• 15+ Urban | Week 07 ▪️▪️

📺 ভোলে বাবা — 2.1 | তুই আমার হিরো — 2.9
📺 কম্পাস — 4.0 | কুসুম — 4.2
📺 লক্ষ্মী ঝাঁপি — 5.2 | চিরদিনই তুমি যে আমার — 4.9
📺 ও মোর দরদিয়া — 5.7 | বেশ করেছি প্রেম করেছি — 4.8
📺 রাঙ্গামতি তীরন্দাজ — 5.9 | তারে ধরি ধরি মনে করি — 5.4
📺 পরশুরাম — 6.4 | পরিণীতা — 6.6
📺 প্রফেসর বিদ্যা ব্যানার্জি — 6.7 👑 | আমাদের দাদামণি — 4.8
📺 চিরসখা — 5.1 | জোয়ার ভাঁটা — 5.1

📺 9:30 — মিলন হবে কতদিনে + গৃহপ্রবেশ (15 min) — 3.9
📺 10:15 — গৃহপ্রবেশ (15 min) + শুভ বিবাহ — 2.5

📺 কনে দেখা আলো (45 min) — 4.7
📺 আনন্দী (45 min) — 2.2

সব মিলিয়ে, রেটিং সামান্য বাড়লেও প্রতিযোগিতা আরও টাইট হচ্ছে। টপার বদলেছে, স্লটের লড়াই জমেছে, আর মাঝের সারির ধারাবাহিকগুলো এখন সবচেয়ে বেশি চাপে। আগামী সপ্তাহেই বোঝা যাবে এই ট্রেন্ড স্থায়ী হয় কিনা।

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
দোল পূর্ণিমায় বিশ্বাসঘাতকতা বনাম ন্যায়ের লড়াই? জেলে নিশার গর্জন—“কোন জেল আমায় আটকাতে পারবে না”, উজির শপথ—“তোর সামনে দাঁড়াব আমি”। এবার কি ন্যায় বনাম প্রতিশোধে ছিন্নভিন্ন হবে দুই বোনের সম্পর্ক?
Read More »
Bangla Serial
Amit Barik
“ডাকবে না আমায় অপর্ণা বলে”—ভবিষ্যৎবাণী সত্যি করে দোলের দিনই আত্মপ্রকাশ করল রাজনন্দিনী, স্তম্ভিত আর্যের সামনে ঘোষণা—ফিরেছি সব হিসেব মেলাতে, উত্তেজনায় কাঁপছে দর্শক মহল!
Read More »
TRP Update
Amit Barik
স্লট বদলের মাস্টার স্টোকেই উল্টে গেল খেলা! আবারও বেঙ্গল টপার পরিণীতা, মৃতপ্রায় দাদামণির কামব্যাক—নতুন সময়েই জোয়ার ভাঁটার ঝড়ে গুঁড়িয়ে গেল গতবারের বেঙ্গল টপার! 🔥
Read More »
Bangla Serial
Amit Barik
স্ত্রী কিংবা মা—একজনকে বেছে নাও! কাত্যায়নী দেবীর আলটিমেটামে চাপে গোরা! গান না ছাড়ার শপথ নিয়ে রাস্তায় নামল দিতি—শেষমেশ জিতবে কে, দিতির জেদ নাকি কাত্যায়নীর শর্ত?
Read More »
Bangla Serial
Amit Barik
ভাগ্যের চক্রে হাঁড়িকাঠে মাথা দেওয়া পারুলকে বাঁচাতে ভালোবাসার কথা স্বীকার করলো রায়ান! কিন্তু শিরিনের হাত থেকে সে কি বাঁচাতে পারবে পারুলকে? আর এই ভালোবাসার কথা পরে সে অস্বীকার করবে না তো?
Read More »